তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

২২৮ তাফসীরে তাবারী শরীফ -এর অর্থ হলো, কিয়ামতের দিন আল্লাহ্‌ তোমাকে জানিয়ে দেবেন যে, তুমি তোমার বক্ষে এটা গোপন রেখেছ। তবে তজ্জন্য শাস্তি দেবেন না। ৬৪৮৮. আল-হাসান(র.) হতে বর্ণিত। তিনি বলেছেন, এ আয়াতটি মুহ্‌কাম শ্রেণীভুক্ত, এটা রহিত হয়নি। ১ ৬৪৮৯. মুজাহিদ (র 4) হতে বর্ণিত। তিনি আয়াত P&L Cl 3 CL bi de - এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, সংশয় ও প্রত্যয় সম্পর্কে ৬৪৯০. মুজাহিদ (র | হতে বর্ণিত। তিনি আল্লাহ্‌ তা‘আলার বাণীঃ Mil CSO AAA depcilaisiyl - -এুর ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, সংশয় ও প্রত্যয় প্রশ্লে। ৬৪৯১. মুজাহিদ (র.) হতে অপর সূত্রেও অনুরূপ বর্ণনা রয়েছে। আলী ইব্ন আবী তালহা বর্ণিত ইব্‌ন আব্বাস (রা.)-এর ব্যাখ্যানুসারে এ আয়াতের ব্যাখ্যা হলো এই যে, তোমাদের অন্তরে যা আছে তোমরা যদি প্রকাশ কর এবং তা তোমাদের দেহ ও অঙ্গ-প্রত্যঙ্গ মাধ্যমে বাস্তবে ব্যক্ত কর কিংবা তোমরা যদি তা গোপন কর এবং তোমাদের অন্তরে তা লুকিয়ে রাখ, যার ফলে আমার সৃষ্টির মধ্যে কেউ তা অবগত হতে পারেনি, আমি তার হিসাব গ্রহণ করব। অনন্তর আমি ঈমানদারগণের জন্য সব ক্ষমা করে দেব। আর মুশরিক ও আমার দীনের ব্যাপারে কপটদেরকে শাস্তি দেব। আর এ বিষয়ে দাহ্‌হাক (র.) ও রবী ইব্ন আনাস (র.)-এর ব্যাখ্যা হলোঃ তোমাদের অন্তরে যা কিছু NE ET কিংবা তোমরা যদি তার সংকল্প নিজ অন্তরে গোপন রাখ, আল্লাহ্‌ তা'আলা কিয়ামতের দিন সে বিষয়ে অবহিত করবেন। তারপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন a (র.)-এর বক্তব্য আলী ইব্‌ন আবী তালহা বৰ্ণিত ইব্ন আব্বাস (রা.)-এর বর্ণনার সদৃশ। OO 5 HEA ET UU SOG এবং যাঁরা বলেছেন যে, এ আয়াতের অর্থ হলোঃ বান্দাগণ তাদের আমল হতে যা প্রকাশ করেছে ও গোপন করেছে তা আল্লাহ্‌ তা‘আলা তাদেরকে অবহিত করবেন- এ বিষয়ে তাঁদের সঙ্গে একমত হয়েছেন, তাঁদের মধ্য হতে একদল ব্যাখ্যাকার বলেছেন, এর অর্থ হলো ঃ আল্লাহ্‌ তাআলা তাঁর সকল সৃষ্টির নিকট হতে তার৷ তাদের যে সকল মন্দ আমল প্রকাশ করেছে এবং যে সকল মন্দ আমল গোপন করেছে সব কিছুরই হিসাব-নিকাশ গ্রহণ করবেন। আর তিনি তাদেরকে এর জন্য শাস্তি দেবেন। হ্যা, তবে তারা যে মন্দ আমল গোপন করেছে এবং যা’ তারা কার্যে পরিণত করেনি, তাঁর পক্ষ হতে তার শাস্তি হলোঃ দুনিয়ায় তাদের উপর যে সকল আপদ-বিপদ হয়ে থাকে এবং যে সকল বিষয় তাদেরকে চিন্তিত করে ও যা হতে তারা কষ্ট পেয়ে থাকে। যাঁরা এরূপ বলেছেন $ ও | ৬৪৯২. দাহ্‌হাক (র.) হতে বর্ণিত। তিনি আয়াত de ELL SESSA i C bail _এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, আইশা সিদ্দীকা (রা.) বলতেন, যে ব্যক্তি কোন মন্দ কাজের চিন্তা করল কিন্তু তা আমলে পরিণত করেনি, আল্লাহ্‌ তাআলা তার প্রতি দুর্ভাবনা ও দুশ্চিন্তা প্রেরণ করেন, যেমন সে গুনাহের চিন্তা করেছে কিন্তু তার উপর আমল করেনি। আর তা তার জন্য কাফ্ফারা রূপে গণ্য হবে। www .almodina.com

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।