৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ কাহ্ফ ১৮ ৯৮ পারাঃ ১৬ পৃথক কর (অর্থাৎ হাযারের মধ্যে নয়শ' নিরানব্বই জন জাহান্নামী এবং একজন জান্রাতী)।" এটা এ সময় হবে যখন শিশু বৃদ্ধ হয়ে যাবে এবং গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে । অতঃপর রাস্লুল্লাহ (সঃ) বলেনঃ “তোমাদের মধ্যে দু'টি দল এমন রয়েছে যে, তারা যার মধ্যে থাকবে তাকে বেশী করে দিবে। অর্থাৎ ইয়াজুজ ও মা'জুজ।” ইমাম নওয়াভী (রঃ) সহীহ মুসলিমের শরাহ্তে এক অতি বিস্ময়কর কথা লিখেছেন যে, হযরত আদমের (আঃ) বিশেষ শুক্রের (বীর্যের কয়েক ফৌটা যা মাটিতে পড়েছিল তা থেকেই ইয়াজুজ- মাজ্জকে সৃষ্টি করা হয়েছে । এ শুক্রের সাথে হযরত হাওয়ার (আঃ) শুক্র মিশ্রিত হয় নাই । কিন্তু এটা স্মরণ রাখার যোগ্য যে, এই উক্তিটি খুবই গারীব বা দুর্বল। এর উপর আক্লী (জ্ঞান সম্পকীয়) ও নক্লী (শরীয়ত সম্পকীয়ি) কোনই দলীল নেই । আহ্লে কিতাব হতে এরূপ কথা এসেছে যা মানবার যোগ্য মোটেই নয়। তারা এ ধরণের কথা নিজেরাই বানিয়ে নিয়ে থাকে৷ এসব ব্যাপারে আল্লাহ তাআ"লাই সবচেয়ে ভাল জানেন। হযরত সুমরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “হযরত নুহের (আঃ) তিনটি পুত্র ছিল। সাম, হাম এবং ইয়াফিস। সমস্ত আরব সা*মের বংশধর । সমস্ত হাবশী হা'মের বংশধর । সমস্ত তৃকাঁ ইয়াফিসের বংশধর |” ৯ কোন কোন আ+লেমের উক্তি এই যে, ইয়াজুজ -মাজ্জ তুকীঁদের পূর্ব পুরুষ ইয়াফিসের সন্তানদেরই অন্তর্ভূক্ত । তাদেরকে তুকাঁ বলার কারণ এই যে, তাদের ফাসাদ ও দুষ্টামির কারণে তাদেরকে মানুষের জনবসতির পিছনে পাহাড়ের আড়ালে ছেড়ে দেয়া হয়েছিল। ইমাম ইবনু জারীর (রঃ) যুলকারনাইনের সফর সম্পর্কে, এ প্রাচীর নির্মাণ সম্পর্কে এবং ইয়াজুজ-মা"জ্জের দেহাকৃতি ও কান ইত্যাদি সম্পর্কে ওহাব ইবনু মুনাববাহ (রঃ) হতে একটি অতিলম্বা চওড়া ঘটনা স্থীয় তাফসীরে বর্ণনা করেছেন। কিন্তু ওটা বিস্ময়কর ও অস্বাভাবিক হওয়া ছাড়াও বিশুদ্ধতা হতে বহু দূরে রয়েছে । মুসনাদে ইবনু আবি হা"তিমেও এ ধরনের বহু ঘটনা উল্লিখিত হয়েছে। কিন্তু এ গুলিও গারীব ও বেঠিক। এ সব ব্যাপারে আল্লাহ তাআ"লাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী । ১. এ হাদীসটি ইমাম আহমাদের (রঃ) মুসনাদে বর্ণিত হয়েছে।
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।