৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ কাহফ ১৮ . ১০৪ পারাঃ ১৬ পথ বাতলিয়ে দাও । আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্যে প্রস্তুত রয়েছি। যদি আল্লাহর হুকুম হয় তবে আমি এমন ইবাদত করবো যা ভূ-পৃষ্ঠে কেউ কখনো করে নাই ।” তার এ কথা শুনে দারোগা বলবেনঃ “আল্লাহ তাআলা তোর জন্যে একটা নির্দেশনামা নির্ধারণ করছেন।”সে তখন খুশী হয়ে বলবেঃ “ আমি তার হুকৃম পালনের জন্যে সর্বপ্রকারের প্রস্তুতি গ্রহণ করছি।” তখন হুকুম দেয়া হবেঃ “এ নির্দেশনামা এটাই যে, তোরা সবাই জাহান্নামে চলে যা।” এই কলুষিত শয়তান তখন হতভম্ব হয়ে পড়বে । সেখানে ফেরেশতা গিয়ে জাহান্রামে নিক্ষেপ করবে। জাহান্রাম তাদেরকে নিয়ে এমনভাবে তর্জন গর্জন করতে থাকবে যে, সমস্ত নৈকট্য লাভকারী ফেরেশতা, সমস্ত রাসূল যাবেন। হযরত আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “ইয়াজুজ-মা*জ্জ হযরত আদমের (আঃ) বংশধর । যদি তাদেরকে ছেড়ে দেয়া হয় তবে তারা মানুষের জীবিকার উপর ফাসাদ সৃষ্টি করবে। তাদের এক একজন নিজের পিছনে হাজার জন ছেড়ে মারা যায়, বরং এর চেয়েও বেশী । এদের ছাড়া আরো তিনটি দল রয়েছে । তারা হলোঃ তাভীল, তায়েস ও মানসাক।” ১ আউস ইবনু আবি আউস (রাঃ) হতে মারফু' রূপে বর্ণিত আছে যে, ইয়াজুজ ও মা"জুজের স্ত্রী ও ছেলে মেয়ে রয়েছে । এক একজন নিজের পিছনে হাজার বা তারও বেশী রেখে মারা যায়। ২ মহান আল্লাহ বলেনঃ শিংগায় ফুৎকার দেয়া হবে । হাদীসে আছে যে, ওটা একটা যুগ যাতে শিংগায় ফুৎকার দেয়া হবে । ফুৎকারদাতা হবেন হযরত ইসরাফীল (আঃ) | যেমন এটা প্রমাণিত । হযরত ইবনু আব্বাস (রাঃ) ও হযরত আবু সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কি করে আমি শান্তিতে ও আরামে বসে থাকতে পারি? অথচ শিংগার অধিকারী ফেরেশতা শিংগা মুখে লাগিয়ে, কপাল ঝুঁকিয়ে এবং কান খাড়া করে বসে রয়েছেন যে, কখন আল্লাহ্র নির্দেশ হবে এবং তিনি শিংগায় ফুৎকার দিবেন।” জনগণ জিজ্ঞেস করলেনঃ “তাহলে আমরা কি বলবো?” উত্তরে ১. এ হাদীসটি ইমাম তিবরানী (রঃ) বর্ণনা করেছেন । এটা গারীব এমন কি অস্থীকার্য ও দুর্বল। ২. এ হাদীসটি সুনানে নাসায়ীতে বর্ণিত হয়েছে।
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।