তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

: সুরা বাকারা £ ২৮৪ ২২৭ ৷ ৬৪৮২. হযরত ইব্‌ন আরাস (রা.) হতে বর্ণিত। তিনি 451 CLE i CS ol "৬ ॥6১০০২ -এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, তা তোমাদের আমলের গুপ্ত রহস্য ও তার প্রকাশ্য অংশ। আল্লাহ্‌ সেজন্য তোমাদের হিসাব গ্রহণ করবেন। কাজেই এমন কোন মু'মিন ব্যক্তি নেই, যাকে কোন ভাল কাজ অন্তরে পুলক দান করেছে সে কাজটি করার জন্য, যদি সে আমলটি করে থাকে, তবে তার জন্য তাতে দশটি পুণ্য লেখা হবে। আর যদি সে তার উপর আমল করতে সক্ষম না হয়ে থাকে, তবে সেজন্য তার আমলনামায় একটি পুণ্য লেখা হবে। যেহেতু সে মু’মিন!। আর আল্লাহ্‌ তাআলা মু’মিনের গোপন বিযয় ও প্রকাশ্য বিযয় উভয়কেই পসন্দ করেন। আর যদি কোন মন্দ বিষয় তার অন্তরে সৃষ্টি হয়, আল্লাহ্‌ তা‘আলা তাকে ত! অবহিত করেন, যেদিন গোপন বিষয়াদি প্রকাশ পাবে। যদি সে তার উপর আমল না করে সেজন্য আল্লাহ্‌ তাকে শাপ্তি দিবেন না। আর যদি সে সেই আমল করে, তবে আল্লাহ্‌ তাকে তা মাফ করে দিবেন। যেমন আল্লাহ্‌ তাআলা ইরশাদ করেছেন, al ree JES bnalt all lide Ele L তারা সে সকল লোক, যাদের উত্তম আমলসমূহ আমি কবুল করি এবং তাদের পাপসমূহ মার্জনা করে দিই। _, ৬৪৮৩. দাহ্‌হাক (র.) হতে বর্ণিত। তিনি আয়াত 8 EBL bol 4 _ এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, ইব্ন আর্বাস (রা.) বলেছেন, আল্লাহ্‌ তাআলা কিয়ামতের দিন বলবেন, আমার লিপিতে তোমাদের আমলসমুূহ হতে যা প্রকাশ পেয়েছে তাই লিখিত হয়েছে। আর যা তোমরা অন্তরে গোপন রেখেছ আজ আমি তার হিসাব গ্রহণ করব। তারপর আমি যাকে ইচ্ছা ক্ষমা করব, যাকে ইচ্ছা শাস্তি দান করব। ৬৪৮৪. কায়স ইব্‌ন আবী হাযিম (র.) হতে বর্ণিত। তিনি বলেন, যখন কিয়ামতের দিবস সংঘটিত হবে, তখন আল্লাহ্‌ তাআলা বলবেন, সৃষ্টিকুল শুনে রাখুক, তোমাদের যে সকল আমল প্রকাশ পেয়েছে আমার লিপিতে তাই লিখিত হয়েছে। আর তোমরা যা অন্তরে গোপন রেখেছ, ফেরেশতাগণ তা লিপিবদ্ধ করেনি এবং তারা তা জানতনা। আমি আল্লাহ তোমাদের থেকে সংঘটিত সকল গুনাহ্‌ অবহিত আছি। আমি যাকে ইচ্ছা ক্ষমা করব এবং যাকে ইচ্ছা শাত্তি দান করব। 1-৪৮৫. : ইবন জারীর তাবারী (র ' দাহ্‌হাক (র.) হতে বর্ণনা করেছেন যে, তিনি আয়াত biol APRESS EE -এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, ইব্‌ন আব্বাস রা.) বলতেন, মানুষদের যখন হিসাব-নিকাশের জন্য ডাকা হবে, তখন আল্লাহ্‌ তাদেরকে তারা অন্তরে যা গোপন রাখত এবং যা তারা বাস্তবে আমল করেনি সে বিষয়ে অবহিত করবেন। আল্লাহ্‌ তা‘আলা বলবেন, আমার থেকে তোমাদের কোন কিছুই গোপন থাকতনা। তোমরা মন্দ যা কিছু গোপন রাখতে তা তোমাদের অবহিত করব। তোমাদের সংরক্ষণকারী ফেরেশতাগণও তদ্বিষয়ে অবহিত ছিল না। ইব্‌ন আব্বাস (রা.) বলেন, এটাই মুহাসাবা। ৬৪৮৬. ইব্‌ন আব্বাস (রা.) হতে অপর সূত্রে, অনুরূপ বর্ণনা রয়েছে। ৬৪৮৭. রবী’ HEEL তিনি আয়াত dl LL SIE Bis COS প্রসঙ্গে বলেছেন, এ আয়াতটি মুহকাম শ্রেণীভুক্ত, কোন কিছু এটাকে রহিত করেনি। anil www .almodina.com

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।