তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

১৪ তাফসীরে তাবারী শরীফ তাফসীরকার মুজাহিদ (র.) বলেন, দাউদ (আ.)-এর পিতা কিছু জিনিসপত্র সহ তাঁকে তাঁর ভাইদের নিকট পাঠিয়েছিলেন। দাউদ (আ.) একটি থলি নিলেন। তাতে তুলে নিলেন তিনটি পাথর। পাথরগুলোর নাম রাখলেন ইবরাহীম, RL ECC ) বলেন, দাউদ (আ.) ছিলেন দুর্বল ও অগোছালো লোক। তিনি হেঁটে যেতে লাগলেন। Coa “আমাদেরকে আপনার থলেতে তুলে নিন, আমাদের সাহায্যে আপনি জালুতকে হত্যা করতে পারবেন” পাথরগুলো তাঁকে ডেকে বলল। পাথরগুলো তুলে তিনি থলেতে রাখলেন। তিনি শুনছিলেন, থলেতে পাথরগুলোর একটি বলছে, আমি হারূন (আ.)-এর পাথর, আমাকে দিয়ে তিনি অমুক রাজাকে হত্যা করেছেন। দ্বিতীয়টি বলছে, আমি মূসা (আ.)-এর পাথর, আমাকে দিয়ে তিনি অমুক রাজাকে হত্যা করেছেন। তৃতীয় পাথরটি বলছে আমি দাউদ (আ )-এর পাথর, আমি জালুতকে হত্যা করব। প্রথম দুটে পাথর তৃতীয়টিকে বলল, দাউদ (আ এম পার: জতৃত- হত্যা আমরা তোমাকে সাহাতয করব। বল পাথর তিনটি এক পাথরে পরিণত হয়ে গেল। পাথর বলল, হে দাউদ (আ.)! আপনি আমাকে জালুতের দিকে নিক্ষেপ করুন, আমি বায়ুর সাহায্যে জালুতের দিকে এগিয়ে যাব। আলাহ-ই জানেন কথিত আছে যে, HUD LL hn LE CEE SR রিত্ল ) ৷ ইব্ন জুরাইজ (র.)-এর বর্ণনা, তাফসীরকার মুজাহিদ (র.) বলেন, দাউদ (আ.) একটি পাথরকে ইবরাহীম, একটিকে ইসহাক এবং একটিকে ইয়াকুব নামে অভিহিত করেছিলেন। তারপর সে গুলোকে পাথর নিক্ষেপণ- যন্ত্রে স্থাপন করেছিলেন। ইব্ন জুরাইজ (র.) বলেন, এরপর হযরত দাউদ (আ.) তালুতের নিকট গিয়ে বললেন, জালুত হত্যা- কারীর জন্যে আপনি আপনার রাজত্বের অর্ধেক এবং আপনার মালিকানাধীন সব কিছুর অর্ধেক দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি যদি তাকে হত্যা করি, তবে আমাকে তা দিবেন কি? অবশ্যই , অবশ্যই দিব, তালৃত উত্তর দিলেন। অন্যান্য লোকজন বিশেষত দাউদ (আ.)-এর ভাইয়েরা তাঁকে নিয়ে বিদুপ ও হাসাহাসি করছিল। * জালৃতকে হত্যা করার জন্যে কেউ এগিয়ে এলে তালুত তার বর্মটি তাকে পরিয়ে দেখতেন। তার গায়ে যথাযথ ভাবে মানানসই না হলে তা খুলে নিয়ে লোকটিকে বিদায় করে দিতেন। তালুতের অন্যান্য বর্মের চেয়ে এটি বড় ছিল। এবার বর্মটি দাউদ (আ.)-কে পরিয়ে-দিলেন। এটি তাঁর দেহে-চমৎকার ভাবে- মানিয়ে গেল। তাঁকে নির্দেশ দিলেন সম্মুখে অগ্রসর হতে। দাউদ (আ.) অগ্রসর হয়ে এমন একস্থানে দাঁড়ালেন, যেখানে ইতিপূর্বে কেউ দাঁড়ায়নি। তিনি ছিলেন বর্ম পরিহিত। তাঁকে দেখে দয়ার সুরে জালুত বলল, তুমি তো ছোট্ট ছেলে-তুমি দুর্বল বালক, তোমার প্রতি আমার দয়া হয়, তুমি ফিরে যাও। রাজ, রাজন্যবর্গের কেউ আসুক, আমি তার সাথে যুদ্ধ করব। দাউদ (আ.) উত্তর দিলেন, আল্লাহ্‌ তাআলার অনুমতিতে আমিই তোমাকে হত্যা করব। তোমাকে হত্যা না করে আমি এ স্থান ত্যাগ করব না। দাউদ (আ.)-এর দৃঢ়তা দেখে জালুত পূর্ণ শক্তিতে এগিয়ে এলো তাঁকে কাবু করার জন্যে। আল্লাহ্‌ তা'আলার নাম নিয়ে পাথর ছুঁড়লেন হযরত দাউদ (আ.) । দমকা বাতাসে জালুতের শিরস্তপরাণ উড়ে গেল। পাথরটি গিয়ে লাগল তার মাথায়। ঢুকে গেল মাথা ভেদ করে ভুঁড়িতে। সে নিহত হলো। তাফসীরকার মুজাহিদ (র.) বলেন, পাথরটি নিক্ষেপের পর তা ভেঙ্গে তেত্রিশ টুকরো হয়ে যায়। তার শিরনস্তাণ খসিয়ে দেয় এবং তার পেছনে অবস্থানরত ত্রিশ-হাজার শত্রুসেনাকে হত্যা করে। আল্লাহ্‌ www .almodina.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।