Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ কাহ্‌ফ ১৮ ১০২ পারাঃ ১৬ হুকুমে এ প্রেগেই ধ্বংস হয়ে য্যবে। যার হাতে মুহাম্মদের (সঃ) প্রাণ রয়েছে তার শপথ! তাদের দেহ ও রক্ত হবে জন্তুরখাদ্য, যার ফলে তারা খুব মোটা তাজা হয়ে যাবে ।”' ১ কা'ব আহ্বার (রাঃ) হতে বর্ণিত আছে যে, ইয়াজুজ-মা"জুজ দৈনিক প্রাটীরটিকে চাট্তে থাকে এবং ওটাকে একেবারে ছালের মত করে দেয়। তারপর তারা পরস্পর বলাবলি করেঃ “আজ চলো, আগামীকাল এটা ভেঙ্গে দেবো ।” কিন্তু পরের দিন এসে দেখতে পায় যে, ওটা পূর্বে যেমন ছিল তেমনই রয়ে গেছে অর্থাৎ আসল অবস্থাতেই ফিরে গেছে । অবশেষে তাদের উপর আল্লাহর ইলহাম হবে এবং তারা যাওয়ার সময় ইনশা-আল্লাহ বলে ফেলবে । সুতরাং তারা ওটাকে গত দিন যে অবস্থায় রেখে গিয়েছিল এ অবস্থাতেই পাবে । কাজেই তারা ওটা ভেঙ্গে ফেলবে । ২ আমরা যে এটা বর্ণনা করলাম এর পৃষ্ঠপোষকতা এ হাদীস ছবারাও হয় যা মুসনাদে আহমাদে রয়েছে। হাদীসটি হলোঃ নবীর সেঃ) স্ত্রী হযরত যায়নাব বিন্তে জাহাশ (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন যে, একদা নবী (সঃ) ঘুম হতে জাগ্রত হন। তাঁর চেহারা মুবারক রক্তিম বর্ণ ধারণ করছিল এবং তিনি বলতে ছিলেনঃ “'লাইলাহা ইল্লাল্লাহ! আরবের অবস্থা খারাপ হয়ে যাওয়ার সময় নিকটবর্তী হয়েছে । আজ ইয়াজুজ ও মা"জুজের প্রাচীরে এই পরিমাণ ছিদ্র হয়ে গেছে।"' অতঃপর তিনি স্বীয় অঙ্গুলীগুলি দ্বারা বৃত্ত করে তা দেখিয়ে দিলেন। উম্মুল মু'মিনীন হযরত যায়নাব বিনতে জাহাশ (রাঃ) জিজ্ঞেস করলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমাদের মত ভাল লোকগুলি বিদ্যমান থাকা সত্ত্বেও কি ধ্বংস করে দেয়া হবে?” উত্তরে তিনি বলেনঃ “হা যখন খারাপ ও কলুষিত লোকদের সংখ্যা বেশী হয়ে যাবে ।” ৩ ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন। সুনানে ইবনু মাজাহতেও এ রিওয়াইয়াতটি রয়েছে। ইমাম তিরমিধীও (রঃ) এটা আনয়ন করেছেন এবং বলেছেন যে, এ রিওয়াইয়াতটি গারীব। এর সনদ খুব মজবুত । ২. খুব সম্ভব এই কা'ৰ (রাঃ) থেকেই হযরত আবু হুরাইরা (রাঃ) এটা শুনে থাকবেন এবং তা করে থাকবেন। তারপর কোন বর্ণনাকারী ধারণা বশতঃ এটাকে রাসূলুল্লাহর (সঃ) উক্তি মনে করে মারফুরূপে বর্ণনা করে দিয়েছেন। এ সব ব্যাপারে একমাত্র আল্লাহ তাআ-লাই সঠিক জ্ঞানের অধিকারী । ৩. এ হাদীসটি সম্পূর্ণবূপে বিশুদ্ধ। সহীহ বুখারী ও সহীহ মুসলিম উভয় গ্রন্থেই এটা বর্ণিত হয়েছে। তবে বুখারীতে বর্ণনাকারীদের তালিকায় হযরত উম্মে হাবীবার (রাঃ) উল্লেখ নেই । শুধু সহীহ মুসলিমে রয়েছে। এর সনদে এ ধরনের আরো অনেক কথা রয়েছে যা খুবই কম পাওয়া গেছে। যেমন যুহরী (রঃ) বর্ণনা করেছেন উরওয়া (রাঃ) হতে। অথচ এ দুজন হলেন তাবেয়ী। আবার চারজন মহিলা একে অপর হতে বর্ণনা করেছেন এবং তারা চারজনই সাহাবিয়্যাহ রোঃ)। তাঁদের মধ্যে দু'জন আবার নবীর (সঃ) স্ত্রীর কন্যা এবং বাকী তা মুসনাদে বাযযারেও এই রিওয়াইয়াতটি হযরত আবু হুরাইরা (রাঃ) হতে হয়েছে।

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।