(২৫) আশা করি আমার কিতাবে হাদীসের সংখ্যা চার হাজার আট শত । তার মধ্যে ছয় শতের মত মুরসাল হাদীস । (অনুবাদ : মুহাম্মদ বজলুর রহমান) যদি কোন ব্যক্তি এই কিতাবের হাদীসসমূহে উল্লেখিত শব্দসমূহকে অন্য হাদীসের সাথে তুলনা করতে চায়, তবে সে দেখতে পাবে, কখনও কখনও হাদীস এমন একটি সনদে বর্ণিত, যা সাধারণ লোকগণের নিকট পরিচিত এবং হাদীস শাস্ত্রের এমন ইমামগণ কর্তৃক বর্নিত যীরা প্রসিদ্ধ রাবী। কিন্তু তা সত্বেও আমি কখনও কখনও এমন হাদীসের অনুসন্ধানে আত্মনিয়োগ করতাম- যে হাদীসের শব্দ অধিক অর্থবহ । আর হাদীস বিশুদ্ধ হলে এবং তার বর্ণনাকারী বিশ্বস্ত হলে আমি আমার গ্রন্থে সেই হাদীস গহণ করেছি। কোন কোন ক্ষেত্রে হাদীসের একটি সনদকে মুত্তাসিল বলে দেখা যায়, কিন্তু অন্য সনদের সাথে তুলনা করা হলে তা মুত্তাসিল বলে প্রমাণিত হয় না। আর এ বিষয়টি হাদীস শ্রবণকারীর নিকট স্পষ্ট হয় না। তবে তিনি যদি হাদীসের জ্ঞান রাখেন এবং এ শাস্ত্রে অভিজ্ঞ হন তাহলে তিনি এ বিষয়ে অবহিত থাকবেন । যেমন ইবনে জুরাইয থেকে যে হাদীসটি বর্ণিত হয়েছে তাতে তিনি বলেছেন, যুহরী (র) থেকে আমাকে বর্ণনা করা হয়েছে । হাদীসটি আল-বারসানী রিওয়ায়াত করতে গিয়ে বলেছেন, ইবনে জুরাইয থেকে, তিনি যুহরী থেকে বর্ণনা করেছেন। এভাবে যে শুনবে তার ধারণা হবে হাদীসটি মুত্তাসিল । অথচ এটি ঠিক নয়। এটা আমরা গ্রহণ করিনি । ক্লারণ হাদীসের সনদ মুত্তাসিল নয়। এটি একটি মা‘লূল (ক্ৰুটিযুক্ত) হাদীস । এ ধরনের আরো উদাহরণ রয়েছে। ফলে যে ব্যক্তি এর অন্তর্নিহিত বিষয় অবগত নয় সে বলেছে, আমি এ ধরনের সহীহ হাদীস বর্জন করেছি । অথচ সে যে হাদীসকে সহীহ বলেছে প্রকৃতপক্ষে তা মা‘লূল। আমি আমার সুনান গ্রন্থে শুধুমাত্র আহকাম সম্বলিত হাদীস সংকলন করেছি, জুহদ ও ফাযায়েলে আ‘মাল সংক্রান্ত হাদীস সংকলন করিনি। এই চার হাজার আট শত হাদীসের সবগুলো আহ্কাম সম্পর্কিত । এর বাইরে যুহদ ও ফাযায়েল সংক্রান্ত অনেক সহীহ হাদীস আমি আনিনি। আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু (সংক্ষেপিত; সূত্ৰ গ্রন্থ : ইমাম আবু দাউদ, মোখতার এণ্ড কোং, দেওবন্দ ১৯৮৫ খৃ.) । আল-খাতীব আল-বাগদাদীর কলম থেকে হাফেয আবু বাক্র আল-খাতীব বলেন, ইমাম আবু দাউদ বাসরায় বাস করতেন। তবে একাধিকবার বাগদাদে এসেছেন এবং তার সুনান সেখানে রিওয়ায়াত করেছেন। বাগদাদের লোকেরা তা নকল (লিপিবদ্ধ) করেছেন। বলা হয় যে, আবু দাউদের সুনান গ্রন্থখানা “কিতাবুন শরীফ”- ইলমে দীন সম্পর্কে ওরকম আর কোনো গ্রন্থ রচিত হয়নি । সাধারণ মানুষ ও মাযহাবের ভিন্নতা সত্ত্বেও বিভিন্ন তাবাকার ফকীহগণের নিকট কিতাবখানা গ্রহণযোগ্যতা প্রাপ্ত হয়। ইরাক, মিসর ও পশ্চিমের দেশসমূহ এবং পৃথিবীর বহু দেশের মানুষ এই কিতাব অনুযায়ী আমল করে আসছে। আবু দাউদের সুনান খ্রন্থ রচনার পূর্বে উলামায়ে হাদীসের পক্ষ থেকে জাওয়ামে' ও মুসনাদ ধরনের রচনাবলী ছিল । উক্ত রচনাবলীতে সুনান, আহ্কাম, আখবার, কাসাস, www.pathagar.com
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।