তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

সুরা বাকারা £২৫৩ ২১ আল্লাহ্‌ তাআলা ইরশাদ করেছেন £ + Ck dil cl Gi Ce dit CE A oe pei Cal om peed FEES 0 ( কিন্তু তাদের মধ্যে মতভেদ ঘটল। ফলে, তাদের কতক বিশ্বাস করল এবং কতক কুফরী করল। আল্লাহ্‌ ইচ্ছা করলে তারা পারস্পরিক যুদ্ধে লিপ্ত হতো না; কিন্তু আল্লাহ্‌ য! ইচ্ছা তাই করেন। (২৪২৫৩) ইমাম ইব্ন জারীর তাবারী (র.) বলেন, "এ আয়াতাংশের মাধ্যমে আল্লাহ্‌ তাআলা বলেন, “যখন পরবর্তী উন্মতের নিকট নরহত্যা ও মতভেদ নিধিদ্ধ ঘোষণা করে মহান আল্লাহ্‌র তরফ থেকে ফরমান জারী হলো এবং আল্লাহ্‌ তাআলার একত্ববাদ, রাসূলগণের রিসালাত ও আল্লাহ্‌ তাআলার প্রেরিত কিতাব তথা ওহীর যথার্থতার সপক্ষে অকাট্য দলীল- প্রমাণাদি নাযিল করা হলো, আর নবী-রাসূলগণের প্রেরণের পর আল্লাহ্‌ তাআলা তাদেরকে এ সম্পর্কে যুদ্ধ-বিশ্রহ থেকে বিরত রাখার ইচ্ছা করলেন, তখনি তাদের কেউ কেউ আল্লাহ্‌ তা'আলা ও তাঁর নিদশনগুলোকে অস্বীকার করলো, আবার কেউ কেউ এগুলো মেনে নিল। এ সম্পর্কে আল্লাহ্‌ তা‘আলা ঘোষণা করেন যে, আল্লাহ্‌ তাআলা ও তাঁর নিদর্শনগুলোকে অস্বীকার করার মানসে পরবর্তী উন্মতেরা তাদের স্বেচ্ছাকৃত ভুল-ভ্রান্তি সন্ধে অকাট্য যুক্তি ও দলীলের মাধ্যমে অবহিত হবার পরও তারা কুফরী ও যাবতীয় পাপকার্যে লিপ্ত হয়েছিল। তারপর আল্লাহ্‌ তা‘আলা তাঁর বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে, যদি আল্লাহ্‌ তাআলা তাদেরকে নিজ ক্ষমতা ও দয়া প্রদর্শনের মাধ্যমে পাপের কাজ থেকে বিরত রাখার ইচ্ছা করতেন, তাহলে তারা যে যুদ্ধ-বিগ্রহের মধ্যে লিপ্ত হয়েছে এবং মতভেদের আশ্রয় নিয়েছে, তারা তা কোন দিনও করতো না। কিন্তু আল্লাহ্‌ তা‘আলা যা ইচ্ছা তাই করেন। যাকে তাঁর বশ্যতা স্বীকার ও তারপর দৃঢ় বিশ্বাস স্থাপনের তাওফীক প্রদান করেন, সে তাঁর প্রতি ঈমান আনেন ও তাঁর বাধ্য হন। আঁর যাকে তিনি অপমান ও লাঞ্ছিত করতে চান, সে তাঁকে অবিশ্বাস করে ও তাঁর অবাধ্য হয়ে যায়। আল্লাহ তা‘আলার বাণী ৪ HLTA SELON GLE G2 BEI BI HA GIMEG (ve) 0 CISD OIE LESS ২৫৪. হে মু'মিনগণ! আমি যা তোমাদেরকে দিয়েছি, তা হতে তোমরা ব্যয় করো, সেদিন আসবার পূর্বে যেদিন ক্রয়-বিক্রয়, বন্ধুত্ব এবং সুপারিশ থাকবে না এবং কাফিররাই জালিম । "আল্লাহ্‌ তা‘আলা এ আয়াতের মাধ্যমে ইরশাদ করেছেন, “হে মু’মিনগণ তোমরা আমার দেয়া সম্পদ থেকে মহান আল্লাহ্র পথে দান--খয়রাত ও ব্যায় করো এবং তোমাদের সম্পদে তোমাদের উপর আমি যে ংশ দান করা নির্ধারণ করেছি, তা যথাযথ আদায় করো।* আল্লাহ্‌ পাকের দেয়া সম্পদ থেকে দান কর ৪ ৫৭৬০. হযরত ইব্ন জুরাইজ (র.)-ও এ আয়াতের তাফসীর অনুরূপ করেছেন। এ সম্পর্কে নিম্নে বৰ্ণিত হাদীস প্ৰণিধানযোগ্য ঃ www .almodina.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।