সুনান আবু দাঊদ ১ম খন্ড
/ ৪২২
📝 লেখা 📖 পিডিএফ

(80) উদ্ধৃতি। কিন্তু কোন কারণে শুরুতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেননি । উসূলে হাদীসের পরিভাষায় এসব আছারকে বলা হয় ‘মাওকুফ হাদীস’ । ইলমে হাদীসের কতিপয় পরিভাষা সাহাবী ঃ যে ব্যক্তি ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন বা তাকে দেখেছেন ও তীর অন্তত একটি হাদীস বর্ণনা করেছেন অথবা জীবনে একবার তাকে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে । তাবিঈ $ যিনি রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর নিকট হাদীস শিক্ষা করেছেন অথবা অন্ততপক্ষে তাকে দেখেছেন এবং মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেছেন, তাকে তাবিঈ বলে। মুহাদ্দিস ৪ যে ব্যক্তি হাদীস চর্চা করেন এবং বহু সংখ্যক হাদীসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন, তাকে মুহাদ্দিস (৩০>) বলে। শায়খ ঃ হাদীসের শিক্ষাদাতা রাবীকে শায়খ (4) বলে। শায়খায়ন £ সাহাবীগণের মধ্যে আবু বাক্র ও উমার (রা)-কে একত্রে শায়খায়ন বলা হয়, কিন্তু হাদীস শাস্ত্রে ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র)-কে এবং ফিক্হের পরিভাষায় ইমাম আবু হানীফা (র) ও আবু ইউসুফ (র)-কে একত্রে শায়খায়ন বলা হয়। হাফিজ ঃ যিনি সনদ ও মতনের সমস্ত বৃত্তান্তসহ এক লাখ হাদীস আয়ত্ত করেছেন, তাকে হাফিজ (৩,১4 $৬) বলে। | হুজ্জাত £ একইভাবে যিনি তিন লক্ষ হাদীস আয়ত্ত করেছেন তাকে হুজ্জাত (15>) বলে । হাকেম ঃ যিনি সমস্ত হাদীস আয়ত্ত করেছেন, তাকে হাকেম (5৮) বলে। রাবী ঃ যিনি হাদীস বর্ণনা করেন তাকে রাবী (451,) বা বর্ণনাকারী বলে। রিজাল ঃ হাদীসের রাবীসমষ্টিকে রিজাল (J৮১) বলে যে শাস্ত্রে রাবীগণের জীবনী বৰ্ণনা করা হয়েছে তাকে আসমাউর রিজাল (J৮ |! |) বলে । রিওয়ায়াত £ হাদীস বর্ণনা করাকে রিওয়ায়াত (5,1,)) বলে। কখনও কখনও মূল হাদীসকেও রিওয়ায়াত বলা হয়। যেমন, এই কথার সমর্থনে একটি রিওয়ায়াত (হাদীস) আছে। সনদ $ হাদীসের মূল কথাটুকু যে সূত্র পরম্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌছেছে, তাকে (এ) বলে । এতে হাদীস বর্ণনাকারীদের নাম একের পর এক সজ্জিত থাকে। মতন $ হাদীসের মূল কথা ও তার শব্দসমষ্টিকে মতন (5) বলে। মারফ্‌ £ যে হাদীসের সনদ (বর্ণনা পরম্পরা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌছেছে অর্থাৎ যে সনদের ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু www.pathagar.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।