সুনান আবু দাঊদ ১ম খন্ড
/ ৪২২
📝 লেখা 📖 পিডিএফ

(২৬) মাওয়াইয ও আদাব সম্বলিত হাদীস স্থান পেয়েছিল। কিন্তু শুধুমাত্র সুনানকে কেন্দ্র করে গ্রন্থ রচনা করার জন্য ও পূর্ণতা দান করার ক্ষেত্রে আবু দাউদের মত কেউ ব্রতী হননি। আইম্মায়ে মুহাদ্দিসীন-এর নিকট গ্রন্থখানা আশ্চর্য স্থান করে নিতে সক্ষম হয়। সেটিকে পাওয়ার জন্য বহু ক্লেশ স্বীকার করা হয় ও সফর অব্যাহত রাখা হয়। ইবনুল আরাবী বলেন, যদি কোনো ব্যক্তির নিকট কুরআন কারীম ও সুনান আবু দাউদ ছাড়া ইলমের অপরাপর কিতাব না থাকে তবে অন্য কিছুর প্রয়োজন তার হবে না। খাত্তাবী বলেন, ইবনুল আরাবী যা বলেছেন নিঃসন্দেহে তা সত্য । কেননা ইমাম সাহেব তার এ গ্রন্থে উসূলে ইলম, সুনানের মৌলিক বিষয় ও ফিকহী আহকামের এমন সব হাদীস সন্নিবেশিত করেছেন যা তীর পূর্বে কেউ করেছে বা পরে তার সমপর্যায়ে যেতে পারবে, আমরা তা মনে করি না। ইমাম নববী (র) শারহু সুনান আবী দাউদে তার মন্তব্য লিখতে গিয়ে বলেছেন, ফিকহ ও অন্য বিষয়ে নিয়োজিত ব্যক্তির উচিৎ সুনান আবী দাউদ গ্রন্থের প্রতি পূর্ণরূপে যত্নবান হওয়া। কারণ আহকাম সাব্যস্ত করতে যেসব হাদীসের প্রয়োজন হয়ে থাকে তার সিংহভাগ তাতে উল্লেখ রয়েছে এবং তা সহজে প্রাপ্য ও সংক্ষেপিত এবং ৩॥প রচয়িতা দক্ষতার সাথে তা করেছেন ও বাছাইয়ের ক্ষেত্রে মনোযোগী ছিলেন। আবুল আ‘লা আদরী বলেন, আমি স্বপ্নে রাসূলুল্লাহ (সা)-কে দেখলাম এবং তিনি বললেন ঃ যে ব্যক্তি সুন্নাতের উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকতে চায়, সে যেনো আবু দাউদের সুনান গ্রন্থ পাঠ করে। খাত্তাবী বলেছেন, আবু দাউদের কিতাবে সহীহ ও হাসান হাদীসের সমন্বয় ঘটেছে। দুর্বল হাদীসের অনেক স্তর রয়েছে। সবচেয়ে জঘন্য হচ্ছে মওযূ’, তার পর মাকলূব, তারপর মাজহুল। কিন্তু আবু দাউদের কিতাবখানা এসব থেকে পবিত্র । ইমাম আবু দাউদ (র) সম্পর্কে হাদীস বিশারদগণের মন্তব্য তিনি ছিলেন একজন ‘আবিদ ও যাহিদ । দুনিয়ার শানশওকতের প্রতি তার কোন আকর্ষণ ছিল না৷ ইবনে দাসাহ বলেন, ইমাম আবু দাউদ (র)-এর জামার একটি হাতা ছিল প্রশস্ত এবং অপরটি ছিল সংকীর্ণ । তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘একটি হাতার মধ্যে লিখিত হাদীসগুলো রেখে দেই এবং এজন্যই এটিকে প্রশস্ত করেছি। আর অপর হাতায় এরূপ কিছু রাখা হয় না। তাই সেটি প্রশস্ত করার কোন প্রয়োজন হয়নি ।' “ইমাম আবু দাউদ (র) দুনিয়াতে হাদীসের জন্য এবং আখিরাতে জান্নাতের জন্য সৃষ্টি হয়েছেন । আর আমি তীর থেকে অধিক উত্তম দ্বিতীয় কোন ব্যক্তিকে দেখিনি।” www.pathagar.com

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।