সূরা আলে-ইমরান Ele Br [ad 0 FLD GN BHAI) (N) ১-২. আলিফ- লাম- মীম। আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নই। তিনি চিরঞ্জীব ও অনাদি স্বাধিষ্ঠবিশ্বধাতা। আলিফ্-লাম-মীম। আল্লাহ্ ব্যতীত অন্য কোন ইলাহ্ নেই। ইমাম আবূ জাফর তাবারী (র.) বলেন, (4! সম্বন্ধে পূর্বে আলোচনা করা হয়েছে। কাজেই এখানে এর পুনরালোচনা নিষ্য়োজন। অনুরূপভাবে “ঠা শব্দ সম্বন্ধেও পূর্বে আলোচনা হয়েছে। 214% _এর মাধ্যমে আল্লাহ্ রাবুল আলামীন তাঁর বান্দাদেরকে এ মর্মে সংবাদ দিয়েছেন যে, আল্লাহ্ একমাত্র তিনিই, তাদের কল্পিত মা‘বুদ এবং শরীকরা নয়। তিনিই যেহেতু একমাত্র রব এবং একমাত্র ইলাহ্, তাই ইবাদতের উপযুক্তও এককভাবে তিনিই। তিনি ব্যতীত অন্য সব কিছুই তাঁর মালিকানাভুক্ত এবং তাঁর সৃষ্টি। তাঁর রাজত্বে এবং মালিকানায় কোন শরীক নেই। সুতরাং মানুষের জন্য তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করা জায়িয নেই। আর তাঁর রাজত্বে তাঁর সাথে অন্য কাউকে শরীক করাও জায়িয নেই। কেননা, তিনি ব্যতীত তাদের কল্পিত সমস্ত মা‘বুদই তাঁর মালিকানাভুক্ত দাস। আর তিনি ব্যতীত সমস্ত বড় বড় বস্তুই তাঁর সৃষ্টি। আর মালিকানাভুক্ত দাসের উপর একক মালিকের ইবাদত করা অপরিহার্য- অপারহার্য তাঁর মাওলা ও রিযিকদাতা আল্লাহ্র এককভাবে ইবাদত করা। আর আনুগত্য করা সৃষ্টির থেকে এ সত্তার, যিনি আল্লাহ্ সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। মানুষের উপর মুহাম্মাদ (সা.)-এর আনুগত্য এ দিন থেকেই জরুরী, যেদিন হতে তাঁর প্রতি কিতাব নাযিল করা হয়েছে এবং তাঁকে তাঁর গোত্ৰীয় ভাষায় তাদের প্রতি প্রেরণ করা হয়েছে, ঠিক এমন এক মুহূর্তে, যখন তারা দেবদেবী, চন্দ্র-সূর্য-নক্ষত্র, মানুষ, ফেরেশতা ইত্যাদির পুজায় লিপ্ত ছিল। পক্ষান্তরে প্রকৃত স্নষ্টা ও মালিককে বাদ দিয়ে অন্যান্য ইলাহ গ্রহণ করে আদম সন্তানগণ গোমরাহীতেই নিমজ্জিত হয়েছে এবং গোটা পুরো দিকে অগ্রসর হয়েছে। www .almodina.com
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।