৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ মারইয়াম ১৯ ১৩৫ পারাঃ ১৬ তার খালা তখন তার কাধে কাধ মিলানোর পর বলেন, “হে আমার বোনের মেয়ে আল্লাহর অসীম ক্ষমতাবলে ও তোমার খালুর প্রার্থনার বরকতে এই বৃদ্ধ বয়সেও আমি গর্ভবতী হয়ে গেছি।”' তখন হ্যরত মারইয়াম (আঃ) তীকে বললেনঃ “খালাজান! আমার সাথে এরূপ এরূপ ঘটনা ঘটেছে এবং আমিও তিনি আল্লাহ্র ক্ষমতার উপর এবং মারইয়ামের (আঃ) সত্যবাদিতার উপর ঈমান আনয়ন করেন। এখন থেকে অবস্থা এই দাড়ালো যে, যখনই তীরা দু'জন একত্রে মিলিত হতেন তখন খালা অনুভব করতেন যে, তার পেটের সন্তান যেন তার ভাগিনেয়ীর পেটের সন্তানের সামনে ঝুঁকে পড়ছে ও তাকে সম্মান করছে । তীদের মাযহাবে এটা জায়েষও ছিল। এ কারণেই হযরত ইউসুফের (আঃ) ভ্রাতাগণ ও তার পিতা মাতা তীকে সিজদা করেছিলেন এবং আল্লাহ তাআ'লা ফেরেশতাদেরকে হযরত আদমের (আঃ) সামনে সিজদাবনত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমাদের শরীয়তে এইরূপ সম্মান প্রদর্শন আল্লাহ তাআ'লার জন্যেই বিশিষ্ট হয়ে গেছে। অন্যকারো সামনে সিজদাবনত হওয়া আমাদের শরীয়তে হারাম । কেননা, এইরূপ সম্মান প্রদর্শন আল্লাহর মাহাত্যের বিপরীত । এটা একমাত্র তার জন্যেই শোভা পায়। ইমাম মা'লিক (রঃ) বলেন যে, হযরত ঈসা (আঃ) ও হযরত ইয়াহ্ইয়া (আঃ) পরস্পর খালাতো ভাই ছিলেন। তারা দু'জন একই সময়ে নিজ নিজ মায়ের গর্ভে ছিলেন। হযরত ইয়াহ্ইয়ার (আঃ) মাতা প্রায়ই হযরত মারইয়ামকে (আঃ) বলতেনঃ “আমার এরূপ মনে হচ্ছে যে, আমার পেটের সন্তান যেন তোমার পেটের সন্তানের সামনে সিজদা করছে।” এর দ্বারা হযরত ঈসার (আঃ) উচ্চ মর্ধাদার প্রমাণ পাওয়া যাচ্ছে । কেননা, আল্লাহ তাআপলার হুকুমে তিনি মৃতকে জীবিত করতেন এবং জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে ভাল করতেন। জমহ্রের উক্তি তো এটাই যে, তিনি নয় মাস পর্যন্ত মাতার গর্ভে ছিলেন। ইকরামা (রঃ) বলেন, আট মাস পর্যন্ত ছিলেন। তিনি বলেন যে, এজন্যেই আট মাস পর্যন্ত থাকা সন্তান প্রায়ই বাচে না। হযরত ইবনু আব্বাস (রোঃ) বলেন যে, হযরত মারইয়াম (আঃ) গর্ভবতী হওয়ার সাথে সাথেই হযরত ঈসা (আঃ) জন্ম গ্রহণ করেছিলেন। কিন্তু এটা গারীব উক্তি। সম্ভবতঃ আয়াতের বাহ্যিক শব্দ দেখেই তিনি এটা ধারণা করেছেন। কেননা, গর্ভ পৃথক হওয়া এবং প্রসব বেদনা শুরু,হওয়ার বর্ণনা “২, 'অক্ষরের সাথে রয়েছে। আর “-5"অক্ষরটি ---- (পিছনে পিছনে আসা বা পরপরই
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।