তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

বাকারা £ ২৫৬ 8৩ টু বলে থাকে, “যার থেকে তুমি জিযিয়া কর আদায় করছ, তাকে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যে ন প্রকার জোরজবরদস্তি করতে পার না।” আর আমরা যে অর্থ নিয়েছি তার বিপরীত অর্থ আয়াতেও বর কোন প্রকার দলীল, সংকেত বা আলামতও নেই। আবার মুসলমানগণ সকলেই হযরত নবী করীম ') থেকে বর্ণনা করেছেন যে, হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) একদলকে ইসলাম গ্রহণ করার জন্য রজবরদপ্তি করেছেন! হযরত রাসুলুল্লাহ (সা.) তাদের থেকে ইসলাম ব্যতীত অন্য কিছু গ্রহণ করতে জন্বীকার করেন। আর তারা যদি ইসলাম কবুল করা থেকে বিরত থাকে, তাহলে তাদেরকে হযরত _রাসুলুল্লাহ(সা.) হত্যা করার আদেশ প্রদান করেন। যেমন আরবের মুশরিকদের মধ্যে যারা মূর্তিপূজক ছিল “অথবা যারা সত্য ধর্ম গহণ করার পর তা থেকে বিচ্যুত হয়ে কুফরীর দিকে ধাবিত হয়েছিল কিংবা তাদের ন্যায় অন্যান্য লোক। পূনরায় হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) অন্য একদলকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি, বরং তাদের থেকে জিযিয়া কবুল করেছেন। আর তারাও তাদের বাতিল ধর্মের উপর স্থির থাকার অংগীকারপত্র দিয়েছিল, এদের উদাহরণ কিতাবিগণ। অর্থাৎ যারা তাওরাত ও ইনজীলের ‘অধিকারী বলে দাবী করে। এরূপে যারা তাদের অনুরূপ ধর্ম অবলম্বন করে রয়েছিল। এতে স্পষ্ট প্রমাণ হয় “যে, দীনে জোরজবরদত্তি নেই বলা হয়েছে, তা শুধুমাত্র এ ব্যক্তিদের জন্য, যারা ইসলামের 'অনুশাসনগুলোর প্রতি আনুগত্য স্বীকার করেছে এবং জিযিয়া আদায় করার জন্যে ইসলামী সরকারের অনুমতি নিয়েছে। তবে যারা মনে করছে যে, এ আয়াতের হুকুম বা কার্যকারিতা জিহাদের অনুমতির দ্বারা 'রহিত হয়ে গেছে, তাদের অভিমত গ্রহণযোগ্য নয়। যদি কেউ প্রশ্ন করে যে, আপনি কি এসব বর্ণনা বিশ্বাস করেন যা ইব্‌ন আব্বাস (রা.) এবং অন্যদের থেকে বর্ণিত হয়েছে যে, এ আয়াতটি আনসারদের এক গোত্র সহন্ধে নাযিল হয়, যারা তাদের সন্তানদেরকে ইসলাম গ্রহণ করার জন্যে জবরদপ্তি করার মনস্থ করেছিলেন। প্রতি উত্তরে বলা যায় যে, এরূপ অভিমত শুদ্ধ হবার ব্যাপারে কোন বাধা নেই। তবে কোন সময় কুরআনে করীমের আয়াত বিশেষ কোন ঘটনাকে উপলক্ষ করে অবতীর্ণ হয়, এরপর একই রকম প্রত্যেকটির ক্ষেত্রে তার হুকুম প্রযোজ্য হয়। . ইব্ন আব্বাস (রা.) ও অন্য তাফসীরকারগণের বর্ণনানুযায়ী এ আয়াতটি যাদের সম্বন্ধে নাযিল হয়েছিল তারা হচ্ছে এমন একটি সম্প্রদায় যারা: ইসলাম প্রসারের পূর্বে তাওরাত অনুসারীদের ধর্মে দীক্ষিত হয়েছিল। তাই আল্লাহ্‌ তা‘আলা তাদেরকে জোরজবরদস্তি করে ইসলামের অন্তর্ভুক্ত করতে নিষেধ করেছেন। আর এ নিষেধাজ্ঞার জন্যে একটি আয়াত নাযিল করেছেন যার হকুম একই রকম বিষয়বস্তুর ক্ষেত্রে ব্যাপক হারে প্রযোজ্য। তারা বিভিন্ন ধর্ম থেকে যে কোন একটির অনুসারী হতে পারে যে কারণে তাদের থেকে জিযিয়া কর আদায় করা ন্যায়সঙ্গত, যেহেতু তারা যেকোন ধর্মের অনুসারী বলে স্বীকারও করেছে। সুতরাং Hl 3 SKU Y এর অর্থ হবে দীনে-ইসলাম কবুল করার লক্ষ্যে কাউকে জোরজবরদস্তি করা যাবে না। ইমাম ইব্‌ন জারীর তাবারী (র.) বলেন, &4411 শব্দটিতে আলিফ লাম ( J! ) ব্যবহার করা ae nL ean ol delIY আয়াতাংশের মাধ্যমে ঘোষণা করেছেন। আর তা হচ্ছে ইসলাম। আবার কোন কোন সময় 221 _এর পরে একটি www .almodina.com

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।