পবিত্রতা অর্জন ২০৭ ৩২১ শাকীক (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আবদুল্লাহ ও আবু মূসা (রা)-এর সামনে বসা ছিলাম । আবু মূসা (রা) বললেন, হে আবু আবদুর রহমান! যদি কারো উপর গোসল ফরয হয় এবং এক মাস যাবত পানি না পায়, তাহলে সে কি তায়াম্মুম করতে পারে? আবদুল্লাহ (রা) বলেন, হাঁ, যদিও সে এক মাস যাবত পানি না পায়। আবু মূসা (রা) বললেন, তাহলে সূরা মাইদার যে আয়াত রয়েছে £ “তারপর তোমরা যদি পানি না পাও তাহলে পাক মাটি দ্বারা তায়াশ্মুম করে৷”- সেই সম্পর্কে কি বলতে চাও? আবদুল্লাহ (রা) বললেন, যদি লোকদের তায়াম্মুম করার অনুমতি দেয়া হয় তাহলে তারা পানি অত্যধিক ঠাণ্ডা হলে তায়াম্মুম করা শুরু করে দিবে। আবু মূসা (রা) তাকে বললেন, এজন্যই তোমরা তায়াম্মুম করা অপছন্দ করছো? তিনি বললেন £ হা। আবু মূসা (রা) তাকে বললেন, তুমি কি আম্মার ইবনে ইয়াসির (রা) বর্ণিত হাদীস শোনোনি, যা তিনি উমার (রা)-কে বলেছিলেন? আম্মার (রা) বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোন এক কাজে পাঠিয়েছিলেন। পথে আমি অপবিত্র হয়ে পড়লাম, কিন্তু পানি পেলাম না। কাজেই আমি মাটিতে গড়াগড়ি দিলাম যেরূপ চতুল্পদ প্রাণী মাটিতে গড়াগড়ি দিয়ে থাকে। অতঃপর নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আমি তাকে ব্যাপারটি জানালাম । তিনি বললেন $ তোমার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। এই বলে তিনি জমিনে হাত মারলেন । তারপর মাটি ফুঁ দিয়ে ঝেড়ে ফেললেন। এরপর বা হাত ডান হাতের ওপর মারলেন, অতঃপর ডান হাত বা হাতের ওপর মারলেন- উভয় হাতের কজ্জির ওপর । তারপর মুখমগুল মাসেহ করলেন । আবদুল্লাহ (রা) তাকে বললেন £ আপনার কি জানা নেই যে, উমার (রা) আম্মারের কথার উপর নির্ভর করেননি? টীকা $.উমার (রা) তায়াম্মুম সম্পর্কে যে উক্তি করেছেন তার কারণ হলো, ‘যার ওপর গোসল ফরয হয় তার পক্ষেও তায়ান্মুম করা জায়েয’- একথা তার জানা ছিলো না। তিনি নাপাক ব্যক্তির জন্য গোসল করা অপরিহার্য বলেই জানতেন ৷ আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-ও এ মাসআলায় উমার (রা)-র অনুসারী ছিলেন। কুরআন শরীফের আয়াত “তোমরা যদি স্ত্রীদের স্পর্শ কর”-কে সহবাসের অর্থে গ্রহণ না করে তিনি আদর-সোহাগের অর্থেই গ্রহণ করতেন যা কেবল ক্ষেত্র বিশেষে উযু ভংগকারী। অধিকাংশ সাহাবীদের অভিমত তার বিপরীত ছিল। আর হাদীসসমূহের ভাষ্যও জমছ্র সাহাবীদের মতের পোষকতা করে। উযু ভংগ হলে বা গোসল ফরয হলে উভয় অবস্থায়ই তায়াম্মুম করা সিদ্ধ । (খ) হাদীসের শেষাংশে যে মাটিতে হাত মারার কথা উল্লেখিত হয়েছে, তার অর্থ নবী (সা) এক হাতই মেরেছেন। তাতে যে মাটি লেগেছিল তা অপর হাতের তালুতে লাগান ও কজ্জির ওপর মাসেহ করেন। তারপর এঁ হাতেই মুখমণ্ডল মাসেহ করেন। এতে প্রমাণিত হয়, তায়াম্মুমে মাটিতে একবার হাত মারাই যথেষ্ট । আর তা দ্বারা উভয় হাত কজ্জি পর্যন্ত, মুখমণ্ডল ও কনুই পর্যন্ত দুই হাত মাসেহ করা জায়েয । দু'বার হাতমারা জরুরী নয়। oe Oo ae oe “es -% CES) [) El) [) Cd " Ed Jt om Lal 2 Ok Gi gaaall ai ps aa Gia —YYY [ad প Ed # Ed tthe fe ee ee 0 # eof ee Ue . A) ee © EA) Ed Js slp ae Sie SAS JG nl on ola Ale be UC Beer লল ao oe LAE oe “ee LEA) [) Cd Ed পণ MG Gi Cal ae JG yell sf All SELIG SIG Cir UGG www.pathagar.com
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।