ইমাম আবু দাউদ (র)-এর জীবন ও কর্ম সায়্যিদুল হুফ্ফাজ হযরত ইমাম আবু দাউদ (র)-র আসল নাম সুলাইমান ইবনুল আশ'য়াছ। তার বংশের ৫ম উর্ধতন পুরুষ হযরত আমর ইবনে ইমরান সিফ্ফীন যুদ্ধে হযরত আলী (রা)-র পক্ষে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন (তারীখ ইবনে আসাকির, খ. ৬, পৃ. ২৪৪) ৷ তিনি ২০২/৮১৭ সনে সিজিস্তানে জন্মগ্রহণ করেন। মানচিত্রে সিজিস্তানের অবস্থান সম্পর্কে পণ্ডিতদের মতভেদ আছে । আল্লামা যাহাবীর মতে মাকরান ও সিন্ধের পাশে হিরাতের পশ্চাৎ্ভূমিতে যে সিজিসৃতান অবস্থিত সেখানেই ইমাম আবু দাউদ (র) জন্মখুহণ করেন। তবে অনেকে মনে করেন, এই সিজিস্তান বসরার একটি গ্রামের নাম (তাযকিরাতুল হুফ্ফাজ, খ. ২, পৃ. ৫৯৩) । এই মতানুসারে তিনি নির্ভেজাল আরবের আয্দী গোত্রের সন্তান । তিনি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন, ইবনে আসাকির প্রমুখের মতে তিনি হিরাতে জীবনের এক পর্যায়ে বসবাস করেছিলেন (তারীখ ইবনে আসাকির, খ. ৬, পৃ. ২৪৪) । ইমাম আবু দাউদ (র) জীবনের এক বিরাট অংশ জ্ঞান অর্জনে ব্যয় করেন। এ উদ্দেশ্যে তিনি দৃূর-দূরান্তে ভ্রমণ করেন। দিমাশৃক, মিসর, বসরা, কুফা, বাগদাদ, খুরাসান প্রভৃতি অঞ্চলে পৌছে তিনি সেখানকার আলিম, মুহাদ্দিস ও ফকীহ্দের নিকট থেকে জ্ঞান আরহণ করেন। একাধিকবার তিনি বাগদাদ গিয়েছেন। অবশেষে স্থায়ী আবাস হিসেবে তিনি বসরাকে বেছে নেন । এই বসরা শহরে ২৭৫/৮৮৯ সনের ১৬ শাওয়াল শুক্রবার ৭৩ বছর বয়সে তিনি ইনতিকাল করেন (তাযকিরাতুল হুফফাজ, খ. ২, পৃ. ৫৯৩; উজালা-ই নাফিয়া, পৃ. ৪৯০; শাজারাতুয যাহাব, ২/১৬৭) । ইমাম আবু দাউদের প্রখ্যাত কয়েকজন শিক্ষকের নাম £ আবু উমার আদ-দারীর, মুসলিম ইবনে ইবরাহীম, আল-কা‘নাবী, আবদুল্লাহ ইবনে রাজা’, আবুল ওয়ালীদ আত- তায়ালিসী, আহমাদ ইবনে ইউনুস, আবু জা‘ফার আন-নুফাইলী, আৰু তাওবা আল-হালাবী, সুলাইমান ইবনে হারব প্রমুখ (তাযকিরাতুল হুফফাজ, খ. ২, পৃ. ৫৯১) । শায়খ আবু ইসহাক আশ-শীরাযী ‘তাবাকাতুল ফুকাহা' গ্রন্থে ইমাম আবু দাউদকে ইমাম আহমাদ ইবনে হাম্বল-এর শাগরিদ বলে উল্লেখ করেছেন (শাজারাত্যু যাহাব, থ. ২, পৃ. ১৬৭)। হযরত ইমাম আবু দাউদের অসংখ্য ছাত্রের মধ্যে এখানে সর্বাধিক প্রসিদ্ধ কয়েকজনের নাম উল্লেখ করা হলো ঃ ইমাম তিরমিযী, ইমাম নাসাঈ, পুত্র আবু বাক্র ইবনে আবু দাউদ, আৰু ‘আওয়ানা, আবু বিশর আদ-দাওলাবী, আলী ইবনুল হাসান, আবু উসামা মুহাম্মাদ ইবনে আবদিল মালিক, আবু সাঈদ ইবনুল ‘আরাবী, আবু আলী আল-লু'লুঈ, আবু বাক্র ইবনে দাসাহ, আবু সালেম মুহাম্মাদ ইবনে সাঈদ আল-জালুদী ও আবু আমর www.pathagar.com
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।