পবিত্রতা অর্জন ১৮৭ ২৮৭ । হামনা বিনতে জাহ্শ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমার অত্যন্ত বেশী স্রাব হতো । আমি আমার অবস্থা বর্ণনা ও মাসআলা জিজ্ঞেস করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্পামের নিকট গেলাম । আমি .তাকে আমার বোন যয়নাব বিনতে জাহ্শের ঘরে পেলাম । আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রাসূল! আমার অত্যন্ত বেশী রক্তল্রাব হয়ে থাকে। এ ব্যাপারে আপনি আমাকে (নামায ইত্যাদি বিষয়ে) কি পরামর্শ দেন? আমার তো নামায-রোযাও বন্ধ । তিনি বলেন ৪ঃ আমি তোমাকে তুলা ব্যবহারের পরামর্শ দিচ্ছি। এতে তোমার রক্ত বন্ধ হয়ে যাবে। হামনা বলেন, তা এর চাইতেও বেশী । তিনি বলেন ৪ কাপড়ের পটি বেঁধে নাও ৷ হামনা বলেন, তা এর চেয়েও বেশী । আমার তো রীতিমত রক্ত প্রবাহিত হতে থাকে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ তাহলে আমি তোমাকে দু'টি বিষয়ের নির্দেশ দিচ্ছি। তার কোন একটি অনুসরণ করলেই তোমার জন্য যথেষ্ট হবে। উভয়টির উপর যদি আমল করতে পারো, তাহলে তা তুমিই ভালো জানো । তিনি তাকে বললেন ঃ£ এটা শয়তানের লাথি বা স্পর্শবিশেষ । কাজেই তুমি (প্রতি মাসে) নিজেকে ছয় অথবা সাত দিন খতুবতী ধরে নেবে। আর প্রকৃত ব্যাপার আল্লাহই অবগত । তারপর গোসল করবে। যখন তুমি নিজেকে পাক-পবিত্র মনে করবে তখন তেইশ অথবা চব্বিশ দিন যাবত নামায পড়বে ও রোযা রাখবে । এটাই তোমার জন্য যথেষ্ট । এরূপ প্রতি মাসে করো যেরূপ অন্যান্য মহিলারা হায়েয ও পবিত্রতার ক্ষেত্রে করে থাকে। আর তুমি এরূপও করতে পারো ঃ যোহরের নামায দেরীতে এবং আসরের নামায এগিয়ে এনে পড়ে নেবে। গোসল সেরে নিয়ে এভাবে যোহর ও আসর উভয় নামায একত্রে পড়বে। অপরদিকে মাগরিবকে দেরীতে ও এশাকে এগিয়ে আনবে । গোসল সেরে নিয়ে উভয় নামায একত্রে পড়ে নেবে। আর ফজরের সময় গোসল করে নামায পড়বে ও রোযা রাখবে- যদি এরূপ করা তোমার পক্ষে সম্ভবপর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ দু'টি পন্থার মধ্যে এই দ্বিতীয় পদ্ধতিই আমার নিকট অধিকতর পছন্দনীয় । আবু দাউদ (র) বলেন, আমর ইবনে সাবিত-ইবনে আকীল (র) বলেন, হামনা (রা) বলেন, দু'টি পন্থার মধ্যে শেষোক্তটিই আমার অধিক পছন্দনীয় । ইবনে আকীল কথাটি হামনার উক্তি বলে বর্ণনা করেছেন, নবী (সা)-এর বক্তব্য নয়। আবু দাউদ বলেন, আমর ইবনে সাবিত রাফেযী বলেন, এটা ইয়াহ্ইয়া ইবনে মাঈন থেকে বর্ণিত । কিন্তু তিনি হাদীস বর্ণনার ক্ষেত্রে সত্যবাদী ছিলেন। আবু দাউদ (র) বলেন, আমি আহ্্মাদ (র)-কে বলতে শুনেছি, ইবনে আকীল বর্ণিত হাদীস সম্পর্কে আমি সন্দিহান। isle Lis Lalli bls LoL অনুচ্ছেদ-১১১ ঃ মুস্তাহাযা ধ্রতি ওয়াক্ত নামাযের জন্য গোসল করবে Al GE YG sya Ll aly Le 2h Ol Lis -YAA Al on oye be Slt hl or SIU on ree eh led La Ai ss Lal be LSM ie oi Ly www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।