তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

: সুরা বাকারা £ ২৫৯ La ==" ৫৮৯৬. আবদুল্লাহ্‌ ইব্‌ন ওবায়দ (র.) থেকেও অনুরূপ বর্ণিত হয়েছে। ৫৮৯৭. বকর ইব্ন মুযার (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, তাফসীরকারগণ বলেছেন, ( আল্লাহ্‌ "- অধিক প্রজ্ঞাময়) “অত্র আয়াতে উল্লিখিত ব্যক্তি হচ্ছেন আরমিয়া (আ.)। ইমাম আবু জা‘ফর মুহাম্মাদ ইব্‌ন জারীর (র.) বলেন, উপরোক্ত ব্যাখ্যাগুলোর মধ্যে আমার নিকট এটাই সবাধিক সঠিক ব্যাখ্যা। “আল্লাহ্‌ তা‘আলা নবী (আ.)-এর বিশ্বিত হবার ঘটনা বর্ণনা প্রসঙ্গে ইরশাদ করেন, আল্লাহ্‌ পাকের একজন নবী (আ.) যখন ধ্বংসপ্রাপ্ত নগরকে দেখে আশ্চযানিত হয়ে বলেছিলেন, আল্লাহ্‌ পাক কিভাবে সের পর এই শহরটিকে নতুন জীবন দান করবেন? একথা জানা সত্বেও যে, প্রথমে আল্লাহ্‌ পাকই কোন কিছুর সাহায্য ব্যতীত তা সৃষ্টি করেছেন। তবে কি আল্লাহ্‌ তা‘আলার মহান কুদরতের ব্যাপারে তাঁর জ্ঞান যথেষ্ট ছিল না যে, তিনি একথা বললেন, কিভাবে আল্লাহ্‌ পাক ধ্বংসের পর শহরটিতে পুনজীবন MUN FUR ISHS LL SST SOI SS GLU প্রমাণ নেই। কাজেই এ কথাটির প্রবক্তা উযায়র (আ.) হতে পারেন, অথবা তিনি আরমিয়। (আ.)-ও হতে পারেন। মূল কথা, বক্তার নাম সমন্ধে জ্ঞান দান করা এ আয়াতের উদ্দেশ্য নয়। তাই নাম জানার বিশেষ প্রয়োজন এখানে নেই। বরং এখানে উদ্দেশ্য হলো সমস্ত আরব ও কুরায়শদের মধ্য থেকে যারা সৃষ্টি জীবের মৃত্যু ও ংস হয়ে যাবার পর পুনজীবনের ব্যাপারে আল্লাহ্‌ তাআলার কুদরত ও ক্ষমতাকে অস্বীকার করে, তাদেরকে আল্লাহ্‌ তাআলার অসীম ক্ষমতা ও কুদরতের জ্ঞান দান করা এবং এটা প্রমাণ করে দেয়া যে, আল্লাহ্‌ তা‘আলার হাতেই রয়েছে হায়াত ও মওত। অধিকন্তু বনী ইসরাঈলের যে সব ইয়াহুদী রাসুলুল্লাহ (সা.) ও সাহাবা কিরামের প্রতিবেশী হিসাবে বসবাস করত, তাদের কাছে প্রমাণ করে দেয়া যে, রাসূলুল্লাহ্‌ (সা.)-এর নবুওয়াতের ক্ষেত্রে কোন সন্দেহের অবকাশ নেই এবং ইয়াহুদীদের ঈমান গ্রহণ সম্পর্কে কোন প্রকার ওযর-আপত্তি গ্রহণযোগ্য নয়। কেননা, রাসুলুল্লাহ্‌ (সা.) ও তাঁর সম্প্রদায় ছিলেন উন্মী। আল্লাহ্‌ তা‘আলা পূর্ববর্তী কিতাবসমূহে রাসুলুল্লাহ (সা.) ও তাঁর কওম সম্বন্ধে ওহীর মাধ্যমে বিস্তারিত সংবাদ প্রদান করেছিলেন, UU SARS Us SUS OA GAA LG য় কির মের যামানার ইয়াহদীরা উপলব্ধি করতে পারল যে, এ সব সংবাদ জ্ঞানের মাধ্যমে মুসলমানগণ অজন করেননি বরং আল্লাহ্‌ তাআলার দেয়া ওহীর মাধ্যমেই তাঁরা অর্জন করেছেন। কাজেই ইয়াহুদীরা অখ্বীকার করলে কিয়ামতের দিন আল্লাহ্‌ তাআলার কাছে পেশ করার মৃত তাদের কোন ওযর-আপত্তি কাজে আসবে না। অধিকন্তু এখানে আরো একটি উদ্দেশ্য হলো, যিনি এরূপ মন্তব্য করেছেন তাঁর বিস্বয়কে জনসমক্ষে উপস্থাপন করা ও নিজ কুদরতের পরিব্যাস্তি প্রকাশ করা। তবে তাফসীরকারগণ এ নগরটির নাম সধ্বন্ধেও মতভেদ করেছেন! কেউ কেউ বলেন, “এ নগর দ্বারা বায়তুল মুকাদ্দাসকে বুঝানো হয়েছে।” এরূপ মতামত অবলম্বনকারীদের নিম্নে বর্ণিত কতিপয় হাদীস প্ৰণিধানযোগ্য ঃ ৫৮৯৮. ওয়াহ্‌ব ইব্‌ন মুনাব্নিহ্‌ (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, আঁরমিয়া (আ.) যখন বায়তুল মুকাদ্দাসকে একটি বড় পাহাড়ের ন্যায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া অবলোকন করেন, তখন বিশ্বিত হয়ে বলে ফেললেন, 'মৃত্যুর পর আল্লাহ্‌ তাআলা এটাকে কিরূপ জীবিত করবেন?” www .almodina.com

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।