Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ কাহ্‌ফ ১৮ ১১৫ পারাঃ ১৬ কাদালো?” উত্তরে তিনি বলেনঃ “একটি হাদীস আমার স্মরণ হয়েছে এবং ওটাই আমাকে কীদিয়েছে। আমি রাসুলুল্লাহকে (সঃ) বলতে শুনেছিঃ “আমি আমার উম্মতের ব্যাপারে শির্ক ও গোপন কুপ্রবৃত্তিকেই সবচেয়ে বেশী ভয় করি।” তাকে জিজ্ঞেস করা হয়ঃ “হে আল্লাহর রাসুল (সঃ)! আপনার পরে কি আপনার উম্মত শির্ক করবে?” উত্তরে তিনি বলেনঃ “হা, শুনো! তারা সূর্য, চন্দ্র, পাথর এবং মূর্তির পূজা করবে না বটে, কিন্তু তারা আমলে রিয়াকারী করবে (লোক দেখানো আমল করবে)। গোপন কামভাব এই যে, সকালে রোযা রাখলো এবং যখন প্রবৃত্তির চাহিদার কোন কিছু সামনে আসলো তখন রোযা ছেড়ে দিলো 1” * হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেনঃ “আমি হলাম সবচেয়ে উত্তম শরীক । আমার সাথে যে কেউ অন্যকে শরীক করে, আমি আমার নিজের অংশটাও এ শরীককে প্রদান করি ।” ২ হযরত আবু হুরাইরা রোঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “আল্লাহ তাআ*লা বলেনঃ “আমি হলাম শরীকদের মধ্যে সর্বোত্তম শরীক । যে ব্যক্তি কোন আমলে আমার সাথে অন্যকে মিলিত করে, আমি তার থেকে মুক্ত এবং তার এ সমস্ত আমল এ অন্যের জন্যেই ।” ও হযরত মাহমুদ ইবনু লাবীদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমি তোমাদের ব্যাপারে ছোট শির্ককেই সবচেয়ে বেশী ভয় করছি।” সাহাবীগণ জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহ্‌র রাসূল (সঃ)! ছোট শির্ক কি?" তিনি উত্তরে বলেনঃ ““রিয়া (লোক দেখানো কাজ) । কিয়ামতের দিন মানুষকে তাদের আমলের প্রতিদান দেয়ার সময় আল্লাহ তাআ'লা বলবেনঃ “যাও, যাদের জন্যে তোমরা আমল করতে তাদের কাছেই প্রতিদান প্রার্থনা করো । দেখোতো, তাদের কাছে প্রতিদান বা পুরস্কার পাবে কি?” ৪ আবূ সাঈদ ইবনু আবি ফুযালা' আনসারী (রাঃ) যিনি সাহাবীদের অন্তর্ভূক্ত ছিলেন, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহকে (সঃ) বলতে শুনেছিঃ “যখন আল্লাহ তাআ'লা পূর্ববর্তী ও পরবর্তী সমস্তকে জমা করবেন এমন ১. এ হাদীসটি সুনানে ইবনু মাজাহ ও মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে। ২. এ হাদীসটি হাফিষ আবৃ বকর বাধ্যার (রঃ) বর্ণনা করেছেন। ৩.এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। ৪. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছে।

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।