নামায ২৪৫ আপনি কি বলছেন, বুঝেশুনে বলুন। উরওয়া (র) বললেন, আমি বশীর ইবনে আবু মাসউদকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আবু মাসউদ আনসারী (রা)-কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ৪ জিবরীল (আ) নাযিল হলেন এবং আমাকে নামাযের ওয়াক্ত সম্পর্কে অবহিত করলেন। আমি তার সাথে নামায পড়লাম, তারপর আবার তার সাথে নামায পড়লাম, তারপর আবার পড়লাম, আবার পড়লাম এবং আবার পড়লাম । এভাবে তিনি (রাবী) আংগুলে পীচ ওয়াক্ত নামাযের হিসাব করলেন । আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি সূর্য ঢলে পড়ার সাথে সাথেই যোহরের নামায পড়লেন । আবার কখনো তিনি দেরি করে পড়তেন যখন অতিরিক্ত গরম পড়তো । আমি তাকে আসরের নামায পড়তে দেখেছি এ সময় যখন সূর্য বেশ উপরে সাদা রংবিশিষ্ট থাকতো, তাতে হলুদ রংয়ের আভা তখনো আসেনি । লোকজন (তাঁর সাথে) আসরের নামায পড়ে সূর্য ডোবার আগেই যুলছ্লায়ফা নামক স্থানে পৌছে যেত ।১ তিনি মাগরিবের নামায পড়তেন সূর্য ডোবার সাথে সাথেই, আর এশার নামায পড়তেন (পশ্চিম) দিগন্ত যখন কালো রংয়ে ছেয়ে যেত, আবার কখনো তা দেরি করে পড়তেন, যাতে লোকজন একত্র হতে পারে। তিনি একবার ফজরের নামায অন্ধকারে পড়েন, তারপর আরেকবার পড়েন ভোরের আলো ছড়িয়ে পড়ার পর । পরবর্তী পর্যায়ে তিনি মৃত্যু পর্যন্ত সর্বদা অন্ধকারেই ফজরের নামায পড়েন, পুনরায় আর কখনো আলোতে পড়েননি ।২ আৰু দাউদ (র) বলেন, আয-যুহরী (র) থেকে মামার, মালিক, ইবনে উয়াইনা, শোআইব ইবনে আবু হামযা, লাইস ইবনে সা'দ প্রমুখ এই হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তারা এঁ সময়ের উল্লেখ করেননি, যাতে তিনি নামায পড়েছেন এবং তার কোন ব্যাখ্যাও তারা দেননি... ওয়াহব ইবনে কাইসান (র) জাবিরের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাগরিবের ওয়াক্ত সম্পর্কে বর্ণনা দিয়েছেন। তাতে তিনি বলেছেন $ পরের দিন জিবরীল মাগরিবে আসলেন- সূর্যাস্তের পরে একই সময়ে । আবু ছরায়রা (রা)-ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন $£ পরের দিন আমাকে নিয়ে জিবরীল মাগরিবের নামায পড়লেন একই সময়ে । টীকা £ ১. মদীনা থেকে যুল-ছুলায়ফার দূরত্ব হয় মাইল । ২. আবদুল্াহ ইবনে মাসউদ (রা)-র বর্ণনায় আলো ছড়িয়ে পড়ার পর ফঙজ্জর পড়ার মাহাত্ম্য বর্ণিত হয়েছে। হানাফীদের মতে এটাই উত্তম । bd LEAAAEAE CN Pee ret Fe " 20 e 66-2 “46 28 ml GG ollie 2 932 Gg om dl sae Guus Gua Yao esse len de NIC WL bl ie Ul be A HEL YS Ll cS bins ole Us A stall ile be ey BOLT URE bin Lad lV at bie Ld PUL I mi oe dle Gyn UAL ale www.pathagar.com
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।