শব্দে শব্দে আল কুরআন ৭ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সূরার প্রথমে উল্লেখিত বিচ্ছিন্ন বর্ণমালা 'ত্বা-হা' দ্বারা এ সূরার নামকরণ করা হয়েছে। নাখিল্সের সমসয্মক্গান্প সূরা মারইয়াম-এর সম-সাময়িক কালেই সূরা ত্বা-হা নাযিল হয়েছে। এটা নিশ্চিত | যে, সূরাটি হযরত ওমর রা.-এর ইসলাম গ্রহণের পূর্বে নাযিল হয়েছে। কেননা, এ সূরার আয়াত পড়েই তীর মন ইসলামের দিকে আকৃষ্ট হয় এবং তিনি ইসলাম গ্রহণ করেন। হযরত ওমরের ইসলাম গ্রহণ মুসলমানদের হাবশায় হিজরতের কিছুকাল পরের ঘটনা । সুরার আলোচ্য বিষয় সূরার শুরুতে আল্লাহ তাআলা তার রাসূলকে সম্বোধন করে ইরশাদ করেছেন যে, আমিতো কুরআন এজন্য নাযিল করিনি যে, আপনি কষ্ট ভোগ করবেন ; এটাতো উপদেশ হিসেবে সেই সত্তার পক্ষ থেকে নাযিল করা হয়েছে যিনি যমীন ও সুউচ্চ আসমান সৃষ্টি করেছেন, তাদের জন্য যারা আল্লাহকে ভয় করবে। তিনি দয়াময়, আরশে সমাসীন। আসমান-যমীন ও এতদুভয়ের মধ্যে যাকিছু আছে এবং যাকিছু ভুগর্ভে আছে তা সবই তার আয়ত্বাধীন। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই । অতপর মূসা আ.-এর কাহিনী আরম্ভ করা হয়েছে। কারণ আরববাসীদের ওপর সেদেশে বসবাসরত ইহুদীদের জ্ঞান ও বুদ্ধির প্রভাব বহুলাংশে বিস্তার লাভ করেছিল। তাছাড়া রোম ও হাবশায় খৃস্টানদের শাসন বলবৎ থাকায় সারা আরবে হযরত মূসা আ.-কে সাধারণভাবে নবী বলে মানা হতো । আর তাই মূসা আ.-এর কাহিনী উল্লেখ করে বুঝানো হয়েছে যে, এক. হযরত মূসা আ.-কে যেমন গোপনীয়তা রক্ষা করে নবুওয়াত দান করা হয়েছে, মুহাম্মাদ স.-কেও একইভাবে গোপনীয়তা রক্ষা করেই নবুওয়াত দান করা হয়েছে। কারণ কাউকে নবী বানানোর জন্য ঢাকচঢোল পিটিয়ে প্রচার করে অথবা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে নবী হিসেবে ঘোষণা করে দেয়া আল্লাহ্র রীতি নয়। "দুই, হযরত মূসা আ. যে দাওয়াত নিয়ে এসেছেন হযরত মুহাম্মাদ স.-ও একই দাওয়াত নিয়েই এসেছেন। শ. শ. কু াাarboi.org পারা ৪ ১৬ www.i-onlinemedia.net

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।