সুনান আবু দাঊদ ১ম খন্ড
/ ৪২২
📝 লেখা 📖 পিডিএফ

পবিত্রতা অর্জন ১৪১ ELS JEG ns Ce UAE EAT al SU JUG sl abil Slat HG Ol: LES ১৯৮ ৷ জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাতুর রিকা' যুদ্ধাভিযানে বের হলাম । এ সময় এক লোক মুশরিকদের এক স্ত্রীলোককে হত্যা করে। এঁ মুশরিক শপথ করলো ৪ ‘যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের (সা) কোন সহচরের রক্তপাত না করবো, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। অতএব সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বেরিয়ে পড়লো । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মন্যিলে অবতরণ করে বললেন £ এমন কে আছে, যে আমাদের হেফাযত করবে? মুহাজিরদের থেকে একজন ও আনসারদের থেকে একজন তৈরী হয়ে গেল । তিনি বললেন ঃ যাও তোমরা উভয়ে (এ) গিরিপথের মুখে মোতায়েন থাকো ৷ তারা যখন গিরিমুখে পৌছলো মুহাজির লোকটি ঘুমিয়ে পড়লো । আর আনসারী লোকটি দাড়িয়ে নামায পড়তে লাগলো । এমন সময় এ লোক এসে আনসারী লোকটিকে দেখেই চিনতে পারলো যে, এ-ই (প্রতিপক্ষের) নিরাপত্তা প্রহরী । সে একটি তীর নিক্ষেপ করলো, যা তার শরীরে বিধে গেল । তিনি তা বের করে নিলেন। সে একে একে তিনটি তীর নিক্ষেপ করলো । তিনি রুকু সিজদা করে (অর্থাৎ যথারীতি নামায সমাপন করে) সাথীকে জাগালেন। মুশরিকটি যখন টের পেলো এরা সচেতন হয়ে গিয়েছে, তখন সে পালিয়ে গেল । মুহাজির ব্যক্তি (প্রহরারত) আনসারীকে রক্তাপুত অবস্থায় দেখতে পেয়ে বললেন, সুবহানাল্লাহ! প্রথম তীর নিক্ষেপের পরই তুমি আমাকে জাগালে না কেন? তিনি বললেন, আমি (নামাযে) একটি সূরা পড়ছিলাম । আমি তা ভঙ্গ করতে পছন্দ করলাম না। টীকা £ এ ঘটনা সাহাবায়ে কেরামের ধৈর্য ও খোদা-প্রেমের অসাধারণ দৃষ্টান্ত ফুটে উঠে। এ হাদীস দ্বারা প্রমাণিত হয় £ নামাযরত অবস্থায় রক্ত বের হলে নামায ও উয়ু ভংগ হয় না। শরীরের কোন স্থান থেকে রক্ত প্রবাহিত হলে উয়ু নষ্ট হবে কিনা এ সম্পর্ক ইমামদের মতবিরোধ রয়েছে। ইমাম আবু হানীফা, আবু ইউসুফ, মুহাম্মাদ আহমাদ ইবনে হাম্বল, ইসহাক (র) প্রযুখের মতে রক্ত বের হয়ে প্রবাহিত হলে উয়ু নষ্ট হবে। আর ইবনে আব্বাস, ইবনে আবী আওফা, আবু হুরায়রা, সাঈদ ইবনুল মুসায়্যাব, মাকহুলা, রবিয়া, মালিক, শাফিয়ীর মতে উমু নষ্ট হবে না । এ হাদীসের ভিত্তিতেই তারা মত পোষণ করেছেন। প্রতিপক্ষের ইমামগণ এ হাদীসের উত্তরে বলে থাকেন, এটা একজন সাহাবীর কর্ম, যা তিনি নিজের ইজতিহাদের ভিত্তিতে করেছেন। আর এ ব্যাপারে প্রকৃত হুকুম সম্পর্কে তিনি সম্ভবত জ্ঞাত ছিলেন না । তাছাড়া এ হাদীসের ব্যাপারেও মতবিরোধ রয়েছে। Pl pay dL অনুচ্ছেদ-৮০ $ ঘুমালে উয়ু নষ্ট হয় কিনা Gi JG sry we GS JG Je on Lane in al Gis —\AA bie ot ls LD UU AG STU 2 ol SD LSU UI Ue Ls ls le tt a Ys www.pathagar.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।