সুনান আবু দাঊদ ১ম খন্ড
/ ৪২২
📝 লেখা 📖 পিডিএফ

(২৮) নওয়াব সিদ্দীক হাসান খানও এই মত পোষণ করেন। কারও মতে, তিনি হাম্বালী মতানুসারী ছিলেন। আবু ইসহাক আশ-শীরাষী তার তাবাকাত গ্রন্থে ইমাম আবু দাউদ (র)-কে হাম্বালী মাযহাবের অনুসারী বলে উল্লেখ করেছেন। প্রখ্যাত মুহাদ্দিস আনওয়ার শাহ্‌ কাশমীরী (র)-ও একই কথা বলেছেন। তার সুনান গ্রন্থখানা সতর্কতার সাথে অধ্যয়ন করলে তাকে হাম্বালী বলেই প্রতীয়মান হয়। কেননা তিনি তীর এ গ্রন্থের অনেক স্থানেই অন্যান্য বিশুদ্ধ হাদীসের মোকাবিলায় এমন হাদীসকে প্রাধান্য দিয়েছেন যার দ্বারা ইমাম আহমাদ (র)-এর মাযহাব প্রমাণিত হয়। রচনাবলী ইমাম আবু দাউদ (র) অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেন। কিতাবুস্‌ সুনান তার শ্রেষ্ঠ রচনা । এটি সিহাহ সিত্তা পরিবারের তৃতীয় গ্রন্থ । নিম্নে তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের তালিকা প্রদান করা হলো । যে সকল গ্রন্থের সন্ধান পাওয়া যায় £ (১) সুনানু আবী দাউদ; (২) কিতাবুল মারাসীল; (৩) কিতাবু মাসাইলি আবী দাউদ লি-ইমাম আহমাদ ফির্-রুওয়াত; (8) কিতাবু মাসাইলি আবী দাউদ লি-ইমাম আহমাদ ফিল-ফিক্হ; (৫) কিতাবু তাসমিয়াতিল ইখওয়াহ আল্লাযীনা রুবিয়া ‘আনহুমুল-হাদীস; (৬) কিতাবুয যুহ্দ; (৭) ইজাবাতুহু আলাস-সুআলাত আবী ‘উবায়দ আল-আজুররী; (৮) রিসালা ফী ওয়াসফি তালীফিহী লিকিতাবিস্‌ সুনান । তার রচিত যে সকল খ্রস্থের সন্ধান পাওয়া যায় না £ (১) ইবতিদাউল-ওয়াহ্‌য়ি; (২) আখবারুল খাওয়ারিজ; (৩) আত-তাফার্রুদ ফিস্-সুনান; (8) দালাইলুন নুবৃওয়াত; (৫) আদ-দু‘আ; (৬) আর্-রাদ্দু ‘আলা আহলিল-কাদর; (৭) ফাদাইলুল আনসার; (৮) কিতাবু আসহাবিশ শা‘বী; (৯) কিতাবুল বা‘ছ ওয়ান্-নুশূর; (১০) আল-মাসাইল আন্তাযী খালাফা আলাইহা আল-ইমাম আহমাদ; (১১) মুসনাদু মালিক এবং (১২) আন-নাসিখ ওয়াল-মানসূখ। ইস্তিকাল ইমাম আবু দাউদ (র) ৭৩ বছর বয়সে শাওয়াল মাসের ১৬ তারিখ জুমুআর দিন ২৭৫ হিজরী মোতাবেক ৮৮৯ খৃ. বসরায় ইন্তিকাল করেন। সকল এতিহাসিক তার ইন্তিকালের সন সম্পর্কে একমত পোষণ করেন। কিন্তু দিন ও তারিখ সম্পর্কে কিছুটা মতভেদ আছে । ‘আব্বাস ইবনে ‘আবদুল ওয়াহিদ আল-হাশিমী তার জানাযার নামায পড়ান। অতঃপর সিজিস্তানের প্রসিদ্ধ হাদীস শাস্ত্রবিদ ইমাম সুফিয়ান ছাওরী (র)-এর পাশে তাকে দাফন করা হয় । সুনান আবী দাদ ইমাম আবু দাউদ (র) কখন তার সুনান খ্রন্থখানার সংকলন সুসম্পন্ন করেন তা নির্দিষ্টভাবে জানা যায়নি । তবে তিনি তার এ গ্রন্থ প্রণয়ন সম্পন্ন করে তার শায়খ ও www.pathagar.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।