শব্দে শব্দে আল কুরআন ৭ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

কেন। অপর দিকে একজন কাফের ও ফাসেক দুনিয়াতে সে রাজা-বাদশাহ থাকলেও সেখানে অপমানিত ও লাঞ্ছিত হবে। ৩৫. ‘আরায়েক শব্দটি ‘আরীকা’ শব্দের বহুবচন । ‘আরীকা’ এমন আসনকে বলা হয় যার উপর গদী বসানো হয়েছে। 8৪ রুকৃ’ (২৩-৩১ আয়াত)-এর শিক্ষা ১. ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করলে সাথে সাথে ‘ইনশাআল্লাহ’ বলতে হবে। যেমন-ইনশাআল্লাহ আমি আগামীকাল অমুক কাজ করবো । ২. অতীতে কোনো কাজ করা হয়েছে _প্রকাশ করার সাথে “আল্লাহর রহমতে’ বলতে হবে। যেমন-“আল্লাহর রহমতে আমি অমুক কাজটি করতে পেরেছি । ৩. কোনো বিষয়ে নিশ্চিত জানা না থাকলে বলতে হবে__'এ সম্পর্কে আল্লাহ-ই ভাল জানেন’ । ৪. আসমান-যমীনের সমন্ড (গায়েবী ইলৃম) অদৃশ্য জ্ঞান একমাত্র আল্লাহর-ই রয়েছে। ৫. আল্লাহ সবকিছুই শোনেন এবং সব কিছুই: দেখেন । তাঁর দেখার বাইরে এবং তাঁর শোনার | বাইরে কিছুই নেই । ৬. যাদের কোনো অভিভাবক নেই, তাদেরও অভিভাবক একমাৱ আল্লাহ । ৭. রাসূলের দায়িত্ব ছিল ওহীর মাধ্যমে আগত আল্লাহর বাণী আল কুরআন মানুষের নিকট পৌছে দেয়া । রাসূলের ওয়ারিশ তথা ওলামায়ে কিরামের দায়িত্বও আল্লাহর কালাম মানুষের নিকট পৌঁছে দেয়া । - ৮. আল্লাহর কালামে পরিবর্তন-পরিবধর্ন করার অধিকার কারো নেই । তাঁর কালামের হিফাযত তিনিই করবেন । তিনি তাঁর কালামের হিফাযত কিভাবে করবেন তা তিনিই জানেন । ৯. সকল অবস্থায় মু'মিনের শেষ আশ্রয় থল একমাত্র আল্লাহ । ১০. মু'মিনের প্রকৃত বন্ধু ও সাহায্যকারী মু'মিনরা-ই হতে পারে । ইয়াছদী বা নাসারা তথা খৃষ্টানরা মু'মিনের বঙ্নু বা সাহায্যকারী কখনো হতে পারে না। ১১. অর্থ-বিত্তের অধিকারী ফাসেক-ফাজের আল্লাহর দীনের বিরোধী ব্যক্তি মুসলিম উন্নাহর সম্পদ নয় । মুসলিম উশ্মাহর সম্পদ তারাই যারা একৃতপক্ষে ঈমানদার ; যদিও তারা গরীব মিসকীন বা শ্রমজীবি মানুষ হোকনা কেন । ১২. আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেয়ার পর তাদের ঈমান আনা বা না আনার জন্য রাসূল দায়ী নন । | ১৩. সত্য সুস্পষ্ট হয়ে যাবার পর যারা তা অমান্য করবে তারা অবশ্যই যালিম । তাদের জন্য জাহান্নামের আঙন তৈরি করে রাখা হয়েছে । ১৪. জাহার্নামবাসীরা জাহান্নামে পানি চাইলে তাদেরকে তৈল পাত্রের তলানীতে পড়ে থাকা | গাদের মতো পানি দেয়া হবে । যা তাদের মুখমডডলকে ঝলসে দেবে। www.amarboi.org পারা ৪ ১৫ www .i-onlinemedia.net

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।