(৩৫) সুনান খস্থের সংক্ষিপ্ত সংস্করণ সুনান গ্রন্থখানিকে পাঠক সমাজের নিকট সহজপাঠ্য করে তোলার উদ্দেশ্যে এর সংক্ষিপ্ত সংস্করণ করেন ‘আল্লামা যাকিয়্যুদ্দীন ‘আবদুল-‘আযীম ইবনে ‘আবদিল কাবী আল-হাফিয আল-মুনযিরী (মৃ. ৬৫৬/১২৫৮) ৷ তিনি এর নামকরণ করেন ‘আল-মুজতাবা’ ৷ ইমাম সুয়ৃতী (র) এ মুখতাসার গ্রস্থের একটি ভাষ্য প্রণয়ন করেন এবং এর নাম রাখেন ‘যাহরুর-রুবা ‘আলাল-মুজতাবা' (২২১৭ ০2 21 '১5) ৷ ইবনুল কায়্যিম আল-জাওযিয়্যা আল-হাম্বালী (মৃ. ৭৫১ হি/১৩৫০ খৃ.) মুনযিরী (র)-এর মুখতাসার এম্থটিকে সুবিন্যস্ত করে সেটির একটি চমৎকার ভাষ্য প্রণয়ন করেন। আল্লামা ইবনে কাসীর (র) তার মুখতাসার ‘উলুমিল-হাদীস গ্রন্থে বলেন, আবু দাউদ (র)-এর সুনান গ্রন্থটি অনেক বর্ণনাকারীর মাধ্যমে বর্ণিত হয়েছে। এর কোন কোনটিতে এমন কিছু পাওয়া যায়, যা অপরটিতে নেই । ইবনুল-জাওযী (র)-এর বিরূপ সমালোচনা এবং তার জবাব ‘আল্লামা জালালুদ্দীন সুয়ূতী (র) বলেন, সুনান আবী দাউদ-এর নয়টি হাদীসকে আল্লামা ইবনুল জাওযী (র) মাওযূ (জাল) বলে অভিহিত করেছেন। ‘আল্লামা সুয়ূতী (র) ইবনুল জাওযীর এ মস্তব্যকে সঠিক নয় বলে উল্লেখ করেছেন। তিনি তাঁর আল-কাওলুল হাসান ফিয্-যাব্বি আনিস্-সুনান এবং আত্ -তা‘আক্কুবাত ‘আলাল-মাওদূ‘আত-এ ইবনুল- জাওযীর এই বিরূপ সমালোচনা খণ্ডন করেন। ইমাম নববী (র) ইবনুল-জাওযী (র)-এর আল-মাওদূ‘আত গ্রন্থ সম্পর্কে মন্তব্য করে বলেন, এ গ্রন্থে এমন অনেক হাদীসকে জাল আখ্যায়িত করা হয়েছে যেগুলোর মাওদৃ' হওয়া সম্পর্কে কোন প্রমাণ পাওয়া যায় না৷ হাফিয যাহাবী (র)-এর মতে, ইবনুল জাওযী অনেক শক্তিশালী এবং হাসান হাদীসও তাঁর আল-মাওদূ'আত-এর অন্তর্ভুক্ত করেছেন। সুনানু আবী দাউদ-এর নয়টি হাদীস সম্পর্কে ইবনুল-জাওযীর এই সমালোচনা সঠিক নয়। ইমাম আবু দাউদ (র) স্বয়ং মক্ধাবাসীগণের নিকট তার লিখিত চিঠিতে উল্লেখ করেছেন যে, তার সুনান গ্রন্থে সর্বজন পরিত্যক্ত বর্জিত কোন হাদীস নেই। এছাড়া কোন হাদীস মুনকার বা অতি দুর্বল হলে তিনি সাথে সাথে তা বলে দিয়েছেন। মুহাম্মদ মুসা www.pathagar.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।