তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

টনা বাক ঃ £২৫৫ ২৯ 7:0: ৫৭৮০. আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, “আমি হযরত রাসুলুল্লাহ্‌ (সা.)-কে মিধ্বরের “ষ্টপর দন্ডায়মান অবস্থায় মুসা (আ.) সম্পর্কে ঘটনা বর্ণনাকালে বলতে শুনেছি, তিনি বলেন, একদিন মূসা (আ.)-এর অন্তরে একটি প্রশ্ন জাগে, আল্লাহ্‌ তা'আলা কি নিদ্রা যান? তখন আল্লাহ্‌ তা‘আলা তাঁর কাছে “একজন ফেরেশতা পাঠালেন এবং এ ফেরেশতা মুসা (আ.)-কে তিন রাত ঘুম থেকে বিরত রাখেন। এরপর তাঁকে দু'টি বোতল প্রদান করলেন, ibe SG বোতল স্থাপন করলেন এবং এদু’টি "বোতলের হিফাযত বা রক্ষণাবেক্ষণ করারও তাঁকে আদেশ দিলেন। হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) বলেন, “মুসা (আ.). তন্ত্াভিভূত হয়ে পড়লেন এবং দুটো হাতে সংঘর্ষ লাগার উপক্রম হয়ে পড়ল। তখন তিনি জেগে উঠলেন এবং একটি বোতলকে অন্যটি থেকে পৃথক করলেন। এরপর আবার নিদ্রায় এমনভাবে মগ্ন হয়ে পড়লেন যে দুটো হাতই একটি অপরটির সাথে সংঘর্ষে পতিত হলো। তাতে দুটো বোতলই ভেঙ্গে চুরমার হয়ে গেল।” আবু হুরায়রা (রা.) বলেন, “এঘটনার মাধ্যমে আল্লাহ্‌ তা‘আলা একটি উপমা পেশ করলেন। এতে প্রমাণ হয় যে, যদি আল্লাহ্‌ তা‘আলা ঘুমাতেন, তাহলে আসমান, যমীন এমনকি সবকিছুর রক্ষণাবেক্ষণ আর হতো না। Sib YU Ike by GS bx ol aly Shell Ll ( অথ আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্তই তাঁর। কে সে, যে তাঁর অনুমতি ব্যতীত তীর নিকট সুপারিশ করবে?) -এর ব্যাখ্যা ইমাম-আবূ জা“ফর তাবারী (র.) বলেন, “অত্র আয়াতের এঅংশে Lssl lll 5১৮ আল্লাহ্‌ তা‘আলা ইরশাদ করেন, AE Se BEE তিনি, তাঁর কোন শরীক বা অ ংশীদার নেই। তিনিই সবকিছুর সৃষ্টিকর্তা। অন্য সকল ভ্রান্ত মাবুদ ও উপাস্য সৃষ্টিকর্তা নয়। তিনি আরো বলেন, 4$*314/% কালিমা দ্বারা এ অর্থ নেয়া হয়েছে যে, আল্লাহ্‌ তা‘আলা ব্যতীত অন্য কারোর ইবাদত করা উচিত বা সঙ্গত নয়। কেননা, মালিকানা সম্পত্তি মালিকের হাতেরই পুতুল বিশেষ। মালিকের অনুমতি ব্যতীত মামলুক ব্যক্তি বিশেষ অন্যের সেবা করতে পারে না। এজন্যই আল্লাহ্‌ তা‘আলা ইরশাদ করেন, “আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে তার সমস্তই আমার মালিকানা সম্পদ ও আমার সৃষ্টি। সুতরাং আমার মাখলুকের কারোরই অন্যের উপাসনা করার অধিকার নেই। আমিই তার মালিক। কেননা, কোন গোলামের জন্যে সঙ্গত নয় যে, সে তার মালিক ব্যতীত অন্যের ইবাদত বা “সেবা করবে৷ সুতরাং সে তার মালিক ও প্রভু ব্যতীত অন্যের আনুগত্য স্বীকার করে না। তিনি আরো বলেন, "আল্লাহ্‌ তা'আলার বাণীঃ iLiad Gili -এর মাধ্যমে প্রশ্ন রাখছেন যে, কে তার মালিকের কাছে অন্য সকলের জন্য সুপারিশ করতে পারে যদি মালিক তাদেরকে শাস্তি দিতে চায়। হ্যা, যদি সে তাদেরকে দায়মুক্ত করেন এবং তাকে তাদের জন্য সুপারিশ করার অনুমতি দেন, তাহলে সে তা পারে। আল্লাহ্‌ তা‘আলা উপরোক্ত ঘোষণা দেন, কারণ মুশরিকরা বলেছিল, আমরা এসব মৃততির অচ্না শুধুমাত্র এজন্য সম্পাদন করি যে, তারা আমাদেরকে আল্লাহ্‌ পাকের নৈকট্য লাভে সক্রিয় সাহায্য-সহায়তা করবে। প্রতি উত্তরে আল্লাহ্‌ তাআলা তাদেরকে বলেন, আকাশ ও পৃথিবীতে এবং উভয়ের মধ্যে যা কিছু বর্তমান রয়েছে সব কিছুরই মালিকানা স্বত্ব আমারই। কাজেই আমার ব্যতীত অন্যের ইবাদত করা সঙ্গত নয়। সুতরাং তোমরা মূর্তিপুজা করো না, যাদেরকে তোমরা ধারণা করছ যে, উপকারে আসবে না এবং তারা তোমাদের কোন অভাবও মিটাতে পারবে না। তবে যদি কাউকে অনুমতি www .almodina.com

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।