সুনান আবু দাঊদ ১ম খন্ড
/ ৪২২
📝 লেখা 📖 পিডিএফ

(২৯) যুগশ্েষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমাদ ইবনে হাম্বল (র)-এর খিদমতে তা পেশ করেন। ইমাম আহমাদ কিতাবখানির উচ্ছসিত প্রশংসা করেন। আর ইমাম আহমাদ (র) হিজরী ২৪১ সালে ইন্তিকাল করেন। তাতে প্রমাণিত হয় যে, ইমাম আবু দাউদ (র) ৩৯ বছর বয়সের পূর্বেই তার সুনান গ্রন্থখানি সংকলন সম্পন্ন করেন। সংকলনের কারণ সুনান গ্রন্থ হাদীস শাস্ত্রের এশ্বর্যপূর্ণ শাখা । ইসলামের ইতিহাসে অতি প্রাথমিক কাল থেকেই মুহাদ্দিসগণ মাগাযী-এর তুলনায় আহকাম ও উপদেশমূলক হাদীস সংগ্রহ ও সন্নিবেশের প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন। তাদের মতে, মাগাষীর বাস্তব তাৎপর্য ও আবশ্যকতা তুলনামূলকভাবে কম । অপরদিকে নবী করীম (সা)-এর জীবনের অপরাপর দিক, যেমন তার উযু, গোসল, নামায ও হজ্জ-এর পদ্ধতি, বেচা-কেনা, ব্যবসা-বাণিজ্য, বিবাহ-শাদী, শাসন ব্যবস্থা ইত্যাদি সম্পর্কিত আদেশ-নিষেধ ঈমানদারগণের বাস্তব জীবনের জন্য একান্ত অপরিহার্য । এ কারণে হিজরী তৃতীয় শতাব্দীর শেষার্ধ থেকে মুহাদ্দিসগণ আহকাম সম্পর্কিত হাদীসসমূহ সংকলনের প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন। আর এ ধরনের হাদীস গ্রস্থকেই বলা হয় সুনান গ্রন্থ । ইমাম আবু দাউদ (র) ছিলেন এইরূপ হাদীস গ্রন্থ সংকলকগণের পথিকৃত । ইমাম আবু দাউদ (র) তীর কিতাবে এমন সব হাদীস সংকলন করেন যেগুলোকে ফিক্হ্‌-এর ইমামগণ তাদের মাযহাবের পক্ষে দলীল হিসাবে খহণ করতে পারেন। এ প্রসঙ্গে তিনি নিজেই বলেন, আমার এই কিতাবের মধ্যে ইমাম মালিক (র), ইমাম ছাওরী (র), ইমাম শাফি'ঈ (র) প্রমুখ ইমামগণের মাযহাব-এর ভিত্তি মওজুদ রয়েছে। সুনান আবী দাউদ-এর স্থান শাহ ওয়ালিউল্লাহ দিহলাবী (র) বিশুদ্ধতার দিক থেকে হাদীস গ্রন্থসমূহকে পাঁচটি স্তরে বিভক্ত করেন। তিনি প্রথম স্তরে মুওয়াত্তা ইমাম মালিক, সহীহ বুখারী ও সহীহ মুসলিমকে স্থান দেন। তিনি দ্বিতীয় স্তরে সুনান আবী দাউদ, জামে‘ আত্-তিরমিযী ও সুনান আন-নাসাঈকে স্থান দেন। শাহ সাহেবের এ বর্ণনা থেকে বুঝা যায়, দ্বিতীয় স্তরের হাদীস গ্রস্থগুলোর মধ্যে সুনান আবী দাউদের স্থান প্রথম ৷ কোন কোন হাদীস বিশারদের মতে, বুখারী ও মুসলিম-এর পরের স্থান হচ্ছে সুনান আন-নাসাঈর। আবার কেউ কেউ জামে‘ আত-তিরমিযীকে তৃতীয় স্থান দান করেন। মিফতাহুস-সা‘আদা-এর এন্থকার বুখারী ও মুসলিম-এর পর বিশুদ্ধতার দিক থেকে সুনান আবী দাউদকে স্থান দান করেন। দীনদারীর জন্য চারটি হাদীসই যথেষ্ট ইমাম আবু দাউদ (র) তার বিশাল গ্রন্থের হাদীসসমূহ থেকে মাত্র চারটি হাদীস ব্যক্তির দীনদারীর জন্য যথেষ্ট বলে মস্তব্য করেছেন। হাদীসগুলো এই ৪ www.pathagar.com

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।