তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশকের কথা আল্হামদুলিল্লাহ্‌ । আল্লাহ্‌ সুবহানাহ ওয়া তাআলার অশেষ রহমতে তাফসীরে তাবারী শরীফের বাংলা তরজমার পঞ্চম খন্ড প্রকাশিত হল। কুরআন মজীদের ভাষা আরবী। তাই এর অর্থ, মর্ম ও ব্যাখ্যা জানার জন্য যুগে যুগে নানা ভাষায় কুরআন মজীদের অনুবাদ ও ভাষ্য রচিত হয়েছে। ভাষ্য রচনার ক্ষেত্রে যে সমস্ত তাফসীর গ্রন্থকে মৌলিক, প্রামাণ্য ও প্রাচীন হিসাবে গণ্য করা হয় তাফসীরে তাবারী শরীফ তার মধ্যে অন্যতম। এ তাফসীরের রচয়িত! আল্লামা আবূ জা“ফর মুহাম্মাদ ইব্‌ন জারীর তাবারী রহমাতুল্লাহি আলায়হি (জন্ম ৪ ৮৩৯ যৰীষ্টাব্দ-২২৫ হিজরী, মৃত্যু £ ৯২৩ খ্রীষ্টাব্দ- ৩১০ হিজরী)। কুরআন মজীদের ভাষ্য রচনা করতে গিয়ে প্রয়োজনীয় যত তথ্য ও তত্ত্ব পাওয়া গিয়েছে তা তিনি এতে সমিবেশিত করেছেন। ফলে এই তাফসীরখানা হয়ে উঠেছে একটি প্রামাণ্য মৌলিক তাফসীর, যা পরবর্তী মুফাস্সিরগণের নিকট তাফসীর প্রণয়নের ক্ষেত্রে নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থ হিসাবে বিবেচিত হয়ে আসছে। এই তাফসীরখানা তাফসীরে তাবারী শরীফ নামে সমধিক পরিচিত হলেও এর আসল নাম £ “আল-জামিউল বায়ান ফী তাফসীরিল কুরআন।” পাশ্চাত্য দুনিয়ার পন্ডিত মহলে এঁতিহাসিক এবং সমালোচনামূলক গবেষণার জন্য এই তাফসীরখানা বিশেষভাবে সমাদৃত। আমরা প্রায় সাড়ে এগারো শ’ বছরের প্রাচীন এই জগৎ বিখ্যাত তাফসীর এন্থখানির বাংলা তরজমা প্রকাশ করার সুযোগ পাওয়ায় আল্লাহ্‌ তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ্‌ আমরা ক্রমান্বয়ে তাফসীরে তাবারী শরীফের প্রত্যেকটি খণ্ডের তরজমা প্রকাশ করব! তাফসীরে তাবারীর শ্রদ্ধেয় অনুবাদক ও সম্পাদকগণের নিকট আমরা কৃতজ্ঞ। সেই সংগে এই খণ্ডখানি প্রকাশে যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তীঁদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আমরা সর্বাত্মক চেষ্টা করছি নির্ভুলভাবে এই পবিত্র এন্থখানা প্রকাশ করতে। তবুও এতে যদি কোনরূপ ডুলত্রান্তি কোন পাঠকের নজরে পড়ে, মেহেরবানী করে তা আমাদের জানালে পরবর্তী সংস্করণে সংশোধন করে দেয়া হবে ইনশাআল্লাহ্‌ । আল্লাহ্‌ তা‘আলা আমাদের সবাইকে কুরআন মজীদের শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী আমল করার তাওফীক দিন! আমীন! ইয়া রাব্বাল আলামীন! মুহাম্মদ লুতফুল হক সতে অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ। www .almodina.com

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।