সুনান আবু দাঊদ ১ম খন্ড
/ ৪২২
📝 লেখা 📖 পিডিএফ

(২০) আহমাদ ইবনে আলী । শেষোক্ত সাতজন আবু দাউদের মুখ থেকে সরাসরি তীর “সুনান” গ্রন্থখানি শোনেন (তাযকিরাতুল হুফফাজ, খ. ২, পৃ. ৫৯২)। তাঁর পুত্র আবু বাক্র ইবনে আবু দাউদ ছিলেন তৎকালীন বাগদাদের অন্যতম শ্রেষ্ঠ ফকীহ, আলিম ও ইমাম । কিতাবুল মাসাবীহ নামে তার একখানি হাদীসগ্রন্থ আছে (শাজারাতুয যাহাব, খ. ২, পৃ. ১৬৭)। ইবনে আসাকির তার তারীখ বাগদাদ-এ উল্লেখ করেছেন, একদা আবু দাউদ (র) যখন বাগদাদে তখন তৎকালীন আমীর আবু আহমাদ আল-মুয়াফফাক তার কাছে এসে নিবেদন করেন, আপনার কাছে আমার তিনটি আরজ । (১) আপনি বসরায় বসবাস করবেন; (২) বিভিন্ন অঞ্চলের ছাত্ররা সেখানে আপনার কাছে শিক্ষা লাভের উদ্দেশ্যে আসবে এবং শহরটি আবাদ হবে। আপনি সেখান থেকে চলে আসায় লোকেরা বসরা ছেড়ে চলে যাচ্ছে এবং (৩) আপনি বিশেষভাবে আমার সস্তানদের কাছে আপনার ‘সুনান’ বর্ণনা করবেন। কারণ খলীফার সন্তানরা সাধারণ লোকদের সাথে বসতে পারে না। জবাবে আবু দাউদ (র) বলেন, তা আমার দ্বারা হবে না। কারণ জ্ঞান আহরণের ক্ষেত্রে ছোট-বড়, ইতর-ভদ্র সকলে সমান । অতঃপর খলীফার ছেলেরা তীর হাদীস পাঠের মজলিসে হাজির হয়ে হাদীস শুনতো (তারীখ ইবনে আসাকির, ২৪৫) । গ্রন্থখানি । এটি ‘সিহাহ সিত্তা’ বা ছয়খানি বিশুদ্ধ হাদীস গ্রন্থের অন্তর্ভুক্ত । বিশ্বের সর্বযুগের হাদীসশান্ত্র বিশারদগণ অত্যন্ত গুরুত্বের সাথে গ্রন্থখানি খৃহণ করেছেন। অতীতের ন্যায় বর্তমানেও এ গ্রন্থের উপর সমানভাবে নির্ভর করা হচ্ছে। সুন্নাতের ভিত্তি যে গ্রন্থগুলির উপর প্রতিষ্ঠিত তার মধ্যে আবু দাউদের ‘সুনান’ গ্রন্থটির স্থান তৃতীয় বা চতুর্থ (মুকাদ্দিমা, বাজলুল মাজহুদ, খ. ১, পৃ. ৩) ৷ বর্ণিত আছে যে, ইমাম আবু দাউদ এ গ্ৰন্থখানি রচনার পর স্বীয় উস্তাদ ইমাম আহমাদ ইবন হাম্বলের সামনে পেশ করেন এবং ইমাম আহমাদ গ্রন্থখানি খুবই পছন্দ করেন। ইবন দাসা বলেন, আবু দাউদ দাবি করেছিলেন, তিনি ৪৮০০ হাদীসের এ গ্রন্থখানি তার স্মৃতিতে ধারণকৃত পাচ লাখ বর্ণনার মধ্য থেকে চয়ন করে রচনা করেন। তিনি এ গ্রন্থে শুধু এমন হাদীস সন্নিবেশিত করেছেন, যা সহীহ অথবা দৃশ্যত সহীহ হাদীসের কাছাকাছি। আবু দাউদ এ কথাও বলেছেন, যে সকল হাদীস অত্যন্ত জঈফ (দুর্বল) আমি তা সুম্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছি। আর যে সকল হাদীসের ব্যাপারে আমি কোন মন্তব্য করিনি সেগুলির সবই সালেহ বা ভাল, যদিও তার একটি অন্যটি অপেক্ষা অধিকতর নির্ভরযোগ্য (দাইরা মায়ারিফ-ই ইসলামী) ৷ আবু দাউদ (র) তীর ‘সুনান’ গস্থে এমন কিছু রাবীর নিকট থেকে হাদীস বর্ণনা করেছেন, যাদের উল্লেখ সহীহাইন অর্থাৎ বুখারী-মুসলিমে নেই । এর কারণ হলো, তার মূলনীতি ছিল, যে সকল রাবী বা বর্ণনাকারীর ‘গায়র সিকাহ' (অনির্ভরযোগ্য) হওয়ার নিয়ম ভিত্তিক কোন প্রমাণ নেই তাদেরকে সিকাহ (নির্ভরযোগ্য) বলে খহণ করা । www.pathagar.com

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।