তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

ট্নুরা বাকারা £ ২৫৯ ৬৯ "বনী ইসরাঈলের কয়েদীদেরকে নিয়ে বুখ্ত্‌ নাসারা যখন বায়তুল মুকাদ্দাস থেকে বাবেল চলে যায়, তখন আরমিয়া (আ.) এক বাটি আঙ্গুরের রস, এক বস্তা ডুমুর ফল নিয়ে একটি গাধায় চড়ে পাহাড় (থেকে লোকালয়ে রওয়ানা হলেন। যখন তিনি বায়তুল মুকাদ্দাসে আসেন, তথায় থমকে দাঁড়ালেন এবং ধ্বংসলীলা অবলোকন করেন। তার মনে সন্দেহ জাগল এবং তিনি বিস্মিত হয়ে বললেন, আল্লাহ্‌ তা‘আলা কিরূপে এ শহরকে ধ্বংসের পর পুনরায় আবাদ করবেন? তারপর আল্লাহ্‌ তা‘আলা তাঁকে একশ’ বছর “ মৃত অবস্থায় রাখলেন। যখন আল্লাহ্‌ তা‘আলা তাকে মৃত অবস্থায় রাখলেন, তখন তীর পাশেই ছিল তাঁর গাধা, আঙ্গুরের রস এবং ডুমুরের বস্তা। তবে গাধাটিও মরে গিয়েছিল। আল্লাহ্‌ তা‘আলাতাঁকে লোকচক্ষুর অন্তরালে রাখলেন। কেউ তাঁকে দেখতে পারল না। তারপর আল্লাহ্‌ তাআলা তাঁকে পুনরায় জীবিত করলেন এবং তাঁকে জিজ্ঞেস করলেন, তুমি কতকাল অবস্থান করলে? তিনি বললেন, একদিন অথবা একদিনেরও ‘ কিছু কম অবস্থান করেছি। আল্লাহ্‌ তাআলা বললেন, না, না, বরং তুমি একশ’ বছর অবস্থান করেছ। তোমার খাদ্যসামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য কর। কারণ আমি তোমাকে মানবজাতির জন্যে নিদর্শন স্বরূপ করব। আর অস্থিগুলোর প্রতি লক্ষ্য কর, কিভাবে আমি সেগুলোকে সংযোজিত করি এবং গোশত দ্বারা এগুলোকে ঢেকে দেই। তিনি তাঁর গাধার প্রতি তাকালেন। গাধার এক অংশ অন্য অংশের সাথে মিলে গেল। অথচ তার সাথে গাধার সবকিছু যথা রগ, মাংস, মাংসপেশী ইত্যাদি মরে গিয়াছিল। তারপর কেমন করে আল্লাহ্‌ তাআলা অস্থিগুলো মাংস দ্বারা ঢেকে দিলেন, এমনকি গর্দভটি পূর্ণ অবয়ব ধারণ করল। তারপর তার মধ্যে প্রাণ এসে গেল এবং সেটি দাঁড়িয়ে ডাকতে লাগল। তিনি তাঁর খাদ্য সামগ্রী ও পানীয়ের দিকে দৃষ্টি দেন এবং দেখতে পান যে, এগুলো পূর্বের ন্যায় রয়েছে, কোন পরিবর্তন হয়নি। মহান আল্লাহ্র নবী (আ.) যখন আল্লাহ্‌ পাকের কুদরত স্বচক্ষে দেখতে পেলেন, তখন তিনি বললেন, আমি জানি নিশ্চয়ই আল্লাহ্‌ পাক সর্ব বিষয়ে সর্বশক্তিমান। তারপর আল্লাহ্‌ পাক হযরত আরমিয়া (আ.)-কে দীর্ঘ জীবন দান করেন এবং তিনি তখন পৃথিবী ও নগরসমূহের বিস্তীর্ণ এলাকা অবলোকন করতে লাগলেন। ৫৯১১. ওয়াহ্‌ব ইব্‌ন মুনাব্বিহ্‌ (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আল্লাহ্‌ তাআলা হযরত আরমিয়া (আ.)-এর কাছে ওহী নাযিল করেন। তখন তিনি ছিলেন মিসরীর ভূখন্ডে। আদেশ হলো ঈলিয়া ভূখন্ডে (বায়তুল মুকাদ্দাস) তুমি গমন কর। মিসর তোমার অবস্থান করার জন্যে উপযুক্ত জায়গা নয়। তিনি একটি গাধায় চড়লেন-এবং পথচলা শুরু :করলেন। তাঁর সাথে ছিল এক বস্তা আঙ্গুর ও ডুমুর এবং স্বচ্ছ পানির একটি নতুন পাত্র। যখন বায়তুল মুকাদ্দাস এবং আশে-পাশের গ্রাম ও মসজিদগুলো তাঁর নজরে পড়ল, তখন তিনি অবর্ণনীয় ধ্বংসলীলা দেখতে পেলেন। তিনি বায়তুল মুকাদ্দাসকে একটি বড় পাহাড়ের ন্যায় ধ্বংসত্তূপে পরিণত দেখলেন এবং বলে উঠলেন, মৃত্যু ও ধ্বংসের পর আল্লাহ্‌ তা‘আলা কেমন করে তা পুনজীবিত করবেন। তিনি আরো কিছুদূর অগ্রসর হয়ে একটি ঘর দেখতে পেলেন। তার সাথে একটি নতুন রশি দিয়ে গ্দভটিকে বাঁধলেন এবং পানির পাত্রটি লটকিয়ে রাখলেন। এমন সময় আল্লাহ্‌ তাআলা তাকে নিদ্বাভিভূত করে দিলেন। তিনি সত্যি সত্যিই ঘুমিয়ে পড়লেন ও অচেতন হয়ে গেলেন। আল্লাহ্‌ তা'আলা একশত বছরের জন্য তার রূহ কবয করলেন। একশত বছরের মধ্যে যখন সত্তর বছর অতিক্রান্ত হয়ে যায়, তখন আল্লাহ্‌ তা‘আলা বিশাল পারস্য সাম্নাজ্যের কোন এক মহান রাজার কাছে ফেরেশতা পাঠালেন। তার নাম ছিল ‘ইউসাক’। ফেরেশতা এসে রাজাকে বললেন, আল্লাহ্‌ তা'আলা আদেশকরেছেন, আপনি যেন আপনার সৈন্য সামন্ত নিয়ে বায়তুল মুকাদ্দাস গমন করেন এবং বায়তুল মুকাদ্দাস ও তাঁর www .almodina.com

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।