নামায ৩০৩ ৫০৬ । ইবনে আবু লায়লা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, নামাযের অবস্থা পর্যায়ক্রমে তিনবার পরিবর্তিত হয়েছে। আমাদের সাথীরা আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ আমার নিকট এটা আনন্দদায়ক মনে হয় যে, আমরা সকল মুসলমান অথবা সকল মুমিন একত্রে জামা‘আতে নামায পড়ি মনস্থ করলাম । নামাযের সময় উপস্থিত হলে কিছু লোককে দুর্গের ওপর দাড়িয়ে মুসলমানদের ডাকার জন্য নির্দেশ দেয়ারও ইচ্ছা করলাম । এমনকি তারা ‘নাকুস’ বাজালো-বা বাজাবার উপতক্রম করলো। এমন সময় এক আনসারী এসে বললো, ইয়া রাসূলাল্লাহ! আমি যখন আপনার নিকট থেকে ফিরে গেলাম, আমারও একই ভাবনা ছিল। যার (ব্যবস্থাপনা বা) চিন্তা-ভাবনা আপনি করছিলেন। আমি এক ব্যক্তিকে দেখলাম । সে যেন দু'টি সবুজ কাপড় পরিধান করে আছে। লোকটি মসজিদের সামনে দাড়িয়ে আযান দিল। তারপর কিছুক্ষণ বসে থাকার পর আবার সে আযানের শব্দগুলো উচ্চারণ করলো। কিন্তু ‘কাদ কামাতিস্ সালাতু’ অতিরিক্ত বললো । যদি অন্যান্যরা আমাকে মিথ্যুক মনে না করে তাহলে আমি অবশ্যই বলবো, আমি জাগ্তই ছিলাম ঘুমে ছিলাম না । ইবনুল মুছানার বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ আল্লাহ অবশ্যই তোমাকে উত্তম স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু আমরের বর্ণনায় “আল্লাহ অবশ্যই তোমাকে উত্তম স্বপ্ন দেখিয়েছেন” কথাটুকু নেই । তুমি বিলালকে আযান দিতে বলো । উমার (রা) বললেন, আমিও অবশ্যই তার মত একই রকম স্বপ্ন দেখেছি । সে (আনসার লোকটি) আগে বলে ফেলাতে আমার বলতে লজ্জাবোধ হলো। ইবনে আবী লায়লা বলেন, আমাদের সাথীরা আমাদের নিকট হাদীস বর্ণনা করে বলেছেন, প্রথম দিকে কোন লোক মসজিদে এসে জামা'আত হতে দেখলে মুসল্লীদের কাছে জিজ্ঞেস করে জেনে নিতো, নামায কয় রাক‘আত হলো (নামাযের মধ্যে মুসন্লীরা ইশারায় তা জানিয়ে দিত)। তারপর তারা এঁ পরিমাণ নামায দ্রুত আদায় করে জামা‘আতে শরীক হতো । ফলে তার পেছনের মুক্তাদীদের অবস্থা পৃথক পৃথক হতো । কেউ বা দাড়ানো, কেউ রুকুতে, কেউ বসা, আবার কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই নামাযরত অবস্থায় থাকতো । এমন সময় মু'আয ইবনে জাবাল (রা) আসলেন। শো'বা (র) বলেন, আমি একথা হুসাইন থেকে শুনেছি $ তিনি বললেন, আমি তো আপনাকে যে অবস্থায় পাবো, তারই অনুসরণ করবো (অর্থাৎ এসে আপনার নামাযেই শামিল হবো, পৃথকভাবে পড়বো না) । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ মুআয তোমাদের জন্য একটি সুন্নাত নির্ধারণ করেছে। তোমরাও ত্দ্বূপ করো। আমাদের সাথীরা আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় পদার্পণ করলেন, তখন তাদের তিন দিন রোযা রাখার নির্দেশ দেন। তারপরই রমযানের রোযা ফরয (হওয়া সম্পর্কিত আয়াত নাযিল) হয়। তারা ছিল রোযার ব্যাপারে অনভ্যস্থ । রোযার বিধান তাদের জন্য কষ্টকর হয়ে পড়লো । কাজেই কেউ www.pathagar.com
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।