৩০৬ সুনান আবু দাউদ তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও। আর তুমি যেখানেই থাকো, তোমার মুখ এঁদিকেই ফিরিয়ে নেবে” (২ ৪ ১৪৪) ৷ এভাবে আল্লাহ তাঁর মুখ কা'বার দিকে ফিরিয়ে দিলেন। ইবনুল মুছান্নার হাদীস এখানেই শেষ । আর যিনি (এ ব্যাপারে) স্বপন দেখেছিলেন নাসর তার নাম উল্লেখ করে বলেছেন £ অতঃপর ‘আব্দুল্লাহ ইবনে যায়েদ (রা) আসলেন তিনি ছিলেন আনসার গোত্রীয় । তিনি উক্ত হাদীসে সেসব বলেন $ স্বপ্নে দেখা লোকটি কেবলার দিকে মুখ করে বললো ঃ£ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, আশৃহাদু আল্-লা ইলাহা ইনল্লান্পাহ, আশৃহাদু আন্না দু'বার, হাইয়্যা আলাল-ফালাহ, দু'বার । আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহ । তারপর কিছুক্ষণ নীরব থাকার পর সে আবার দাড়ালো এবং পূর্বের কথারই পুনরাবৃত্তি করলো । তবে আবদুল্লাহ ইবনে যায়েদ বলেন, এ ব্যক্তি হাইয়্যা আলাল-ফালাহ বলার পর কাদ্ কামাতিস্ সালাতু, কাদ্ কামাতিসৃ্ সালাতু বাক্য দু'বার বললো । রাবী বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন £ এটা তুমি বিলালকে শিখিয়ে দাও । অতএব বিলাল (রা) আযান দিলেন। রাবী রোযা সম্পর্কে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সান্মাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে তিন দিন রোযা রাখতেন, আর ‘আশুরার দিন রোযা রাখতেন। তারপর আল্লাহ এ আয়াত নাযিল করলেন £ “তোমাদের ওপর রোযা ফরয করা হলো যেরূপ তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরয করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকী হতে পারো । নির্দিষ্ট কয়েক দিন। তোমাদের মধ্যে কেউ রোগাক্রান্ত হলে বা মুসাফির হলে, তার জন্য অপর কোন সময় থেকে গণনা করতে হবে । যারা রোযা রাখতে সক্ষম (অথচ রোযা রাখবে না) তারা তার পরিবর্তে একজন মিসকীনকে আহার করাবে” (২ $ ১৮৩-১৮৪) । এতে যার ইচ্ছা সে রোযা রাখতো, আর যার ইচ্ছা রোযা ভেংগে প্রতি রোযার পরিবর্তে একজন মিসকীনকে আহার করাতো। এটাই তার জন্য যথেষ্ট ছিল । আর এটা ছিল রোযার প্রাথমিক অবস্থা । তারপর আল্লাহ এ আয়াত নাযিল করলেন ঃ “রমযান সে মহিমাৰিত মাস, যাতে কুরআন নাযিল হয়েছে, যা মানবজাতির জন্য হেদায়াত বা পথপ্রদর্শক, হেদায়াতের স্পষ্ট দলীল এবং (হক ও বাতিলের মাঝে পার্থক্য নিরূপণকারী বা) মীমাংসাকারী। তোমাদের মধ্যে যে কেউ রমযান মাস পাবে, তার পক্ষে রোযা রাখা কর্তব্য । আর যদি কেউ পীড়িত হয় বা সফরে থাকে, তাহলে অপর কোন দিন থেকে শুমার করবে” (২ ৪ ১৮৫) । এরপর থেকে প্রত্যেক ব্যক্তির ওপর রোযা ফরয হয়ে গেল, যে রমযান মাস পাবে। আর মুসাফিরের জন্য কাযা আদায় করা ফরয সাব্যস্ত হলো। আর ফিদ্য়ার ব্যবস্থা বিধিবদ্ধ হলো (অক্ষম) বৃদ্ধ ও বৃদ্ধাদের ক্ষেত্রে, যারা রোযা রাখতে অপারগ । সিরমা (রা) সারা দিন পরিশ্রম করেছিলেন। এরপর রাবী পূর্ণ হাদীস বৰ্ণনা করেন। www.pathagar.com
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।