মক্কাবাসীর উদ্দেশে ইমাম আবু দাউদ (র)-এর পত্র মন্ধাবাসীদের নিকট লিখিত পত্রে ইমাম আবু দাউদ (র) বলেন, আস্সালামু আলাইকুম । আমি সেই আল্লাহ্র প্রশংসা করছি যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই । প্রার্থনা করছি তিনি যেন তার বান্দাহ ও রাসূল মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করেন- যেমন তিনি উল্লেখ করেছেন। অতঃপর, আল্লাহ আমাকে ও বিশেষভাবে আপনাদেরকে সুস্থ ও নিরাপদ রাখুন, যেনো অসুস্থতা পেয়ে না বসে এবং কোনো শাস্তিমূলক দুর্ঘটনা না ঘটে । আপনারা জানতে চেয়েছেন, আমি সুনান গ্রন্থে যে সকল হাদীস সন্নিবেশিত করেছি তা কি সহীহ এবং সে সম্পর্কে আমি ওয়াকিফহাল কিনা? জেনে রাখুন, সবগুলোই সেইরূপ, তবে যদি কোনো হাদীস দু'টি সনদে বর্ণিত হয়ে থাকে যার একটির সনদ মজবুত, আর দ্বিতীয়টির রাবী স্থৃতিশক্তির দিক থেকে অধিক অথসর, তখন উভয়টি লিখেছি । কখনো একই অনুচ্ছেদের মধ্যে কিছু অতিরিক্ত কথাসহ দু'টি বা তিনটি সনদে হাদীসটি নিয়ে এসেছি । দেখা গেছে, দীর্ঘ হাদীসে অতিরিক্ত কিছু কথা আছে । যদি সম্পূৰ্ণ হাদীসটি লিখে দেই তবে হয়ত শ্রোতাদের অনেকেই হাদীসের ফিক্হের স্থানটি জানতে ও বুঝতে সক্ষম হবেন না। এই কারণে দীর্ঘ হাদীসটি সংক্ষেপ করে বর্ণনা করেছি । আর মুরসাল হাদীসসমূহের ব্যাপারে কথা হচ্ছে, আমাদের পূর্বেকার উলামায়ে কিরাম হুজ্জাত হিসেবে মুরসালকে গ্রহণ করেছেন। তাদের মধ্যে রয়েছেন সুফিয়ান ছাওরী, ইমাম মালিক ও আওযায়ী (র)। কিন্তু শাফিঈ মুরসালের হুজ্জাত হওয়ার বিষয়টিকে সমালোচনা করেছেন এবং আহমাদ ইবনে হাম্বল (র) প্রমুখও তীর অনুসরণ করেছেন। যেখানে মুরসাল ব্যতীত মুসনাদ নাই বা মুসনাদ পাওয়া যায়নি সেখানে মুরসাল দ্বারা হুজ্জাত গ্রহণ করা যায়। তবে তা মুত্তাসিলের মত শক্তিশালী নয়। আমি যে সুনান গন্থখানা রচনা করেছি তাতে মাতরূকুল হাদীস (পরিত্যক্ত) কোনো রাবীর হাদীস নেই । মুনকার (পরিত্যক্ত) কোন রাবীর হাদীস খহণ করলে তাতে বলেছি, হাদীসটি মুনকার এবং এ ছাড়া এ বাবে আর কোনো যয়ীফ বা মুনকার রাবীর হাদীস নেই । ইমাম আবু দাউদ (র) তার কিতাব সম্পর্কে আরো বলেন, আমি আমার কিতাবে এমন কোন হাদীস উল্লেখ করিনি, যা বর্জনের ব্যাপারে হাদীসবিদগণ একমত হয়েছেন। এ এন্থে উল্লিখিত যে হাদীসে অতি দুর্বলতা রয়েছে বা যার সনদ সহীহ নয় আমি সেটা বলে দিয়েছি। যে হাদীস সম্পর্কে আমি কোন মন্তব্য করিনি তা সালিহ বা গ্রহণ করার উপযুক্ত । আর কোন কোন হাদীস অপর হাদীস অপেক্ষা অধিক বিশুদ্ধ । এটি এমন www.pathagar.com
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।