(২৭) মোল্লা ‘আলী আল-কারী (র) বলেন, তাঁর ফযীলাত এবং ব্যক্তিগত গুণাবলী অসংখ্য । তিনি তাকওয়া-পরহেষগারী,. পবিত্রতা ও ইবাদত-বন্দেগীতে উচ্চতর ব্যক্তিত্ব ছিলেন। ইমাম আবু হাতিম (র) বলেন, ইমাম আবু দাউদ (র) ফিক্হ, দুনিয়া বিমুখতা, ইবাদত ও বিশ্বস্ততার ক্ষেত্রে যুগশ্ষ্ঠ ছিলেন। তিনি হাদীস সংকলন করেছেন, গ্রন্থ রচনা করেছেন এবং সুন্নাহর উপর আক্রমণ প্রতিহত করেছেন। ইমাম আবু দাউদ (র) একাধারে হাফিয, হুজ্জাত, মুহাদ্দিস, মুফাস্সির, ফকীহ, প্রসিদ্ধ পর্যালোচক এবং অন্যান্য বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন। সমালোচক, সুনান রচয়িতা । নিঃসন্দেহে তিনি তাঁর যুগের মুহাদ্দিসগণের ইমাম ছিলেন। তিনি হাদীসের সূক্ম্মাতিসূক্মম দোষক্রটি সম্পর্কে অবহিত এবং আল্লাহভীরু ব্যক্তি । প্রখ্যাত মুহাদ্দিস মুহাম্মাদ ইবনে ইসহাক আস্-সাগানী হাদীস শাস্ত্রে তার পারদর্শিতার প্রতি ইংগিত করে বলেন, দাউদ (আ)-এর জন্য লোহাকে যেমনভাবে নরম ও সহজ করে দেয়া হয়েছিল, ইমাম আবু দাউদ (র)-এর জন্যও হাদীসকে তেমনিভাবে সহজ করে দেয়া হয়েছে। আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে ইয়াসীন আল-হারওয়াবী বলেন, আবু দাউদ (র) ছিলেন রাসূলুল্লাহ (সা)-এর হাদীসের অন্যতম হাফিয, এর দোষক্রটি ও সনদে অভিজ্ঞ ব্যক্তি । তিনি ছিলেন ইবাদত, পবিত্রতা, নিষ্কলুষতা ও পরহেযগারীর উচ্চাসনে সমাসীন এবং হাদীস শান্তরে এক মহান সাধক । আল্লামা ইয়াফি'ঈ বলেন, হাদীস ও ফিক্হ উভয় শাস্ত্রেই আবু দাউদ (র) ইমাম ছিলেন। হাকেম আবু ‘আবদুল্লাহ নিশাপুরী বলেন, ইমাম আবু দাউদ (র) নিঃসন্দেহে তার যুগের মুহাদ্দিসগণের মধ্যে অপ্রতিদ্বন্থা ছিলেন। ইমাম নববী (র) বলেন, হাদীস এবং অন্যান্য বিষয়ে ইমাম আবু দাউদের পূর্ণ হিফয, গভীর জ্ঞান, সুদক্ষতা, দীনদারী এবং উজ্জ্বল উপলব্ধি সম্পর্কে আলিমগণ একমত্য পোষণ করেন। আল্লামা ইবনে কাসীর (র) বলেন, আবু দাউদ আসৃ-সিজিস্তানী (র) ছিলেন হাদীসের অন্বেষণে দিগন্তে পরিভ্রমণকারীদের অন্যতম । তিনি হাদীস সংগ্রহ করেছেন, গ্রস্থাবন্ধ করেছেন এবং বিভিন্ন দেশের বহু শায়খ থেকে হাদীস শ্রবণ করেছেন। তার অনুসৃত মাযহাব এ বিষয়ে ‘আলিমগণ একাধিক মত পোষণ করেন। প্রবীণ মুহাদ্দিসগণের ক্ষেত্রে প্রায়ই এরূপ ঘটে থাকে বিভিন্ন মাযহাবের অনুসারীগণ তাদেরকে নিজ মাযহাবের অনুগামী বলে দাবি করেন। ইমাম আবু দাউদ (র)-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তাজুদ্দীন আস-সুবকীর মতে তিনি শাফি‘ঈ মাযহাবের অনুসারী ছিলেন। www.pathagar.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।