তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

ক বাকারা +4 ২৫১৯ ৬৭ : প্রা'আলার আদেশ অনুযায়ী সম্পর্ক বজায় রেখে আসছি। আমি সর্বদা তাদের উপকারই করে আসছি। আমি তাদের প্রতি যত বেশী দয়া প্রদর্শন করে আসছি, ততই তারা আমাকে অধিক কষ্ট দিচ্ছে। সুতরাং হে র নবী (আ.)! আপনি তাদের সম্বন্ধে আমাকে একটি ফতোয়া দিন৷ নবী (আ.) তাকে বললেন, জঁল্লাহ্‌ তাআলা ও তোমার মধ্যে যে অধিকারের সম্পর্ক আছে, তাতে তুমি সদ্্যবহার করে যাও। আর কয ও।'আল। বেখানে তোমাকে সুসম্পর্ক বছা রাখার নির্দেশ দিয়েছেন সেখানে সুসম্পর্ক বজায় রাখ এবং এরূপ কল্যাণজনক কাজে তুমি সন্তুষ্ট থাক। এরপর নবী (আ.)-এর দরবার থেকে ফেরেশতা চলে : গেলৈন। বেশ কিছুদিন অতিক্রান্ত হয়ে গেল। Ra) TR ace নবীর কাছে হাযির হলেন এবং নবীর সামনে বসলেন। আরমিয়া (আ.) তখন জিজ্ঞেস করল্বেন, তুমি কে? ‘ফেরেশতা উত্তরে বললেন, আমি এঁ ব্যক্তি, যে একবার আপনার কাছে তার পরিবার সম্পর্কে ফতোয়া “জিজ্ঞেস করার জন্যে এসেছিল। তখন আল্লাহ্র নবী (আ.) তাকে বললেন, “এখনও কি তোমার জন্য “তাদের চরিত্র নির্মল হয়নি? এবং তাদের কাছ থেকে তুমি তোমার কাম্য ব্যবহার পাচ্ছ না?” তিনি "বললেন, “হে আল্লাহ্র নবী (আ.)! এঁ সত্তার শপথ, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন। আমি এমন : কোন ব্যক্তি নই, যে পরিবারের সদস্যদের সাথে সদ্ব্যবহার করতে অনীহা প্রদর্শন করেছে, বরং সর্ব প্রকার “কল্যাণই আমি তাদের সাথে প্রদর্শন করে থাকি, এমনকি এর থেকে উত্তম ব্যবহারও করেছি। তখন নবী '(আ.) তাকে বললেন, তুমি তোমার পরিবারে ফেরত যাও এবং তাদের প্রতি ইহ্‌সান কর। আর যিনি তাঁর নেক বান্দাদেরকে সংস্কার করে থাকেন, সেই আল্লাহ্র কাছে আমি দু'আ করছি যেন তিনি তোমাদের মাঝে সম্প্রীতি সঞ্চার করেন। তোমাদেরকে তাঁর সন্তুষ্টির জন্যে কাজ করতে নির্দেশ দেন এবং তাঁর অসন্তুষ্টির কাজ থেকে বিরত থাকতে তাওফীক দেন। ফেরেশতা নবী (আ.)-এর দরবার থেকে বিদায় ‘নিলেন। বেশ কিছু কাল অতিবাহিত হয়ে গেল। ইতিমধ্যে বুখ্ত্নাসারা পঙ্গপালের ন্যায় তার অসংখ্য লশকর নিয়ে বায়তুল মুকাদ্দাসকে অবরোধ করে ফেলে। তাতে বনী ইসরাঈল অত্যন্ত ভীত-সন্তরস্ত হয়ে পড়ে এবং বনী ইসরাঈলের রাজার কাছেও এটা একটি মহাবিপদ আকারে দেখা দিল। তিনি তখন আরমিয়া (আ.)-কে ডেকে পাঠালেন। নবী (আ.) তাশরীফ আনয়ন করলে রাজা বললেন, “হে আল্লাহ্‌র নবী (আ.)! আপনার সাথে কৃত আল্লাহ্‌ তাআলার ওয়াদা কোথায় গেল?” তিনি উত্তরে বললেন, আমি আমার প্রতিপালকের ওয়াদা সন্ধে দৃঢ়প্রতিজ্ঞ। এরপর ফেরেশতা আরমিয়া (আ.)-এর কাছে আগমন করলেন এবং দেখলেন যে, আরমিয়া (আ Ue OT Ld VETTE EHS ES BCE MLO ফেরেশতা আল্লাহ্‌ তাআলার নবী (আ.)-এর সামনে বসলেন। আরমিয়া (আ.) জিজ্ঞেস করলেন, তুমি কে? ফেরেশতা উত্তরে বললেন, আমি এঁ ব্যক্তি যে আরো দু’বার আপনার কাছে স্বীয় পরিবারের সদস্যদের সম্পর্কে ফতোয়া চাইবার জন্যে এসেছিল। নবী (আ.) তীকে বললেন, এখনও কি তাদের নিদ্রা থেকে জাগ্রত হবার সময় আসেনি? ফেরেশতা বললেন, হে আল্লাহ্‌ তাআলার নবী (আ.)! আজকের পূর্বে তারা যা কিছু করেছিল তা আমি সহ্য করেছি এবং ধারণা করেছি যে, তাদের উদ্দেশ্য হচ্ছে আমাকে কষ্ট দেয়া। কিন্তু আজ আমি তাদেরকে এমন একটি কাজে লিপ্ত দেখলাম, যা আল্লাহ্‌কে সন্তুষ্ট করে না এবং আল্লাহ্‌ও এটাকে পসন্দ করেন না। আল্লাহ্‌র নবী (আ.) জিজ্ঞেস করলেন, তুমি তাদেরকে কি কাজে মত্ত থাকতে দেখেছ? তিনি বললেন, হে আল্লাহ্‌ তা‘আলার নবী (আ.)! আমি আজ তাদেরকে এমন একটি বড় কাজে www .almodina.com

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।