তাফসীর ইবনে কাসীর ১ম, ২য় ও ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ ফাতিহা ১ ১২১ পারাঃ ১ একটি মত আছে, তা এই যে, যদি মসজিদ ছোট হয় তবে মুকতাদী জোরে আমীন বলবে না। কেননা । তারা ইমামের কিরাআত শুনছে। আর যদি মসজিদ বড় হয় তবে আমীন জোরে বলবে, যেন মসজিদের প্রান্তে প্রান্তে ‘আমীনের’ শব্দ পৌছে যায়। আল্লাহই এ সম্পৰ্কে সবচেয়ে ভাল জানেন। মুসনাদ-ই- আহমাদে হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ (সঃ) এর নিকট ইয়াহুদীদের আলোচনা হলে তিনি বলেনঃ ‘আমাদের তিনটা জিনিসের উপর ইয়াহুদীদের যতটা হিংসা বিদ্বেষ আছে ততোটা হিংসা অন্য কোন বস্তুর উপর নেই ৷ (১) জুমআ, আল্লাহ আমাদেরকে তার প্রতি হিদায়াত করেছেন ও পথ দেখিয়েছেন এবং তারা এ থেকে ভ্রষ্ট রয়েছে। (২) কিবলাহ্‌ এবং (৩) ইমামের পিছনে আমাদের আমীন বলা । সুনান-ই-ইবনে মাজার হাদীসে রয়েছেঃ ‘সালাম’ ও ‘আমীন’ ইয়াহুদীদের যতোটা বিরক্তি উৎপাদন করে অন্য কোন জিনিস তা করে না। হযরত আবদুল্লাহ বিন আব্বাসের (রাঃ) বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ ‘ইয়াহুদীরা তোমাদের আমীনের উপর যত হিংসা করে অন্য কাজে ততোটা করে না। তোমরা আমীন খুব বেশী বেশী বল’ এর সনদে বর্ণনাকারী তালহা বিন আমর উঁসূলে হাদীসের পরিভাষা অনুযায়ী দুর্বল ৷ ইবনে মিরদুওয়াই (রঃ) হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ ‘আমীন, আল্লাহর মু'মিন বান্দাদের উপর তার মোহর ৷’ হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “নামাযে ‘আমীন’ বলা এবং প্রার্থনায় ‘আমীন’ বলা আল্লাহ তা'আলার পক্ষ থেকে আমার প্রতি একটি বিশেষ দান, যা আমার পূর্বে অন্য কাউকে দান করা হয়নি। হা, তবে এটুকু বর্ণিত আছে যে, হযরত মূসার (আঃ) বিশেষ প্রার্থনার উপর হযরত হারূন (আঃ) ‘আমীন' বলতেন । তোমরা তোমাদের প্রার্থনা আমীনের উপর শেষ কর । তাহলে তোমাদের পক্ষেও আল্লাহ তা কবুল করবেন।” এ হাদীসটিকে সামনে রেখে কুরআন মাজীদের এঁ শব্দগুলো লক্ষ্য করুন যা হযরত মূসার (আঃ) প্রার্থনায় বলা হয়েছেঃ CY ots 10777373, 090 IG, age iret db Nl 3 Bay SOS td Esl oll by dG, el lL oh CUS RE) EC f PE ASAD LAME 19 99 0 + 3 Sal oy ” b2h WwWww.QuranerAlo.com

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।