তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

" সুরা আলে-ইমরান £ ২ ২৫১ ইব্‌ন ইসহাক (র.) বলেন, মুহাম্মাদ £বয্‌ন জাফর ইব্ন যুবায়র (র.) বলেছেন, তারা রাসূলুল্লাহ্‌ {সা.)-এর দরবারে মদীনায় আগমন করে। তখন তিনি আসরের সালাত আদায় করছিলেন। তাই তারা রাসুলুল্লাহূর নিকট মসজিদে প্রবেশ করে। তখন তাদের গায়ে ছিল জাঁকজমকপূর্ণ পোশাক, জুববা এবং চাদর। তারা ছিল বনী হারিছ ইব্‌ন কাবের সুন্দর সুপুরুষ। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাহাবীদের থেকে যাঁরা তাদেরকে দেখেছেন, তাঁদের কেউ কেউ বলেছেন, তাদের আগমনের পর তাদের সমতুল্য কোন প্রতিনিধি দল আমরা আর দেখিান। তখন তাদের সালাতের সময়ও নিকটবর্তী হয়েছিল। তাই তারা রাসুলুল্লাহ্‌ (সা.)-এর মসজিদেই নামাযে দাঁড়িয়ে গেল। তাদের সম্পর্কে রাসুলুল্লাহ্‌ (সা.) বললেন, তাদেরকে ছেড়ে দাও। অতএব, তারা পূর্বদিকে ফিরে সালাত আদায় করল। এরপর বর্ণনাকারী বলেন, তাদের যে চৌদ্দ জনের উপর সমস্ত কাজের দায়িত্ব ন্যস্ত ছিল, তাদের নাম হচ্ছে আল আকিব ‘আবদুল মসীহ, আস্-সায়্যিদ আলৃ-আয়হাম, আবু বকর ইব্ন ওয়ায়িলের ভাই আবু হারিছা ইব্‌ন আলকামা, আওয, হারিছ, যায়দ, কায়স, ইয়াযীদ নুবায়হ, খুওয়ায়লিদ, আমর খালিদ আবদুল্লাহ্‌ ও ইউহান্নাস। তাঁরা সকলেই এ যাটজন অশ্বারোহী প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত ছিলেন। তাদের থেকে আবূ হারিছা ইব্‌ন আলকামা, আকিব আবদুল মসীহ এবং আস্-সায়্যিদ আয়হাম মোট এ তিন ব্যক্তিই কেবল রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাথে আলোচনা করেন। তারা খৃষ্টধর্মে তথা বাদশাহর দীনে অটল ছিল। অবশ্য তাদের দায়িত্ব ছিল ভিন্ন ভিন্ন। তারা বলত, হযরত ঈসা (আ.) স্বয়ং আল্লাহ। আবার বলত, তিনি আল্লাহ্র পুত্র। আবার কখনো বলত তিনি তিনের তৃতীয়। খৃষ্টান সম্প্রদায়ের কথা অনুরূপই। হযরত ঈসা (আ.) যে স্বয়ং আল্লাহ্‌, এ দাবীর যৌক্তিকতা পেশ করে তারা বলত, তিনি মৃতকে জীবন দান করেন, শ্বেত কুষ্ঠ, জন্মান্ধতা এবং অন্যান্য রোগ নিরাময় করেন এবং অদৃশ্যের খবর দেন। তিনি মাটির দ্বারা পাখির আকৃতি তৈরী করে এতে ফুঁক দেন আর অমনি তা পাখি হয়ে উড়ে যায়। অথচ এসব তিনি করতেন আল্লাহ্র নির্দেশে। আল্লাহ্‌ তাঁকে বিশ্ব মানবের সম্মুখে একটি নিদর্শন রূপে দাঁড় করানোর জন্যই এরূপ করিয়েছেন। তারা তাঁকে আল্লাহ্‌র পুত্র বলে দাবী করল এবং যৌক্তিকতা এভাবে পেশ করল যে, তাঁর কোন পিতা নেই। তদুপরি তিনি মাতুৃক্রোড়ে থেকেই থা বলতে পারতেন। অথচ ইতিপূর্বে কোন মানব সন্তানই এরূপ করেনি। তিনি যে তিনের তৃতীয় ছিলেন- এ দাবীর যৌক্তিকতা পেশ করে তারা বলল, আল্লাহ্‌ তা'আলা ৮4.৬১)০|.॥5১ এবং ১৯ ইত্যাদি বহুবচনের শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ্‌ যদি এক ও লা-শরীক হতেন তবে নিশ্চয়ই তিনি ৩০.০5 ও ৩5 অর্থাৎ একবচন প্রকাশক শব্দ ব্যবহার করতেন। তাই তারা তিনজন। তিনি, ঈসা (আ.) ও তার মাতা মারইয়াম (আ.)। আল্লাহ্‌ তাআলা এ জালিমদের দাবী হতে পবিত্র এবং এ আলোকেই কুরআন নাযিল হলো। এতে আল্লাহ্‌ রাববুল আলামীন তাঁর নবীকে লক্ষ্য করে তাদের কথাগুলো উল্লেখ করেছেন। তারপর পাদ্রীদ্বয় রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাথে কথা শেষ করার পর তিনি তাদেরকে বললেন, তোমরা ইসলাম গ্রহণ কর। তারা উভয়ই বলল, আমরা ইসলাম গ্রহণ করেছি। তিনি বললেন, তোমরা ইসলাম গ্রহণ করনি। অতএব, ইসলাম গ্রহণ কর। তারা বলল, হ্যা, আমরা আপনার পূর্বেই ইসলাম গ্রহণ ফরেছি। নবী (সা.) বললেন, তোমরা মিথ্যা কথা বলছ। তোমাদের দাবী £ আল্লাহ্‌র সন্তান আছে, তোমাদের ত্ৰিশূল পূজা এবং শুকরের গোশত ভোজন করা ইত্যাদি তোমাদেরকে ইসলাম গ্রহণ থেকে বিরত রাখছে। তখন তারা www .almodina.com

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।