তাফসীর ইবনে কাসীর ১ম, ২য় ও ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ ৰাকারাহ্‌ ২ ১৬৯ পারাঃ-১ হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ), হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) এবং রাসূলুল্লাহ (সঃ)-এর আরও কয়েকজন সাহাবী (রাঃ) হতে বর্ণিত আছে যে, এ আয়াতেও মুনাফিকদের বর্ণনা রয়েছে এবং এই ধূলির ধরণীতে তাদের বিবাদ' বিপর্যয় সৃষ্টি, কুফর এবং অবাধ্যতা সম্পর্কে মুসলমানদেরকে হুশিয়ার ও সতর্ক করা হচ্ছে। অর্থাৎ এ দুনিয়ায় আল্লাহর অবাধ্য হওয়া এবং অপরকে নাফরমান ও অবাধ্য হওয়ার আদেশ করাই হচ্ছে দুনিয়ার বুকে বিবাদ সৃষ্টি করা । আর যমীন ও আসমানের শাস্তি রয়েছে আল্লাহর আনুগত্যের মধ্যে ! হযরত মুজাহিদ (রঃ) বলেন যে, যখন তাদেরকে আল্লাহর অবাধ্যতা হতে বিরত থাকতে বলা হয়, তখন তারা বলে ‘আমরা তো সঠিক সনাতন পথের উপরেই প্রতিষ্ঠিত রয়েছি ৷' হযরত সালমান ফারেসী (রাঃ) বলেনঃ ‘এই স্বভাবের লোক আজ পর্যন্ত আসেনি ৷’ ভাবার্থ এই যে, রাসুলুল্লাহ (সঃ)-এর যামানায় তো এরূপ বদ স্বভাবের লোক বিদ্যমান ছিলই কিন্তু এখন যারা আসবে তারা ওদের চেয়েও নিকৃষ্ট হবে। এটা যেন মনে না করা হয় যে, হযরত সালমান ফারেসী (রাঃ) বলেনঃ ‘এরূপ বদ স্বভাবের জঘন্য লোক রাসূলুল্লাহ (সঃ)-এর যুগে ছিলই না ।' ইমাম ইবনে জারীর (রঃ) বলেন যে, এ মুনাফিকদের বিবাদ ও গণ্ডগোল সৃষ্টি করার অর্থ হচ্ছে তারা এসব কাজ করতো যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন এবং তার ফরযগুলোও তারা হেলা করে নষ্ট করতো । শুধু তাই নয়, আল্লাহ তা‘আলার সত্য ধর্মের প্রতি তারা সন্দেহ পোষণ করতো এবং তীর সত্যতার উপর পূর্ণ বিশ্বাস রাখতো না। মুমিনদের কাছে আসলে তাদের ঈমানের কথা তারা প্রচার করতো অথচ তাদের অন্তর আল্লাহ ও তীর রাসূলের (সঃ) সম্বন্ধে সন্দেহে পরিপূর্ণ ছিল। তারা সুযোগ সুবিধা পেলেই আল্লাহর শত্রুদের সাহায্য ও সহায়তা করতো এবং তীর সৎ বান্দাদের বির্দ্ধাচরণ করতো । আর এতসব করা সত্বেও নিজেদেরকে শান্তিকামী মনে করতো । কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করাকেও কুরআন মাজীদে ফাসাদ বলা হয়েছে। যেমন আল্লাহ পাক বলেছেনঃ 2/79 G72 ‘3973197979 73% 33993 9/ 997/ 49,5, 33d nso» ths Van + Cll pra iS onl 3 G29, + ss অর্থাৎ ‘কাফিররা পরস্পর একে অপরের বন্ধু, যদি তোমরা এরূপ না কর (অর্থাৎ যদি এ কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন কর) তবে যমীনের বুকে ভীষণ হাঙ্গামা ও গণ্ডগোল ছড়িয়ে পড়বে ৷’ (৮৪ ৭৩) Www.QuranerAlo.com

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।