৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ মারইয়াম ১৯ ১২৮ পারাঃ ১৬ এভিশি ০১ ৬৩৬২ বলেনঃ “হযরত যাকারিয়ার (আঃ) জন্যে হযরত ইয়াহ্ইয়ার (আঃ) অস্তিত্ব ছিল আমার করুণার প্রতীক, যার উপর আমি ছাড়া আর কেউই সক্ষম নয়। হযরত ইবনু আব্বাস (রাঃ) হতে এটাও বর্ণিত আছে যে, তিনি বলেনঃ “আল্লাহর কসম! ০১৩০" এর ভাবার্থ কি তা আমার জানা নেই । অভিধানে এটা প্রেম,প্রীতি, করুণা ইত্যাদি অর্থে এসে থাকে। বাহ্যতঃ ভাবার্থ এটাই জানা যাচ্ছেঃ তাকে প্রেম, প্রীতি, স্তরেহ এবং পবিত্রতা দান করেছিলাম ।” হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “জাহান্্রমে একটি লোক এক হাজার বছর পর্যন্ত ৫০৬ ও ০৩০ডু বলে ডাকতে থাকবে । ১ হযরত ইয়াহ্ইয়া (আঃ) সর্বপ্রকারের ময়লা হতে, পাপ হতে এবং নাফরমানী হতে তিনি মুক্ত ছিলেন। তার জীবনের একমাত্র কাজ ছিল সৎ কার্যাবলী সম্পাদন। তিনি পাপকার্ষ ও আল্লাহর অবাধ্যাচরণ হতে বহু দূরে ছিলেন। সাথে সাথে তিনি পিতা-মাতার অনুগত ছিলেন এবং তাদের সাথে উত্তম ব্যবহার করতেন । কখনো কোন কাজে তিনি পিতা-মাতার অবাধ্য হন নাই । কখনো তিনি তাদের কোন কথার বিরোধিতা করেন নাই । তারা যে কাজ করতে নিষেধ করতেন তা তিনি কখনো করতেন না । তার মধ্যে কোন উদ্ধত্যপনা ও হঠকারিতা ছিল না। এই উত্তম গুণাবলী ও প্রশংসনীয় স্বভাবের কারণে তিনটি অবস্থায় আল্লাহ তাআ"লা তাঁকে শান্তি ও নিরাপত্তা দান করেছিলেন। অর্থাৎ জন্মের দিন, মৃত্যুর দিন এবং হাশরের দিন। এই তিনটি জায়গাই অতি ভয়াবহ ও অজানা । মায়ের পেট থেকে বের হওয়া মাত্রই একটি নতুন দুনিয়া দেখা যায় যা আজকের দুনিয়া হতে বিরাট ও সম্পূর্ণ পৃথকরূপে পরিলক্ষিত হয়। মৃত্যুর দিন এ মাখলুকের সাথে সম্বন্ধ হয়ে যায় যাদের সাথে পার্থিব জীবনে কোনই সম্বন্ধ ছিল না। তাদেরকে কখনো দেখেও নাই। এইভাবে হাশরের দিন নিজেকে একটা বিরাট জন সমাবেশে দেখে মানুষ অত্যন্ত হতভম্ব ও উদ্বিগ্ন হয়ে পড়বে । কেননা, ওটাও একটা নতুন পরিবেশ । এই তিন ভয়াবহ সময়ে আল্লাহ তাআ'লার পক্ষ হতে হযরত ইয়াহইয়া (আঃ) শান্তি ও নিরাপত্তা লাভ করবেন। একটি মুরসাল হাদীসে রয়েছে যে, কিয়ামতের দিন সমস্ত লোক কিছু না কিছু গুনাহ নিয়ে যাবে, একমাত্র হযরত ইয়াহ্ইয়া ছাড়া । হযরত কাতাদা' (রাঃ) বলেন যে, হযরত ইয়াহ্ইয়া (আঃ) গুনাহ করা তো দূরের কথা, গুনা হর কখনো কোন ইচ্ছাও করেন নি। ২ | ১.এ হাদীসটি মুসনাদে আহমাদে বর্ণিত আছে। ২. এটা মারফৃ*রূপে এবং দুই সনদেও বর্ণিত হয়েছে। কিন্তু দুটো সনদই দুর্বল। এ সব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভাল জানেন ।
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।