আমাদের কথা কুরআনুল করীম আল্লাহ্ তাআলার কালাম! ইসলামের প্রাথমিক যুগেই এর তাফসীর রচনার ইতিহাস সূচীত হয়। প্রাচীন তাফসীরগুলোর মধ্যে ‘'আল-জামিউল বায়ান ফী তাফসীরিল কুরআন’ কিতাবখানি তাফসীরে তাবারী শরীফ নামে মশহুর। ইহা আল্লামা আবু জা‘ফর মুহাশ্মদ ইব্ন ভারীর তাবারী (র.)-এর এক বিশেষ অবদান! কুরআন সমজীদের ব্যাখ্যা জানা এবং উপলব্ধি করার জন্য এই কিতাবখানি অন্যতম প্রধান মৌলিক সূত্রর্ূপে বিবেচিত হয়ে আসছে। মূল কিতাবখানি ত্রিশ খন্ডে সমাপ্ত। আরবী ভাষায় রচিত এই পবিত্র গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশনার জন্য ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ একটি প্রকল্প গ্রহণ করেছে। দেশের কয়েকজন প্রখ্যাত আলিম ও মুফাস্সির নিয়ে একটি সম্পাদনা পরিষদ গঠন করা হয়। এ পরিষদের তত্ত্বাবধানে বিশিষ্ট আলিমদের দ্বারা গ্রন্থখানি তরজমা করানো হচ্ছে এবং পরিষদ তা সম্পাদনা করে যাচ্ছেন। আমরা এই অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কিতাবখানির বাংলা তরজমার পঞ্চম খণ্ড প্রকাশ করতে পারায় আল্লাহ্ রাববূল আলামীনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আশা করি, একে একে সকল খন্ডের বাংলা তরজমা বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে তুলে ধরতে পারবো, ইনশাআল্লাহ্। আমরা আরো আশা করি, বাংলাভাষায় কুরআন মজীদ চচা ও ইসলামী জীবন দর্শনের বিভিন্ন শাখায় গবেষণা কর্মে এই তাফসীরখানি মূল্যবান অবদান রাখবে। আমি এর অনুবাদকবৃন্দ, সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর অনুবাদ ও সংকলন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ এর প্রকাশনায় সামান্যতম অবদানও যাঁদের আছে, তাঁদের সকলকে মুবারকবাদ জানাই। আল্লাহ্ আমাদের সবাইকে কৃূরআনী যিন্দেগী নির্বাহের তাওফীক দিন। আমীন! ইয়া রার্বাল আলামীন! দাউদ-উজ্ জামান চৌধুরী মহাপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ www .almodina.com
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।