নামকরণ £$ সূরার ৩৩ আয়াতের ১,৯০ J! কথাটিকে নামরূপে গ্রহণ করা হয়েছে। নাযিলের সময়কাল 8 ৪টি ভাষণের সমন্বয় সূরাটির প্রথম ভাষণ (শুরু থেকে চতুর্থ রুকূ’র প্রথম দু আয়াত পর্যন্ত) বদর যুদ্ধের পরপরই নাযিল হয়েছে। দ্বিতীয় ভাষণ (I nl ০! | ৩/ থেকে ষষ্ঠ রুকু’ পর্যন্ত) ৯ম হিজরীতে নাযিল হয়েছে। তৃতীয় ভাষণ (সপ্তম রুকু’ থেকে দ্বাদশ রুকু’) প্রথম ভাষণের পরপরই নাযিল হয়েছে। চতুর্থ ভাষণ (ত্রয়োদশ রুকু’ থেকে সূরার শেষ পর্যন্ত) উহুদ যুদ্ধের পরে নাযিল হয়েছে। আলোচ্য বিষয় £ এ সূরায় আহলে কিতাব এবং মু’মিনদেরকে সম্বোধন করে কথা বলা হয়েছে। সূরা আল বাকারার ধারাবাহিকতায় এ সূরায়ও জোরালো ভাষায় আহলে | কিতাবের কাছে দীনের তাবলীগ পেশ করা হয়েছ। তাদের চারিত্রিক অধপতন সম্পর্কে | সতর্ক করা হয়েছে। উম্মতে মুহাম্মাদীকে সত্যের মশালবাহী ও বিশ্ব মানবতার সংস্কার ও পরিশুদ্ধির দায়িত্ দিয়ে তা পালনের জোরালো নির্দেশ দেয়া হয়েছে। মুনাফিকদের | তৎপরতার মুকাবিলায় অনুসরণীয় কর্মপন্থা নির্দেশ করা হয়েছে। পূর্ববর্তী উন্মতদের সার্বিক অধপতনের উল্লেখ করে মু’মিনদেরকে সতর্ক করা হয়েছে। এতিহাসিক পটভূমি ৪ বদর যুদ্ধে ঈমানদারগণ বিজয় লাভ করলেও সমগ্র আরবের বিরোধী শক্তিগুলো এতে সজাগ ও সচেতন হয়ে উঠেছিল। এমতাবস্থায় মুসলমানরা | নিরন্তর ভীতি ও অস্থিরতার মধ্যে ছিল। সকল বিরোধী শক্তি একজোট হয়ে যেন | মুসলমানদের এ ক্ষুদ্র দলটিকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে ফেলবে এমন আশংকা | বিরাজমান ছিল। এদিকে মদীনার অর্থনৈতিক অবস্থার উপরও এর প্রভাব পড়েছিল। হিজরতের পর মদীনার আশপাশের চুক্তিবদ্ধ ইয়াহুদী গোত্রগুলোও মুসলমানদের সাথে কৃত চুক্তির প্রতি অবহেলা প্রদর্শন করতে লাগলো । বদর যুদ্ধের পর তারা | কুরাইশ ও অন্যান্য গোত্রগুলোকে মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যেই উক্কানী দিতে | লাগলো। মুনাফিক ও মন্ধার কুরাইশ গোত্রগুলোও মুসলমানদের বিরুদ্ধে অগণিত ষড়যন্ত্র করতে লাগলো। এমনকি রাসূলুল্লাহ (স)-এর প্রাণ নাশের আশংকাও | মুসলমানদের অন্তরে দেখা দিতে থাকে। এ সময় মুসলমানরা সবসময় সশস্ত্র থাকতো । অতপর উদ যুদ্ধেই মুনাফিকদের পরিচিতি সুস্পষ্ট হয়ে উঠলো ৷ যুদ্ধ চলাকালে | | তারা মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টির কোনো প্রচেষ্টাই বাদ রাখেনি । উহুদের বিপর্যয়ে মুনাফিকদের হাত থাকলেও মুসলমানদের নিজেদের দুর্বলতাও |, ছিল যা মুসলমানদের তখনকার পরিবেশ-পরিস্থিতিতে একান্তই স্বাভাবিক ছিল।
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।