(৩১) আবু সা‘ঈদ ইবনুল ‘আরাবী বলেন, যার নিকট আল-কুরআন এবং ইমাম আবু দাউদ (র)-এর কিতাব রয়েছে তার এই দু'টির সাথে অবশ্যই আর কোন জ্ঞানের প্রয়োজন নেই। ‘আল্লামা খাত্তাবী (র) বলেন, দীনী জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে এর মত আর কোন গ্রন্থ রচিত হয়নি। আর এ গ্রন্থখানা বিষয় বিন্যাসের দিক থেকে অতি সুন্দরভাবে সজ্জিত এবং বুখারী ও মুসলিম-এর তুলনায় এতে ফিক্হ্ শাস্ত্রের অধিক জ্ঞান সন্নিবেশিত হয়েছে। ইমাম আবু দাউদ (র)-এর এ গ্রন্থখানা জনগণের মাঝে কী পরিমাণ গৃহীত হয়েছিল এর প্রতি ইংগিত করে তার ছাত্র হাফিয মুহাম্মাদ ইবনে মাখলাদ দুয়ারী (মৃ. ৩১১ হিজরী) বলেন, ইমাম আবু দাউদ (র) যখন তার সুনান গ্রন্থখানা প্রণয়ন সম্পন্ন করে জনগণকে পাঠ করে শুনান, তখন তা তাদের নিকট অনুসরণীয় পবিত্র গ্রন্থ হিসাবে গ্রহণযোগ্য হয়েছে। এই কিতাবের ফিক্হ শাস্ত্রীয় বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য করে হাফিয আবূ জা‘ফর ইবনে জুবাইর আল-গারনাতী (মৃ. ৭০৮/১৩০৮) বলেন, বিধিবিধান সম্পর্কিত হাদীসের মধ্যে সীমাবদ্ধ থাকা এবং এ বিষয়ের যাবতীয় হাদীস সন্নিবেশিত করার ক্ষেত্রে সুনান আবী দাউদের যে বিশেষত্ব তা অপর কোন গ্রন্থের নেই । ইমাম গাযালী (র)-ও এই কিতাবের আহকাম সম্পর্কিত হাদীসসমূহের প্রতি লক্ষ্য করে বলেন, বিধিবিধান সংক্রান্ত হাদীসসমূহ পেতে একজন মুজতাহিদের জন্য এই কিতাবখানাই যথেষ্ট । ইমাম নববী (র) বলেন, ফিকহ ও অন্যান্য বিষয়ে আত্মনিয়োগকারী ব্যক্তির জন্য সুনান আবী দাউদের প্রতি মনোনিবেশ করা একান্ত বাঞ্চনীয় । কেননা যে সকল হাদীস দ্বারা প্রধানত বিধিবিধানের সমর্থনে দলীল গ্রহণ করা হয় তা এতে সংকলিত হয়েছে। আর এই কিতাব থেকে হাদীসগুলো খুঁজে বের করাও সহজ ৷ আল্লামা নববী (র) আরও বলেন, ইমাম আবূ দাউদ (র) তীর সুনান গ্রন্থে যে হাদীস সম্পর্কে য‘ঈফ বলে মন্তব্য করেননি, তা তীর মতে সহীহ হিসেবে গণ্য । আল্লামা মুনযিরী (র) বলেন, ইমাম আবু দাউদ (র) যে হাদীস সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত ছিলেন তার মর্যাদা হাসান-এর নিচে নয়। আল্লামা ইবনে ‘আবদিল বার (র) বলেন, তিনি যে হাদীস সম্পর্কে মন্তব্য থেকে বিরত থেকেছেন তা তার মতে সহীহ, বিশেষ করে কোন অনুচ্ছেদে দ্বিতীয় আর কোন হাদীস না থাকলে। ইমাম নববী (র) সুনান-এর হাদীসসমূহ সম্পর্কে ইবনে মান্দা, ইবনুস সাকান ও হাকেম (র)-এর মন্তব্য উল্লেখ করে বলেন, সুনান আবী দাউদ-এ উল্লিখিত সকল হাদীসকে ইবনে মান্দা এবং ইবনুস সাকান সহীহ বলে মন্তব্য করেছেন। মুহাদ্দিস হাকেম (র)-ও এ বিষয়ে তাদের সাথে একমত্য পোষণ করেন। www.pathagar.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।