তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ তাফসীরে তাবারী শরীফ জীবন দান করতে ইচ্ছা করেন, যাতে হযরত উযায়র (আ.)-এর কাছে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত নগরটি জীবিত করার রূপরেখা উপস্থাপন করতে পারেন। সুতরাং হযরত উষায়র (আ.) বিস্মিত হয়ে হঠাৎ বলে ফেলেন যে, Eh EE ESS SARL SE করবেন! যারা এ মত পোষণ করেনঃ ৫৯৩৩. ওয়াহ্‌ব ইব্ন মুনার্বিহ্‌ (র.) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আল্লাহ্‌ তা‘আলা হযরত উযায়র (আ.)-কে পুনজীবিত করেন এবং বলেন, CIOS SY ll ny om 3 Lyi IG ctl অর্থাৎ তুমি কতকাল অবস্থান করেছিলে? তিনি বল্তেন, একদিন অথবা একদিনের কম ..... তারপর অস্থিগুলোকে গোশত দ্বারা ঢেকে দেই। বর্ণনাকারী বলেন, হযরত উষায়র (আ.) তাঁর গাধাটির দিকে দৃষ্টি করলেন, যার এক অংশ অন্য অংশের সাথে মিলছে, অথচ এর হাড়, মাংস ও মাংসপেশীসহ ধ্বংস হয়ে গিয়েছিল। এর অস্থিগুলোকে গোশত দ্বারা ঢেকে দেয়া হলো, জীবন দান করা হলো, তখন এটি দাঁড়িয়ে ডাকতে আরম্ভ করল। তিনি তাঁর পানীয়, ফলের রস ও খাদ্যসামগ্রীর দিকে দৃষ্টি করলেন। দেখলেন, এগুলো এদের পূর্বতন অবস্থায় রয়েছে, যখন তাদের রাখা হয়েছিল। তাদের মধ্যে কোন প্রকার পরিবর্তন সাধিত হয়নি। তিনি যখন আল্লাহ্‌ তা‘আলার এ মহান ক্ষমতা অবলোকন করলেন, তখন তিনি বললেন, আমি জানি, নিঃসন্দেহে আল্লাহ্‌ তা‘আলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। ৫৯৩৪. সুদ্দী (র.) থেকে বর্ণিত। তিনি বলেন,তারপর আল্লাহ্‌ তা‘আলা হযরত উযায়র (আ.)-কে জীবিত করেন এবং জিজ্ঞেস করেন, তুমি কতকাল অবস্থান করেছিলে? জবাবে তিনি আরয করেন, একদিন, একদিনের কম। আল্লাহ্‌ তা‘আলা বলেন, না, না, তুমি একশত বছর অবস্থান করেছ। তুমি তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বতুগুলোর প্রতি লক্ষ্য কর, দেখবে, এগুলো বিকৃত হয়নি। তোমার গাধাটির দিকে দৃষ্টি দিয়ে দেখ, তা ইতিমধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে এবং তার অস্থিগুলো ভন্ম হয়ে গিয়েছে। পুনরায় দেখ, কিভাবে অস্থিগুলিকে একটির সাথে অন্যটিকে মিলিত করি। এরপর অস্থিগ্ুলোকে গোশত দ্বারা ঢেকে দেই। তারপর আল্লাহ্‌ তা'আলা একটি বায়ু প্রেরণ করেন, য! প্রতিটি উ্চুনীচু ভূমি থেকে গাধার অস্থিগুলোকে নিয়ে এলো এবং একটি জায়গায় এগুলোকে জড় করল, অথচ এগুলোকে পূর্বে পশু ও পাখী ভক্ষণ করে ফেলেছিল। অস্থিগুলোর একটি অপরটির সাথে মিলিত. হলো অথচ সে সময় তিনি তা তাকিয়ে দেখছিলেন। অস্থিগুলোর সাহায্যে পূর্ণ একটি গাধার কাঠামো তৈরী হয়ে গেল, যার মধ্যে এখনও কোন প্রকার গোশত ও রক্ত মিশ্রিত করা হয়নি। তারপর আল্লাহ্‌ তাআলা অস্থিগুলোকে গোশত পরিধান করালেন। তারপর রক্ত ও গোশতের গাধা তৈরী হলো, কিন্তু তারমধ্যে কোন জীবন ছিল না৷ কিছুক্ষণ পর একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং গাধাটির নাকের কাছে গেলেন ও তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। তখন গাধাটি ডাকতে আরম্ভ করল। এরপর হযরত উযায়র (আ.) বললেন, আমি জানি, নিঃসন্দেহে আল্লাহ্‌ তা‘আলা সর্ব বিষয়ে সর্বশক্তিমান। আল্লামা ইব্‌ন জারীর তাবারী (র.) বলেন, উপরোক্ত বিশ্লেষণকারীর উপরোক্ত বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আয়াতাংশের অর্থ দাঁড়ায় এরূপ ৪ হে উষায়র (আ.)! তোমার গাধাটিকে জীবিত করার রূপরেখার দিকে তুমি দৃষ্টিপাত কর আর তার অস্থিগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ কর, দেখবে যে কেমন করে www .almodina.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।