৬/৬//.0012161/১10.00]া) সৃরাঃ মারইয়াম ১৯ ১৩১ পারাঃ ১৬ পবিত্র পরিবার হিসেবে সুনাম অর্জন করেছিলেন । সুরায়ে আল-ইমরানে তার জন্মের বিস্তারিত বিবরণ গত হয়েছে। এ যুগের প্রথা অনুযায়ী হযরত মারইয়ামের আঃ) মাতা তাঁকে বায়তুল মুকাদ্দাসের মসজিদে কুদ্সের খিদমতের জন্যে পার্থিব কাজ কর্ম হতে আযাদ করে দিয়েছিলেন। মহান (আঃ) বড় করে তুলেছিলেন। তিনি আল্লাহ্র ইবাদত বন্দেগী, দুনিয়ার প্রতি ওদাসীন্য এবং সংযমী শীলতায় নিমগ্র হয়ে পড়েন। তার ইবাদত,আধ্যাত্মিক সাধনা ও তাকওয়ার কথা সর্বসাধারণের মুখে আলোচিত হতে থাকে । তার লালন পালনের দায়িত্বভার তীর খালু হযরত যাকারিয়া (আঃ) গ্রহণ করেছিলেন। এ সময় তিনি ছিলেন বাণী ইসরাঈলের নবী । সমস্ত বাণী (আঃ) কাছে হযরত মারইয়ামের (আঃ) বহু অলৌকিক ঘটনা প্রকাশ পেয়ে ছিল। বিশেষ করে যখনই তিনি হযরত মারইয়ামের (আঃ) ইবাদত খানায় প্রবেশ করতেন, তখন তিনি তাঁর কাছে নতুন ধরণের অমওসূমী ফল দেখতে পেতেন। তিনি তীকে জিজ্ঞেস করতেনঃ “হে মারইয়াম! এই ফল কোথা হতে আসলো?” উত্তরে তিনি বলতেনঃ “এগুলি আল্লাহ তাআ'লার নিকট হতে এসেছে । তিনি এমন ক্ষমতাবান যে, যাকে ইচ্ছা করেন বে হিসেবে রিষ্ক দান করে থাকেন।” অতঃপর আল্লাহ তাআণ'লা হযরত মারইয়ামের (আঃ) গর্ভে হযরত ঈসাকে (আঃ) সৃষ্টি করার ইচ্ছা করেন, যিনি পাঁচজন স্থির প্রতিজ্ঞ নবীদের একজন ছিলেন। হযরত মারইয়াম আঃ) মসজিদে কুদ্সের পূর্ব দিকে গমন করেন। সুদ্দী (রঃ) বলেন যে, হায়েয বা মাসিক খ তুর কারণেই তিনি এ দিকে গিয়েছিলেন। অন্যদের মতে তিনি অন্য কোন কারণে গিয়েছিলেন হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেন যে, আহলে কিতাবের উপর বায়তুন্নাহ মুখী হওয়া ও হজ করা ফরয করা হয়েছিল। কিন্তু হযরত মারইয়াম (আঃ) 'বায়তুল মুকাদ্দাস হতে পূর্ব দিকে গমন করেছিলেন বলে তারা পূর্ব মুখী হয়েই নামায পড়তে শুরু করে দেয়। হযরত ঈসার (আঃ) জন্স্থানকে তারা নিজেরাই কিবলা বানিয়ে নেয়। বর্ণিত আছে যে, হযরত মারইয়াম (আঃ) যে জায়গায় গিয়েছিলেন সেটা ছিল এ জনদপ হতে দূরে এক নির্জন স্থান। কথিত আছে যে, সেখানে তীর শস্যক্ষেত্র ছিল এবং তাতে তিনি পানি দিতে * গিয়েছিলেন। একথাও বলা হয়েছে যে, সেখানে তিনি একটি কক্ষ বানিয়ে
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।