সুনান আবু দাঊদ ১ম খন্ড
/ ৪২২
📝 লেখা 📖 পিডিএফ

নামায ২৭৫ তারপর তিনি মসজিদ নির্মাণ করার নির্দেশ দিলেন। তিনি বনু নাজ্জারকে লোক মারফত ডেকে পাঠালেন এবং বললেন ঃ হে বনু নাজ্জার! তোমরা এ ভূমিখণ্ডের মূল্য নিয়ে নাও । তারা বললো, আল্লাহ্র শপথ! আমরা এর মূল্য চাই না একমাত্র আল্লাহ্র নিকট ছাড়া । আনাস (রা) বলেন, এঁ যমীনে যা যা ছিল তা আমি তোমাদের বলে দিচ্ছি। তাতে মুশরিকদের কিছু কবর ছিল, কিছু অসমতল ভূমি (বা খানাখন্দক) ছিল, আর ছিল কিছু খেজুর গাছ। রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে মুশরিকদের কবর খুঁড়ে হাড়গোড় বেছে ফেলে দেয়া হলো, অসমতল ভূমি সমান করা হলো এবং খেজুর গাছ কেটে ফেলা হলো। কর্তিত খেজুর গাছের কাণ্ড মসজিদের সামনে সারিবদ্ধভাবে গেরে দেয়া হলো। দরোজার চৌকাঠ পাথর দ্বারা নির্মাণ করা হলো। সাহাবীরা পাথরগুলো স্থানান্তর করছিলেন আর কবিতা আবৃত্তি করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সাথেই ছিলেন। তিনি বলছিলেন £ হে আল্লাহ! কোনই কল্যাণ নেই ET NNT £26 FRADE EAE Jl [ei Lt: ALLY AGG oil iy cle tl JU Sail GUL ASH UT iy Sl GS 1G SF SoM Es SLE ss Ji asl UE AE BUS IU Sl a lie es LAA I Sl se LSS Sisal lin 8৪৫৪ । আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, মসজিদে নববীর জায়গাটিতে বনু নাজ্জারের একটি বাগান ছিল। তাতে ছিল শস্য, খেজুর গাছ ও মুশরিকদের কিছু কবর । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন ঃ আমার থেকে এর মূল্য নিয়ে নাও। তারা বললো, আমরা এর মূল্য চাই না। তারপর খেজুর গাছ কেটে ফেলা হলো, শস্যক্ষেত্র সমান করে দেয়া হলো, কবরগুলো খুঁড়ে সমতল করা হলো।... তারপর পূর্ণ হাদীস বর্ণনা করেন। তার এক বর্ণনায় £ (হে আল্লাহ) ‘তুমি সাহায্য কর'’- এর স্থলে রয়েছে ৪ ‘তুমি ক্ষমা করে দাও’ । রাবী মূসা বলেন, আবদুল ওয়ারিসও অনুরূপ বর্ণনা করেছেন। আবদুল ওয়ারিস এ হাদীস হাম্মাদের নিকট বৰ্ণনা করেছেন। www.pathagar.com

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।