(২৪) কিতাব, যাতে নবী করীম (সা) থেকে প্রাপ্ত সকল হাদীসই তুমি লাভ করবে। কুরআন মজীদের পর এ কিতাব ছাড়া আমি এমন কোন কিতাব সম্পর্কে অবগত নই, যার শিক্ষার্জন করা জনগণের জন্য অত্যাবশ্যকীয় । এ কিতাব লিপিবদ্ধ করার পর যদি কোন ব্যক্তি আর কোন কিতাব লিপিবদ্ধ না করে তবে তার কোন ক্ষতি হবে না। কিভু এ সকল মাসআলা অর্থাৎ সুফিয়ান ছাওরী, মালিক ও শাফিঈর মাসআলাসমূহের উৎস হচ্ছে এ সকল হাদীস । আমার নিকট পছন্দনীয় হচ্ছে, কোন ব্যক্তি তার লিখনির সাথে মুহাম্মাদ (সা)-এর সাহাবীদের রায় তথা মতামতকে যেন লিখে দেয়। অনুরূপ সুফিয়ান সাওরীর আল-জামে' গ্রন্থের মত গ্রন্থও যেন লিখে । তার আল-জামে' গ্রন্থটি বেশ চমৎকার । আমার সুনান গ্রন্থে যে সকল হাদীস সন্নিবেশিত করেছি তার অধিকাংশই মশহুর হাদীস । হাদীস সম্পর্কে যে যতটুকু লিখেছে তার নিকট তা আছে কিন্তু সব মানুষ তা যাচাই-বাছাই করতে পারেনা । গর্বের বিষয় যে, আমার কিতাবে যা আছে তা মশহুর পর্যায়ের হাদীস । কারণ গরীব হাদীসের দ্বারা দলীল পেশ করা যায় না, যদিও তা মালিক বা ইয়াহইয়া ইবনে সাঈদ বা নির্ভরযোগ্য (সিকাহ) আলিমদের রিওয়ায়াত হোক তবুও । কোনো ব্যক্তি যদি গরীব ও শাজ হাদীস বা ক্রটিযুক্ত হাদীস দ্বারা দলীল পেশ করে তবে তা দলীল হিসাবে গ্রহণযোগ্য হবে না। কিন্তু মশহুর, মুত্তাসিল ও সহীহ হাদীস দ্বারা দলীল গ্রহণ করলে কেউ তা প্রত্যাখ্যান করতে পারে না । ইবরাহীম নাখঈ বলেন, তারা গরীব হাদীসকে অপছন্দ করতেন। ইয়াযীদ ইবনে আবী হাবীব বলেন, যদি কোনো হাদীস শোনো তবে খৌজাখুজি শুরু করো, যেমন হারানো বস্তু খোজা হয়। যদি তার সত্যতা পাওয়া যায় তবে গ্রহণ করো, অন্যথায় তা বর্জন করো। এই সুনান গ্রন্থে কিছু হাদীস রয়েছে যা মুরসাল, মুত্তাসিল বা মুতাওয়াতির নয়। কারণ প্রকৃত অর্থে মুত্তাসিল বলতে যা বুঝায়, মুহাদ্দিসগণ সেভাবে সহীহ হাদীস প্রাপ্ত হননি। যেমন জাবির হতে হাসান, আবু হুরায়রা হতে হাসান এবং ইবনে আব্বাস হতে মিকসাম, মিকসাম হতে হাকাম, এভাবে রিওয়ায়াত করেছেন। আসলে এটা মুত্তাসিল নয়। মিকসাম হতে হাকাম চারটি হাদীস শুনেছেন। তেমনি আবু ইসহাক হারিস থেকে, হারিস আলী (রা) থেকে বর্ণনা করেছেন। কিন্তু আবু ইসহাক হারিস থেকে মাত্র চারটি হাদীস শুনেছেন যার একটিও মুসনাদ নয়। এ ধরনের হাদীস আমার সুনান গ্রন্থে খুবই নগণ্য । সম্ভবত আমার সুনানে হারিস আল-আওয়ার-এর একটি হাদীসই স্থান পেয়েছে । আমি সেটি লিখেছি শেষের দিকে। আমার সুনান গ্রন্থে আল-মারাসীলসহ আঠারোটি বিভাগ রয়েছে। মুরসাল এক খণ্ডে সমাপ্ত হয়েছে। মুরসাল হিসেবে মহানবী (সা) থেকে যেসব হাদীস বর্ণিত হয়েছে তার মধ্যে কিছু রয়েছে যা সহীহ নয়। তবে যেগুলো কারো কাছে মুসনাদ সাব্যস্ত হয়েছে সেগুলো মুত্তাসিল ও সহীহ । www.pathagar.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।