(২১) ইমাম আবু দাউদের ‘সুনান’ গ্রন্থখানি- যাতে বেশির ভাগ ফরয, মুবাহ ও নিষিদ্ধ বিষয় সম্বলিত হাদীসের সমাবেশ ঘটেছে, মনীষীদের নিকট খুবই গ্রহণযোগ্য হয়েছে। আবু সাঈদ আল-আরাবী বলেন, কেউ যদি কুরআন ও এই গ্রন্থ ছাড়া আর কিছুই না জানে সেও একজন বড় আলিম । মুহাম্মাদ ইবন মাখলাদ বলেন, মুহাদ্দিসগণ বিনা বাক্যব্যয়ে এই গ্রন্থখানি এমনভাবে মেনে নিয়েছেন যেমন কুরআন মেনে নেন। সহীহ মুসলিমের ভাষ্যকার ইমাম নববী (র) বলেন, ফিক্হ্ শাস্ত্র ও অন্যান্য বিষয়ের সাথে যারা জড়িত তাদেরকে গভীরভাবে আবু দাউদের ‘সুনান’ অধ্যয়ন ও গ্রন্থখানির প্রতি গুরুত্ব প্রদান করা উচিত। কারণ আহকাম অর্থাৎ বিধিবিধান বিষয়ক হাদীসসমূহের অধিকাংশ, যেগুলি দলীল হিসাবে উপস্থাপন করা হয়, এই গ্রন্থে এমন সুশৃংখলভাবে সন্নিবেশিত হয়েছে যে, সেগুলি খুব সহজেই পাওয়া যায়। ইমাম আবু দাউদের ‘সুনান’ বেশ কয়েকটি ধারায় বর্ণিত হয়েছিল। কোন কোন কপিতে এমন কিছু হাদীস পাওয়া যায়, যা অন্যগুলিতে নেই । তবে ইমাম আল লু'লুঈর কপিটি সর্বাধিক গৃহীত হয়েছে। বিভিন্ন যুগে বিভিন্ন ভাষায় ‘সুনান’-এর ব্যাখ্যা-ভাষ্য লেখা হয়েছে। এই ‘সুনান’ ছাড়াও আবু দাউদের কিতাবুল মারাসীল নামে আরো একখানি হাদীস সংকলন আছে। সেটি ১৩১০/১৮৯২ সালে কায়রো থেকে মুদ্রিত হয়েছে। (পরবর্তী নিবন্ধে বিস্তারিত দ্র.) ডক্টর মুহাম্মদ আবদুল মাবুদ ১৮/১২/৯০ www.pathagar.com
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.