সুনান আবু দাঊদ ১ম খন্ড
/ ৪২২
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশকের কথা প্রধান ছয়টি সহীহ হাদীস সংকলনের তৃতীয়টি হচ্ছে সুনান আবু দাউদ । সহীহুল বুখারীর অনুবাদ বাংলাভাষী পাঠকদের হাতে তুলে দেবার পর বাংলাদেশ ইসলামিক সেন্টার সুনান আবু দাউদ প্রকাশনার কাজে হাত দেয় । বিভিন্ন সমস্যার কারণে তা ছাপা হতে দেরী হয়ে যায়। অবশেষে মহান আল্লাহর অনুগ্রহে এর প্রথম খণ্ড প্রকাশিত হলো। ইতিমধ্যে জামে আত-তিরমিযী ৬ খণ্ডে এবং সহীহ মুসলিমের প্রকাশনা ৮ খণ্ডে সমাপ্ত হয়েছে। এছাড়া সুনান আন-নাসাঈর দু'টি খণ্ডের প্রকাশনা সম্পন্ন হয়েছে। সুনান আবু দাউদ সহজ ও প্রাঞ্জল ভাষায় অনুদিত হয়েছে। তদুপরি মূল আরবীর সাথে অনুবাদের সামঞ্জস্য রক্ষার দিকে যথাসাধ্য নজর রাখা হয়েছে। প্রয়োজনীয় টীকা সংযোজন করা হয়েছে। এই গ্রন্থে হাদীসের মূল পাঠে সকল রাবীর নামোল্লেখ করা হয়েছে এবং তরজমায় মূল বর্ণনাকারী অর্থাৎ সাহাবীর, ক্ষেত্রবিশেষে তাবিঈর নাম উল্লেখ করা হয়েছে এবং অধস্তন রাবীদের নাম যোগ করা হয়নি। বিদঞ্ধ পাঠকদের চোখে এর কোন ভুলক্রটি ধরা পড়লে তা আমাদেরকে জানাতে অনুরোধ করছি যাতে পরবর্তী সংস্করণে তা শুধরিয়ে নেয়া যায়। সাথে সাথে অনুবাদকবৃন্দ, সম্পাদকদ্বয়, অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং গ্রন্থখানি প্রকাশে বিভিন্ন পর্যায়ে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে মোবারকবাদ জানাই । কিতাবখানি পাঠ করে বাংলাভাষী পাঠক-পাঠিকাগণ উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হবে। www.pathagar.com

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।