(৩০) (এক) ৩৬ J০২9। %/ “কাজ-কৰ্মের পরিণতি অভিপ্রায় অনুযায়ী হবে।” (দুই) i YL ES all GSU caf ৮ “ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো, তার অর্থহীন কথা ও কাজ ত্যাগ করা ।” তিন) ui) as Le AY rn 2 Ce LN OY “মুমিন ব্যক্তি সত্যিকার মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তা তীর ভাইয়ের জন্যও পছন্দ করে।” (চার) ১১ 21,২11, 2, U3 “হালালও সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট ৷” সুনান আবী দাউদের পাণ্ডুলিপিসমূহ অনেক হাদীস বিশারদ ইমাম আবু দাউদ (র) থেকে তার সুনান গ্রন্থ বর্ণনা করেছেন। কিন্তু এগুলোর মধ্যে চার ব্যক্তির বর্ণিত পাণ্ডুলিপি সর্বাধিক খ্যাত । (ক) আবু ‘আলী মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে ‘আমর আল-লু'লুঈ (র) (মৃ. ৩৪১/৯৫২) । এই উপমহাদেশে এবং প্রাচ্যের দেশসমূহে এটি বহুল প্রচলিত । এ নুসখাটির অগ্রাধিকার লাভের কারণ হলো, তিনি হিজরী ২৭৫ সালে ইমাম আবু দাউদ (র)-এর নিকট সরাসরি সুনান গ্রন্থটি শুনেছেন। আর এ বছরই ইমাম আবু দাউদ (র) শেষবারের মত তার শিষ্যগণকে সুনান গ্রন্থখানা লিপিবদ্ধ করান । তিনি এই সালের ১৬ শাওয়াল ইন্তিকাল করেন। (খ) আবু বাক্র মুহাম্মাদ ইবন ‘আবদির রায্যাক ইবন দাসাহ (র) (মৃ. ৩৪৫/৯৫৬) । লু'লুঈ (র) এবং ইবন দাসাহ (র)-এর নুসখা (প্রতিলিপি)-এর মধ্যে অনুচ্ছেদ বিন্যাসের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। কিন্তু হাদীসের সংখ্যা প্রায় কাছাকাছি । তবে হাদীস সম্পর্কে ইমাম আবু দাউদ যে সকল মস্তব্য করেছেন তা কোন গ্রন্থে বেশি এবং কোন গ্রন্থে কম পরিদৃষ্ট হয়। (গ) হাফিয আবু ‘ঈসা ইসহাক ইবনে মূসা ইবনে সাঈদ আর-রামলী (র) (মৃ. ৩১৭/৯২৯) । এই নুসখাটি প্রায় ইব্ন দাসাহ (র)-এর নুসখার অনুরূপ । (ঘ) হাফিয আবু সা‘ঈদ আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে যিয়াদ ইবনুল-‘আরাবী (র) (মৃ. ৩৪০/৯২৫) । এ নুসখার হাদীসের সংখ্যা অন্য নুসখার তুলনায় কিছু কম। এতে কিতাবুল-ফিতান ওয়াল-মালাহিম এবং আরও কিছু বাব নেই । সুনান আবী দাউ্টদ সম্পর্কে মুহাদ্দিসগণের অভিমত সুনান গ্রন্থসমূহের মধ্যে সুনান আবী দাউদ সর্বশ্রেষ্ঠ । সকল যুগের ‘আলিম ও ফিক্হ শাস্ত্রবিদগণ এ গ্রন্থের প্রশংসা করেছেন। এথানে কয়েকজন মনীষীর অভিমত তুলে ধরা হলো। www.pathagar.com
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।