Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ মারইয়াম ১৯ ১২২ পারাঃ ১৬ ওয়ারিছ, মাল-ধনের ওয়ারিছ নয়। এ জন্যে তিনি বলেছিলেনঃ “সে আমার ওয়ারিছ হবে ও আ*লে ইয়াকৃবের (আঃ) ওয়ারিছ হবে ।” যেমন মহান আল্লাহ বলেনঃ পার্তা পা 21 2পা 2 পা শর্ট ১1১ ৬১৯ ১১৪৩ অর্থাৎ “সুলাইমান (আঃ) দাউদের (আঃ) ওয়ারিছ হলেন। (২৭ ১৬) অর্থাৎ নবুওয়াতের ওয়ারিছ হলেন, ধন-মালের ওয়ারিছ নয়। অন্যথায় মালে তো অন্য ছেলেরাও ওয়ারিছ হয়! কাজেই মালে বিশেষত্ব বুঝায় না। চতুর্থ কারণ এটাও যে, ছেলে ওয়ারিছ হওয়া তো সাধারণ কথা । এটা সবারই মধ্যে এবং সমস্ত মাধৃহাবে আছে । সুতরাং এটার কোন প্রয়োজন ছিল না যে, হযরত যাকারিয়া (রাঃ) নিজের প্রার্থনার এই কারণ বর্ণনা করবেন। এর দ্বারা এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, এ উত্তরাধিকার একটা বিশেষ উত্তরাধিকার ছিল এবং সেটাও হলো নবুওয়াতের উত্তরাধিকার । যেমন হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “আমরা যা ছেড়ে যাই তা সাদ্কারূপে পরিগণিত ।” মুজাহিদ (রাঃ) বলেন যে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইল্মের উত্তরাধিকার । হযরত যাকারিয়া (আঃ) হযরত ইয়াকৃবের (আঃ) সন্তানদের অন্তর্ভুক্ত ছিলেন। আবু সা*লেহ (রঃ) বলেন যে, উদ্দেশ্য হচ্ছেঃ তিনিও তার বড়দের মত নবী হবেন। হাসান (বঃ) বলেন যে, নুবওয়াত ও ইলমের ওয়ারিছ হবেন । সুদ্দীর (রঃ) উক্তি এই যে, হযরত যাকারিয়ার (আঃ) উদ্দেশ্য ছিলঃ আমার এঁ সন্তান আমার ও আলে ইয়াকৃবের (আঃ) ওয়ারিছ হবে। মুসনাদে আবদির রাষ্যাকে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ তাআ'লা হযরত যাকারিয়ার (আঃ) উপর দয়া করুন! তার মালের ওয়ারিছের কি প্রয়োজন ছিল? আল্লাহ লূতের (আঃ) উপর রহম করুন! তিনি সুদৃঢ় দুর্গের আকাংখা করে ছিলেন।” তাফসীরে ইবনু জারীরে রয়েছে যে, নবী (সঃ) বলেছেনঃ “আল্লাহ তাআলা আমার ভাই যাকারিয়ার (আঃ) উপর রহম করুন! তিনি প্রার্থনা করেছিলেনঃ “হে আমার প্রতিপালক! আমাকে আপনার নিকট হতে একজন ওয়ালী দান করুন, যে আমার ও আলে 3 5587571517 “হে আল্লাহ! তাকে গোলাম বানিয়ে দিন এবং এমন দ্বীনদার ও দিয়ানতদার বানিয়ে দিন যে, যেন আপনার মুহাব্বাত ছাড়াও সমন্ত সৃষ্টজীব তাকে মুহাব্বাত করে। . সবাই যেন তার ধর্ম ও চরিত্রকে পছন্দনীয় ও প্রেম শ্রীতির দৃষ্টিতে দেখে ।” ১, কিন্তু এই সব হাদীসই মুরসাল। সাহাবী (রাঃ) নবী (সঃ) হতে বর্ণনা করেন নাই, তাবেয়ী করেছেন। সুতরাং এগুলো বিশুদ্ধ সমূহের সমকক্ষতা লাভ করতে রাখে । এ সব ব্যাপারে আল্লাহ তাআ'লাই সবচেয়ে ভাল জানেন।

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।