সুনান আবু দাঊদ ১ম খন্ড
/ ৪২২
📝 লেখা 📖 পিডিএফ

(৩২) সুনান আবী দাউদের বৈশিষ্ট্য সুনান আবী দাউদ সিহাহ সিত্তাহ্র মধ্যে তৃতীয় এবং সুনান গ্রন্থের মধ্যে দ্বিতীয় ৷ উলামায়ে কিরাম এ গ্রন্থের অনেক বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ । এক. হাদীসের এই কিতাবখানা ফিক্হ শাস্ত্রের আলোকে সুবিন্যস্ত । এর অনুচ্ছেদসমূহ এমনভাবে বিন্যস্ত যা কোন না কোন ফিকহ শাস্ত্রবিদের অভিমত প্রকাশ করে। দুই. এই কিতাবে ৬০০ মুরসাল হাদীস সন্নিবেশিত হয়েছে। তিন. এটি মতনের (মূল পাঠ) দিক থেকে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ । এতে একই অর্থবোধক বিভিন্ন মতনের হাদীসকে এমনভাবে সাজানো হয়েছে যে, মতনের ভাষাগত পার্থক্য যেন হাদীস পাঠকারীদের নিকট সুস্পষ্ট হয়। চার, সনদের তুলনায় হাদীসের ফিকহী বিষয়ের প্রতিই অধিক দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। পাচ. একই রাবী থেকে দুই সনদে বর্ণিত একটি সনদে 'হাদ্দাসানা' এবং অপরটিতে ‘আন’ পরিভাষায় হাদীস বর্ণিত হলে ইমাম আবু দাউদ (র) প্রথমে হাদ্দাসানা সনদের উল্লেখ করেছেন। ছয়. কিতাবখানির শিরোনামও খুবই গুরুত্বপূর্ণ । ইমাম আবু দাউদ (র) এমনভাবে শিরোনাম নির্ধারণ করেছেন যাতে পাঠক তা পড়া মাত্র বুঝতে পারে যে, হাদীসে বর্ণিত ফিক্হী মাসআলার সমাধান কি হতে পারে। সাত. কোন হাদীসে স্পষ্ট ক্রুটি পরিলক্ষিত হলে তিনি তা বলে দিয়েছেন। আট. এ কিতাবের প্রায় সকল হাদীস শরী‘আতের বিধান সম্পর্কিত । ইমাম আবু দাউদ (র) শরী‘আতের বিধিবিধান সম্বলিত হাদীস সংকলিত করার প্রতি বেশি গুরুত্ব আরোপ করেছেন। যেমন তিনি বলেন, “আমি এখানে সৃফীবাদ, আমলের ফযীলাত ইত্যাদি বিষয়ক হাদীস লিপিবদ্ধ করিনি। এতে সন্নিবেশিত চার হাজার আট শত হাদীসের সবগুলোই আহকাম সম্পর্কিত ৷” নয়. এ কিতাবের কিছু হাদীস সম্পর্কে মন্তব্য করা থেকে ইমাম আবু দাউদ (র) বিরত থেকেছেন । ‘আলিমগণ এ সকল হাদীস সম্পর্কে মতানৈক্য করেছেন। কারো মতে এগুলো হাসান পর্যায়ের, আবার কারো মতে সহীহ পর্যায়ের । এ সম্পর্কে ইমাম আবু দাউদ (র) বলেন, “কোন হাদীস সম্পর্কে আমি কোন অভিমত ব্যক্ত না করে থাকলে তার অর্থ- এটি সুষ্ঠু ও নির্দোষ হাদীস এবং একটি অপরটি থেকে অধিক বিশুদ্ধ । দশ. হাদীস গ্রন্থের কলেবর বৃদ্ধির আশংকা করে ইমাম আবু দাউদ (র) হাদীসের পুনরুল্পেখ খুব কমই করেছেন। তবে ফিক্হ-এর মাসআলার প্রয়োজনে ক্ষেত্রবিশেষে তিনি তার পুনরুল্পেখ করেছেন, তবে পূর্ণ হাদীস পুনরুল্পেখ না করে শুধু প্রয়োজনীয় অংশটুকু তুলে ধরেছেন। www.pathagar.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।